জামায়াতে ইসলামী, কামরাঙ্গীরচর - Jamaat-e Islami, Kamrangirchar

  • Home
  • Bangladesh
  • Kamrangir Char
  • জামায়াতে ইসলামী, কামরাঙ্গীরচর - Jamaat-e Islami, Kamrangirchar

জামায়াতে ইসলামী, কামরাঙ্গীরচর - Jamaat-e Islami, Kamrangirchar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জামায়াতে ইসলামী, কামরাঙ্গীরচর - Jamaat-e Islami, Kamrangirchar, Political Party, Kamrangir Char.

লক্ষ্য ও উদ্দেশ্য:
প্রিয় জন্মভূমি বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার মাধ্যমে মহান আল্লহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা।

(Bangladesh Jamaat-e Islami, Kamrangirchar Official page)

শহীদ আব্দুল মালেক  শাহাদাৎ : ১৫ আগস্ট-১৯৬৯ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের (তৎকালীন ইসলামী...
15/08/2026

শহীদ আব্দুল মালেক
শাহাদাৎ : ১৫ আগস্ট-১৯৬৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের (তৎকালীন ইসলামী ছাত্রসংঘ) শহীদ আব্দুল মালেকের শাহাদাৎ বার্ষিকী।

১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূর খান শিক্ষা কমিশনের খসড়া শিক্ষানীতি নিয়ে আয়োজিত সেমিনারে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে বক্তব্য দেওয়ার পর বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হামলায় তিনি গুরুতর আহত হন। তিন দিন পর শাহাদাৎ ১৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ১৫ আগস্টকে "ইসলামী শিক্ষা দিবস" হিসেবে পালন করে থাকে।

শহীদ আব্দুল মালেকের আত্মাকে মহান আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসীব করেন। আমিন

15/08/2026

আওয়ামিলীগকে আর কোনোদিন বাংলার যমিনে রাজনীতি করতে দেওয়া হবেনা ইনশাআল্লাহ

15/08/2026

“মানুষেরা মনে করে, মুসলমান হওয়া সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া।”

—আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)
[১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]

15/08/2026

"সারা পৃথিবী একদিকে যাক,মরে যাবো, শহীদ হয়ে যাবো কিন্তু আল্লাহর পথ থেকে এক ইঞ্চিও সরে যাব না"

~ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)

15/08/2026

বিনম্র শ্রদ্ধা হে প্রশান্ত আত্মা

আজ ১৪ই আগস্ট, ১৯৪৭ সালের আজকের এই দিন ইতিহাসে এক অনন্য দিন, অবিস্মরণীয় দিন। দীর্ঘ দুশত বছরের ঔপনিবেশিক শাসনের অন্ধকার থ...
14/08/2026

আজ ১৪ই আগস্ট, ১৯৪৭ সালের আজকের এই দিন ইতিহাসে এক অনন্য দিন, অবিস্মরণীয় দিন। দীর্ঘ দুশত বছরের ঔপনিবেশিক শাসনের অন্ধকার থেকে মুক্তির সেই মহান দিন, যেদিন আমাদের মা-ভূমি স্বাধীনতার সূর্যোদয় দেখতে পেল। তবে এই স্বাধীনতা ছিল কেবল একটি রাজনৈতিক মুক্তি নয়, এ ছিল আমাদের জাতীয় পরিচয়, ধর্মীয় স্বাতন্ত্র্য ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার ঐতিহাসিক বিজয়। আমরা স্মরণ করি, ১৯৪৭ আমাদের প্রথম স্বাধীনতা—সেই প্রথম স্বাধীনতা, যা আমাদের একটি নতুন জাতি হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিল।

এই বিজয়ের পেছনে ছিল কোটি কোটি মুসলমানের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা—একটি এমন ভূমির স্বপ্ন, যেখানে মুসলমানরা নিজেদের ধর্ম, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে স্বাধীনভাবে বাঁচতে পারবে। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজের মধ্যে মুসলমানদের উপর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নিপীড়নের বিরুদ্ধে এই আলাদা ভূমির দাবি ছিল ঐতিহাসিক প্রয়োজনেরই পরিণতি। আমরা কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সেই সব মহান নেতাদের, যাঁরা এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন।

