15/11/2025
১৬-১৭ নভেম্বর প্রতিবাদ করুন
অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে
দখলদারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে
সফল করুন 'কমপ্লিট শাটডাউন'
-------
গত ১৫ মাস ধরে একে একে ভেঙ্গে পড়েছে বাংলাদেশের আর্থিক -সামাজিক- শিক্ষা সকল ধরনের কাঠামো। শত শত শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, লাখ লাখ শ্রমিক আজ বেকার, রপ্তানি একেবারে বন্ধই হয়ে আছে, উন্নয়ন খাতে নতুন কোন উদ্যোগ নেই, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের প্রকাশ্য রাজনীতি ও রাজনৈতিক দলের সদস্যদের সাথে সরাসরি ওঠাবসা, বিরোধীমনষ্ক-প্রতিবাদি শিক্ষকদের অপমান করা হচ্ছে, ছাত্রদের বহিষ্কার করা হচ্ছে, শেয়ার বাজারের টাকা লুট করে গেলেও কারো কোন প্রতিবাদ নাই, প্রশাসনে চলছে অবাধে ঘুষ-দুর্নীতি ও দলীয়করণ, দেশের বন্দর-সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, বিদেশিদের সাথে গোপন চুক্তি করা হচ্ছে, কুখ্যাত চিহ্নিত জঙ্গিদের অবাধে দেশে ঢুকতে দেওয়া হচ্ছে।
যেসকল সংস্কারের কথা বলে মানুষকে ভুল বুঝিয়ে জঙ্গি হামলায় সমর্থন আদায় করেছিলো অবৈধ ইউনুস সরকার ও তার জঙ্গি সমন্বয়কেরা, আজ সেসকল সংস্কারের ছিটেফোটাও দেখেনি মানুষ।
তাদের মূল উদ্দেশ্য ছিল ক্ষমতা দখল করে শেখ হাসিনাকে হত্যা করা, দেশের প্রতিটি আওয়ামী লীগ সমর্থককে হত্যা করা। '২৪ এর আগস্টের পর থেকে দেশজুড়ে চলছে আওয়ামী লীগ নিধন অভিযান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, জননেত্রী শেখ হাসিনাকে ক্যাঙ্গারু কোর্টে বিচার করে ইউনুস শাহী আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চায়।
তারা জানে যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট দেশের ৫০% এর বেশি ভোট অধিকার করে। আওয়ামী লীগ একা কখনো ৪০% এর কম ভোট পায়নি। এত বিপুল সংখ্যক ভোটারকে নির্বাচনের বাইরে না রাখলে ইউনুসের জামাত-এনসিপি ক্ষমতা দখল করতে পারবে না, আর তাই আওয়ামী লীগের ওপর মিথ্যা মামলা, হামলা, জেল-জুলুম করে সেই লক্ষ্য আদায়ের চেষ্টা করছে অবৈধ ইউনুস সরকার।
গত ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির দ্বারা সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে তারা কি চায়।
আগামি ১৬-১৭ কমপ্লিট শাটডাউনের দ্বারা এবার ইউনুস গং বুঝবে মানুষ কি চায়।
ইউনুস গং দেশ পুরোপুরি ধ্বংস করে দেওয়ার আগেই তাদের গদি থেকে নামাতে হবে।
"প্রতিবাদ করুন এই চলমান নৈরাজ্যের বিরুদ্ধে
সফল করুন কমপ্লিট শাটডাউন"