Ministry of Education

Ministry of Education I WANT TO KNOW MORE ABOUT ICT

19/08/2017

সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতএসিটি গণকে জানানো যাচ্ছে যে, সেকায়েপ প্রকল্প আগামী ৩১-১২-২০১৭ খ্রিঃ তারিখে শেষ হচ্ছে। এমতাবস্থায় অত্র উপজেলায় এসিটিগণের হালনাগাদ তথ্য প্রয়োজন। নিম্নলিলিত ছকে প্রতিষ্ঠান প্রধান এর মাধ্যমে কম্পিউটার কম্পোজ করে জমা দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো।
ক্রঃনং নাম বিষয় বর্তমান প্রতিষ্ঠানে যোগদানের তারিখ অনলাইন আইডি মোবাইল নম্বর

13/06/2017

সেকায়েপ প্রকল্পভুক্ত সকল স্কুুল ও মাদ্রাসা প্রধানগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আপনাদের সেকায়েপ প্রতিষ্ঠানের সেকায়েপ ইমেইল অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে বেশী বেশী করে ইমেইল পাঠান।
উপবৃত্তি প্রাপ্ত কোন শিক্ষার্থীর নাম এসিএফ থেকে বাদ পড়লে সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ [email protected] ঠিকানায় আপনার সমস্যা জানিয়ে ইমেইল করুন। যদি কোন শিক্ষার্থীর উদ্দীপনা পুরস্কারের তালিকায় নাম বাদ পড়ে যায় সে ক্ষেত্রে [email protected] ঠিকানায় ইমেইল করুন। পিটিএ কমিটির কোন রেজুলেশন প্রেরণের ক্ষেত্রে ইমেইল ঠিকানা [email protected] শ্রেণিকক্ষ সংস্কার/মেরামত/সম্প্রসারন/উন্নত ওয়াশ ব্লক/স্বল্পব্যয়ী ওয়াশব্লক এর ক্ষেত্রে [email protected] ঠিকানায় ইমেইল করুন। মাসিক আইসিটি রিপোর্ট প্রেরণের ক্ষেত্রে [email protected] ঠিকানায় ইমেইল করুন। এসিটিদের মাসিক রিপোর্ট প্রেরণের ক্ষেত্রে [email protected] ঠিকানায় ইমেইল করুন।পরিশেষে প্রতি ক্ষেত্রে অনুলিপি দিবেন useokalaroa@gmail ঠিকানায়। হার্ডকপি ক্ষেত্র বিশেষে অফিসে জমা দিবেন এবং অফিস তা সেকায়েপ কার্যালয়ে প্রেরণ করবে। ধন্যবাদ সবাইকে।

07/10/2015

আমরা সকলে শোকাহত
অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে, আমার ঘনিষ্ঠ বন্ধু মোঃ আজহারুল ইসলাম, প্রধান শিক্ষক, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়,কলারোয়া,সাতক্ষীরা এর পিতা আজ বিকাল ৩টায় (০৭-১০-২০১৫) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে......................রাজেউন)।
সকলে দোয়া করবেন তাহার পিতাকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার ক্ষমতা দেন।

09/08/2015

আগামীকাল ১০-০৮-২০১৫ সোমবার কলারোয়া উপজেলার সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান লাংগলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় বুথে প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান লাংগলঝাড়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় , কে,এল, আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও লাংগলঝাড়া আদর্শ দাখিল মাদ্রাাসায় ২০১৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পিএমটিভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরন করা হবে।
একই দিনে সেকায়েপ প্রকল্পভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় বুথে প্রকল্পভুক্ত প্রতিষ্ঠান হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় , হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাকসা হঠাৎগঞ্জ দাখিল মাদ্রাসা, বোয়ালিয়া ইউনাইটেড হাইস্কুল এর ২০১৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পিএমটিভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরন করা হবে।
উপবৃত্তি বিতরণের সময় পিএমটিভুক্ত ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক সমাপনী/এবতেদায়ী সমাপনী পরীক্ষার সার্টিফিকেট দেখাতে হবে। ৯ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৪ সালের জেএসসি/জেডিসি পরীক্ষা পাসের মার্কশীট দেখাতে হবে।