সর্বোপরি, আমরা শ্রদ্ধা জানাই কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে—যিনি ছিলেন এই মহান সংগ্রামের মহান নায়ক। একজন উদারনৈতিক, দূরদর্শী ও অসাধারণ রাজনীতিবিদ হিসেবে তিনি মুসলমানদের আশা-আকাঙ্ক্ষাকে একত্রিত করে দুই-জাতি তত্ত্বের ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব থেকে শুরু করে ১৯৪৭ সালের ১৪ই আগস্ট পর্যন্ত—তাঁর অবিচল নেতৃত্ব, কূটনৈতিক দক্ষতা ও দৃঢ় সংকল্পই পাকিস্তানকে বাস্তবতায় রূপ দিয়েছিল। তিনি প্রমাণ করেছিলেন, একটি সংখ্যালঘু জাতি যদি নিজেদের অধিকারের জন্য ঐক্যবদ্ধ হয়, তবে কোনো শক্তিই তাদের দমিয়ে রাখতে পারে না।

এই বিজয়ের পথে আমরা স্মরণ করি মাওলানা সাইয়্যেদ আবুল আলা মওদুদীকেও—যিনি ছিলেন একজন বিখ্যাত ইসলামি চিন্তাবিদ, লেখক ও দার্শনিক। তিনি মুসলমানদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে রাজনৈতিক মুক্তির আন্দোলনের সাথে সংযুক্ত করে একটি ইসলামি সমাজব্যবস্থা প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর লেখনী ও চিন্তাধারা মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত করে এই আন্দোলনকে আরও গভীর ও তাৎপর্যপূর্ণ করে তুলেছিল। তিনি বুঝিয়েছিলেন, স্বাধীনতা কেবল রাজনৈতিক মুক্তি নয়, এটি হতে হবে নৈতিক ও আধ্যাত্মিক পুনর্জাগরণেরও মাধ্যম।

আমরা ভুলব না সেই অসংখ্য অজ্ঞাত বীরদের, যাঁরা স্বাধীনতার এই পথে নিজেদের রক্ত ঝরিয়েছেন। তাঁদের সেই বলিদানই আমাদের এই স্বাধীন ভূমির ভিত্তি।

১৯৪৭ সালের এই প্রথম স্বাধীনতা আমাদের শুধু একটি রাষ্ট্র দেয়নি, এটি আমাদের একটি পরিচয় দিয়েছে—দইয়েছে একটি মুসলিম রাষ্ট্র হিসেবে বিশ্বে দাঁড়ানোর গৌরব।

আজ বিশ্ব ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, জন-নন্দিত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর,কোরআনের পাখ...
14/08/2026

আজ বিশ্ব ইসলামী আন্দোলনের প্রাণপুরুষ, জন-নন্দিত মুফাসসিরে কুরআন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর,কোরআনের পাখী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহ.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী।

গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছি।

১৪ আগস্ট, আজ থেকে ঠিক তিন বছর আগে এই দিনে — ২০২৩ সালে তিনি জালিমের বন্দিশালায় শাহাদাতের অমৃত সুধা পাণ করেন।

তাঁর বিদায় শুধু একটি মৃত্যু নয়; তা ছিল এক মহান আত্মত্যাগের পরিণতি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন জালেমের কারাগারে বন্দী একজন মজলুম। মিথ্যা ও কল্পিত অভিযোগে তাঁকে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছিল। কিন্তু কারাগারের দেয়াল তাঁর ঈমানের শক্তিকে ভাঙতে পারেনি; বরং তিনি সেখানেও কুরআনের তিলাওয়াত ও তাফসীরের মাধ্যমে হাজারো বন্দীর হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়েছিলেন।

আল্লামা সাঈদী (রাহ.) ছিলেন একজন দৃঢ়চেতা ঈমানদার, যিনি জীবনভর শিরক-বিদ‘আতের অন্ধকারে নিমজ্জিত এই জাতিকে কুরআন ও সুন্নাহর আলোর দিকে ডেকে এনেছেন। তিনি ছিলেন বাংলা ভাষাভাষী উম্মাহর আধ্যাত্মিক রাহবার। তিনি শুধু একজন আলেম ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শবান নেতা, একজন সাহসী কণ্ঠস্বর, যিনি সত্যের পক্ষে অবিচল থেকে জালেমের মুখোমুখি দাঁড়িয়েছিলেন।

