উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ

  • Home
  • Bangladesh
  • Kaliganj
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কাঠামো

আজ ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৫ম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন...
27/04/2026

আজ ২৭ এপ্রিল ২০২৬ (সোমবার) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর ৫ম দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা রেজওয়ানা নাহিদ ম্যাডাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা.অরুণ কুমার দাস স্যার ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি) এবং স্থানীয় মায়েরা।
সভায় মাতৃস্বাস্থ্য সুরক্ষায় পুষ্টিকর খাদ্যের গুরুত্ব, গর্ভকালীন ও প্রসবোত্তর মায়েদের সঠিক খাদ্যাভ্যাস, শিশুর সুস্থ বিকাশে পারিবারিক সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান "হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬" পরিদর্শনের অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল,২০২৬ (রবিবার)   উপজেল...
26/04/2026

২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত চলমান
"হাম রুবেলা ক্যাম্পেইন ২০২৬" পরিদর্শনের অংশ হিসেবে আজ ২৬ এপ্রিল,২০২৬ (রবিবার)
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার দাস স্যারের নেতৃত্বে হামের টিকাদান কেন্দ্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করা হয়।
পরিদর্শনটি আলাইপুর সাব-ব্লক, সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন, কালীগঞ্জ এলাকায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

#হাম_রুবেলা_টিকাদান_ক্যাম্পেইন_২০২৬
#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#কালীগঞ্জ_ঝিনাইদহ

📢 বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং (VIA) সেবা চলছেউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জে নিয়মিতভাবে বিনামূল্যে...
25/04/2026

📢 বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার স্ক্রিনিং (VIA) সেবা চলছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জে নিয়মিতভাবে বিনামূল্যে ভায়া (VIA) টেস্ট করা হচ্ছে। সকলকে এই গুরুত্বপূর্ণ সেবাটি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
🔎 ভায়া (VIA) কী?
ভায়া (Visual Inspection with Acetic Acid) হলো জরায়ুমুখের ক্যান্সার বা প্রি-ক্যান্সার শনাক্ত করার একটি সহজ, দ্রুত ও সাশ্রয়ী পদ্ধতি। এই পরীক্ষার মাধ্যমে আগেই ঝুঁকি নির্ণয় করা সম্ভব।
👩‍⚕️ কারা এই পরীক্ষা করাবেন?
বাংলাদেশে নারীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার দ্বিতীয় সর্বোচ্চ।
👉 ৩০–৬০ বছর বয়সী সকল নারী এই পরীক্ষা করাতে পারবেন।
👉 ক্যান্সার হওয়ার ৫–১০ বছর আগেই ঝুঁকি শনাক্ত করা সম্ভব।
🕘 কখন করানো যাবে?
📅 সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন
⏰ সকাল ৮:০০টা – দুপুর ২:৩০টা
📌 যা সঙ্গে আনবেন:
✔️ জাতীয় পরিচয়পত্রের ১ কপি ফটোকপি
👉 নিজের সুস্থতার জন্য সচেতন হোন, নিয়মিত স্ক্রিনিং করান।
👉 আগেভাগে শনাক্ত হলে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধযোগ্য।
📍 স্থান: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালন২৩ থেকে ২৯ এপ্রিল “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উদযাপন উপ...
23/04/2026

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ পালন

২৩ থেকে ২৯ এপ্রিল “জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬” উদযাপন উপলক্ষে আজ উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

আজ ২৩ এপ্রিল ২০২৬, সকাল ১০টায় “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগের জুনিয়র কনসালটেন্টবৃন্দ, রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও), মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন, নার্সিং কর্মকর্তা সহ হাসপাতালের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও সকলের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে। পরবর্তীতে জাতীয় পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সুস্থ ও সবল জাতি গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬বাংলাদেশে শিশুদের হাম (Measles) ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী হাম–রুবেলা টিকা...
19/04/2026

হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬

বাংলাদেশে শিশুদের হাম (Measles) ও রুবেলা থেকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুরু হয়েছে।
সময়কাল: ২০ এপ্রিল ২০২৬ – ১০ মে ২০২৬

২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কে ৮ টি সাবব্লকের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হবে।

আগামীকাল ৭নং থেকে ১১নং ইউনিয়নে টিকাদান কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে বাকী ইউনিয়নেও এই ক্যাম্পেইন চলবে।

✅ কারা অন্তর্ভুক্ত হবে
১। ৬ মাসের বেশি বয়সী শিশু
২। ৫ বছরের কমবয়সী সকল শিশু (সর্বোচ্চ ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত)

📍 কোথায় টিকা দেওয়া হবে
১।নিকটস্থ EPI টিকাকেন্দ্র

📝 কীভাবে টিকা নিবেন

👉 Vaxepi.gov.bd এ রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন।
👉 সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা কার্ড নিয়ে টিকা নিতে পারবেন