ইতিহাস সাক্ষ্য দেয় — যারা তাঁকে কারাগারে বন্দী করেছিল, যারা তাঁর ওপর নির্মম নির্যাতন চালিয়েছিল, যারা তাঁকে কলঙ্কিত করার চেষ্টা করেছিল, তাদের পতন হয়েছে। তাঁর মজলুমের দীর্ঘশ্বাস আজ জালেমের পতনের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। তিনি শহীদের মর্যাদায় আল্লাহর দরবারে উপস্থিত হয়েছেন, আর জালেমরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। কারণ আল্লাহ তা‘আলার প্রতিশ্রুতি অটল —

"আর তোমরা দুঃখিত হবে না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও।"

আল্লাহ তা‘আলার দরবারে বিনম্র প্রার্থনা জানাই

হে আল্লাহ! তুমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রাহ.)-কে ক্ষমা করো। তাঁর কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করো। তাঁকে শহীদদের সারিতে স্থান দান করো। তাঁর রক্তের প্রতিটি ফোঁটা যেন এই ভূমিতে ইসলামের বিজয়ের বীজ হিসেবে অঙ্কুরিত হয়।

তিনি চিরজীবন লাভ করেছেন।
তাঁর আদর্শ, তাঁর সংগ্রাম ও তাঁর অবিচল ঈমান আমাদের চলার পথে চিরন্তন পথপ্রদর্শক।



_______________
-এস এম ইয়াসিন আরাফাত
প্রচার ও মিডিয়া সম্পাদক,
কামরাঙ্গীরচর থানা জামায়াতে ইসলামী

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আজকের এই দিনে, যখন অনেকেজন পরীক্ষার ফলাফল নিয়ে আনন্দে উদ্ব...
12/08/2026

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আজকের এই দিনে, যখন অনেকেজন পরীক্ষার ফলাফল নিয়ে আনন্দে উদ্বেলিত, তখন হয়তো তোমাদের কারও কারও চোখে অজান্তেই জল এসে গেছে। মনে হতে পারে, "আমি তো ব্যর্থ হয়ে গেলাম..." কিন্তু মনে রেখো, এই একটি ফলাফল তোমার জীবনের চূড়ান্ত বিচার নয়।

একটু থামো, শ্বাস নাও

তোমরা যারা অধ্যয়ন করছো, তোমাদের প্রত্যেকের মধ্যেই একটা বিশেষ গুণ আছে—তোমরা দুনিয়ার পাশাপাশি কিছুটা আখিরাতের শিক্ষাও গ্রহণ করেছো। তাই এটা জেনে থাকবে, আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, "আমি মানুষকে কষ্ট ও স্বস্তি দিয়ে পরীক্ষা করি।" (সুরা আল-বাকারাহ: ১৫৫)। তাহলে কি এই একটি পরীক্ষার ফল তোমাকে থামিয়ে দিতে পারে?

প্রিয় শিক্ষার্থীরা, আমি—হাজী মোহাম্মদ আলী আকবর, একজন অভিভাবক হিসেবে বলছি—জীবনে অনেক বড় বড় মানুষকে দেখেছি যারা একবারে সফল হয়নি। একাধিকবার চেষ্টা করেছেন। তবু হার মানেননি। তোমাদের এই শিক্ষাপ্রতিষ্ঠান, তোমাদের উস্তাদদের কাছে, তোমাদের অভিভাবকদের কাছে—সবার কাছেই তোমরা সম্মানিত। একটা সংখ্যা, একটা 'গ্রেড' তোমাদের মূল্যায়ন করে না।

আমি জানি, তোমাদের পিতা-মাতারা কঠিন পরিশ্রম করে তোমাদের লেখাপড়া করাচ্ছেন। তোমাদের হতাশ হওয়ার কোনো অধিকার নেই—কারণ তোমাদের পেছনে তাদের স্বপ্ন আছে, তাদের দোয়া আছে। আমি ব্যক্তিগতভাবে তোমাদের পাশে দাঁড়াতে চাই। যে কোনো প্রয়োজনে—পড়াশোনার পরামর্শ, মানসিক সাহস, বা যে কোনো সহায়তায়—তোমরা আমাকে খুঁজে পাবে একজন অভিভাবক হিসেবে।

শেষ কথা:

মনে রেখো, শিক্ষার্থী হিসেবে তোমাদের কাঁধে একটা দায়িত্ব আছে—তোমরা শুধু ছাত্র নও, তোমরা এই সমাজের ভবিষ্যৎ। আজকের এই ছোট্ট পতন তোমাকে আরও শক্তিশালী করে তুলবে। আল্লাহ তায়ালা যাকে চান, তাকে যে কোনো পথে সম্মানিত করতে পারেন। তোমার কাজ হলো—আবার উঠে দাঁড়ানো, আবার চেষ্টা করা, আর আল্লাহর ওপর ভরসা রাখা।

তোমাদের সফলতার দোয়ায় সবসময় রইলাম।

দোয়া ও ভালোবাসায়,
হাজী মোহাম্মদ আলী আকবর
৫৬ নং ওয়ার্ড কাউন্সিল পদপ্রার্থী

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ কামরাঙ্গীরচরসহ সারাদেশের সকল শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ায় কামরাঙ্গীরচর থানা জামায়াতে ইসলাম...
10/08/2026

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ কামরাঙ্গীরচরসহ সারাদেশের সকল শিক্ষার্থীদের উত্তীর্ণ হওয়ায় কামরাঙ্গীরচর থানা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অধ্যবসায়ের ফসল এই সাফল্য। আমরা গর্বিত তোমাদের এই অর্জনে।

অভিনন্দন জানাই সেই সকল অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের, যাঁদের নিরলস পরিশ্রম, স্নেহ ও দিকনির্দেশনায় শিক্ষার্থীরা এই সফলতা অর্জন করেছে। আপনাদের ভূমিকা অনস্বীকার্য।

একই সঙ্গে যে সকল শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তোমাদের বলছি— একটি পরীক্ষার ফলাফল তোমাদের জীবনের চূড়ান্ত বিচার নয়। জীবনে হতাশ হওয়ার কিছু নেই। প্রতিটি ব্যর্থতাই নতুন সূচনার দ্বার খুলে দেয়। তোমরা মনোবল হারিও না।

আমরা বিশ্বাস করি, তোমাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা ও সামর্থ্য অন্য কোনো মাধ্যমে প্রকাশ পাবে। পুনরায় চেষ্টা করো, আরও বেশি পরিশ্রম করো— সফলতা অবশ্যই তোমাদের কাছে আসবে। আমরা তোমাদের পাশে আছি, এক যত্নশীল অভিভাবকের মতো।

সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তোমরা দেশ ও জাতির কল্যাণে, ন্যায় ও সত্যের পথে এগিয়ে যাও— এটিই আমাদের প্রত্যাশা।

_____________
-প্রফেসর আবু তারেক আহম্মদ
শুরা ও কর্মপরিষদ সদস্য,
কামরাঙ্গীরচর থানা জামায়াতে ইসলামী

গতকাল দিনব্যাপী অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালা। লালবাগ-কামরাঙ্গীরচর জোন, ঢাকা মহানগরী দক্ষিন। উপস্থিত ছিলেন- মহানগ...
08/08/2026

গতকাল দিনব্যাপী অগ্রসর কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালা।
লালবাগ-কামরাঙ্গীরচর জোন, ঢাকা মহানগরী দক্ষিন।

উপস্থিত ছিলেন- মহানগরীর আমীর নুরুল ইসলাম বুলবুল,সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ,সহকারী মো: দেলোয়ার হোসেন, জোন পরিচালক মো: আব্দুর রহমান,ড: শামীমুল বারী, লালবাগ থানা আমীর ও কামরাঙ্গীরচর থানা উত্তরের আমির এম এম নাজমুল হক।

Address

Kamrangir Char
1211

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামায়াতে ইসলামী, কামরাঙ্গীরচর - Jamaat-e Islami, Kamrangirchar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share