❌ কারা টিকা নিতে পারবে না
১। ক্যাম্পেইনের শেষ তারিখ (১০ মে) অনুযায়ী বয়স ৬ মাস পূর্ণ না হলে
২।বয়স ৫ বছরের বেশী হলে
৩। অসুস্থ থাকলে (পরবর্তীতে সুস্থ হলে ১০ মে এর নিতে পারবে)
৪।পূর্বের টিকা নেওয়ার ২৮ দিন পূর্ণ না হলে।

হাম ও রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই রোগ ও এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হাম রুবেলা টিকা দিয়ে সুরক্ষিত করা।

জনস্বার্থে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কালীগঞ্জ,ঝিনাইদহ।

📢 বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হ...
07/04/2026

📢 বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬

‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত প্রতিপাদ্যের আলোকে বাংলাদেশেও দিবসটি উদযাপিত হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার দাস।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের সম্মানিত বিশেষজ্ঞ কনসালটেন্টবৃন্দ, রেসিডেন্ট মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারকরণ, রোগ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপন নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বক্তাগণ জনসাধারণকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্যবিধি মেনে চলা সহ সুস্থ জীবনযাপনে নিরাপদ পরিবেশের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত কর্মসূচির মাধ্যমে সকলের মাঝে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

জনস্বার্থে
#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#কালীগঞ্জ_ঝিনাইদহ।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে সেবাদান প্রসঙ্গে- কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে নিয়ম...
06/04/2026

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে সেবাদান প্রসঙ্গে-

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে নিয়মিত (সরকারি ছুটির দিন ব্যতীত) সাধারণ রোগীরা সরকার নির্ধারিত ফি প্রদান করে টিকিট সংগ্রহের মাধ্যমে মেডিকেল অফিসার, ডেন্টাল সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে নিয়মিত স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন।
প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ জন রোগী এখানে সেবা গ্রহণ করেন। এলোপ্যাথিক চিকিৎসার পাশাপাশি এখানে হোমিওপ্যাথিক চিকিৎসাও প্রদান করা হচ্ছে।

বহিঃবিভাগে প্রদত্ত সেবাসমূহ-

★ IMCI কর্ণার – ০–৫ বছর বয়সী শিশুদের বিশেষ চিকিৎসা সেবা প্রদান।
★ NCD কর্ণার – ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের কার্ডভিত্তিক সেবাদান।
★ দন্ত বহিঃবিভাগ – মুখ ও দাঁতের রোগের পরামর্শ ও চিকিৎসা প্রদান।
★ ANC ও PNC কর্ণার – গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান।
★ VIA সেন্টার – জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ।
★ আই কেয়ার সেন্টার – বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চক্ষুরোগের চিকিৎসা প্রদান।
★ স্থায়ী টিকাদান কেন্দ্র – শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা।
সবার জন্য মানসম্মত ও আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

সার্বিক তত্ত্বাবধানে
ডা: অরুণ কুমার দাস
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)

আজ ০৪/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ৮:৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মাসিক সমন্বয় স...
04/04/2026

আজ ০৪/০৪/২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ৮:৩০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাম ও ডেঙ্গু রোগ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয় এবং এ সংক্রান্ত আমাদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও হাম রোগ প্রতিরোধে সরকার নির্ধারিত বিধিমালা ও সময়সূচি অনুযায়ী জরুরি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অরুণ কুমার দাস , বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ কনসালটেন্টবৃন্দ, রেসিডেন্ট মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ও ডেন্টাল সার্জনবৃন্দ।

সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবা সংক্রান্ত চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জরুরি বিভাগ (Emergency), অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে কর্তব্যরত সকলকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি সকল কর্মকর্তা-কর্মচারীর নিয়মিত যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স, SACMO, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#কালীগঞ্জ_ঝিনাইদহ

আমাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগে নিয়মিতভাবে (ছুটির দিন ব্যতীত) রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প...
01/04/2026

আমাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বিভাগে নিয়মিতভাবে (ছুটির দিন ব্যতীত) রোগীদের মানসম্মত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এখানে বিশেষজ্ঞ চিকিৎসক ও দক্ষ স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের আন্তরিকতার সাথে সেবা দেওয়া হয়।
সাধারণ চিকিৎসা, পরামর্শ, নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ প্রদান ( সরকার কর্তৃক সরবরাহ সাপেক্ষে) —সবকিছুই একসাথে নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রত্যেক রোগী সহজে ও দ্রুত সেবা পেতে পারেন।
আমাদের লক্ষ্য হচ্ছে সকলের জন্য সহজলভ্য, নির্ভরযোগ্য ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আপনাদের সুস্থতাই আমাদের প্রধান অগ্রাধিকার।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।

#উপজেলা_স্বাস্থ্য_কমপ্লেক্স
#কালীগঞ্জ_ঝিনাইদহ

সচেতন হোন, সুস্থ থাকুন ।
30/03/2026

সচেতন হোন, সুস্থ থাকুন ।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহের পক্ষ থেকে উপজেলা পরিষদ...
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহের পক্ষ থেকে উপজেলা পরিষদের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সূর্যোদয়ের সাথে সাথে অত্র প্রতিষ্ঠান চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

23/10/2024

Address

Foyla Hospital Road
Kaliganj

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালীগঞ্জ, ঝিনাইদহ:

Share