07/08/2015

আগামী ০৮-০৮-২০১৫ খ্রিঃ তারিখ শনিবার মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় বুথে মুরারীকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও মুরারীকাটি দাখিল মাদ্রাসার ২০১৫ শিক্ষাবর্ষের পিএমটিভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরন করা হবে। একই তারিখে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় বুথে কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কে,কে,ই,পি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও পুটুনি দারুল উলুম দাখিল মাদ্রাসার ২০১৫ শিক্ষাবর্ষের পিএমটিভুক্ত শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরন করা হবে।
উপবৃত্তি বিতরনের সময় প্রকল্প পরিচালক, সেকায়েপ, শিক্ষা ভবন, ঢাকা মহোদয়ের পত্রের নির্দেশনা মোতাবেক যে সকল পিএমটিভুক্ত শিক্ষার্থী বর্তমানে ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত এবং ৯ম শ্রেণিতে অধ্যয়নরত তাদের ৫ম শ্রেণির সমাপনীর পরীক্ষা পাসের সার্টিফিকেট এবং ৯ম শ্রেণির অধ্যয়নরত শিক্ষার্থীদের ২০১৪ সালের জেএসসি/জেডিসি পরীক্ষার মার্কশীট দেখাতে হবে।

30/07/2015

আগামী ০৩-০৮-২০১৫ খ্রিঃ তারিখ বেলা ১১টায় কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৪৪তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসার উপজেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার এক প্রস্তুতিমূলক সভা আহ্বান করা হয়েছে।

17/07/2015
10/07/2015

আমার সকল ফেসবুক বন্ধুদের ঈদের অগ্রিম শুভেচ্ছ।

27/06/2015

যে সকল উপজেলায় সরকারী স্কুল কলেজ নাই সে সকল উপজেলায় একটি স্কুল ও কলেজকে সরকারী করা হবে।

11/06/2015

কলারোয়াতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান কম্পিউটার ল্যাব পেয়েছে।
শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ, কলারোয়া জি,কে,এম,কে পাইলট হাইস্কুল ও কলারোয়া আলিয়া মাদ্রাসা।
তা'ছাড়া নতুন ০৮ টি শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, মডেম, পেনড্রাইভ।
বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা, লাংগলঝাড়া দাখিল মাদ্রাসা, বামনখালী বালিকা দাখিল মাদ্রাসা, শাকদাহ দাখিল মাদ্রাসা, ক্ষেত্রপাড়া মহিলা দাখিল মাদ্রাসা, রায়টা আমিনিয়া দাখিল মাদ্রাসা,রামকৃষ্নপুর বালিকা বিদ্যালয় ও জি,আর বালিকা দাখিল মাদ্রাসা।
উল্লিখিত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষকগণ ১২ দিনের ডিজিটাল কন্টেন্ট প্রশিক্ষণ শেষ করেছেন ইতোমধ্যে। প্রশিক্ষিত শিক্ষকগণ স্ব স্ব প্রতিষ্ঠানে তাদের প্রশিক্ষণকে কাজে লাগাবেন আশা করি। তা ছাড়া উল্লিখিত প্রতিষ্ঠানগুলি থেকে পরবর্তীতে আরো দুজন করে শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে খুলনা টিটিসিতে।

09/06/2015

কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষকগণের যারা ইতোপূর্বে মাল্টিমিডিয়া ক্লাসরুমের বিষয়ে ডিজিটাল কন্টেন্ট প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদেরকে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে IN HOUSE TRAINING করতে বলা হয়েছে আইসিটি প্রকল্পের প্রকল্প পরিচালক মহোদয় এবং জেলা শিক্ষা অফিসার,সাতক্ষীরা মহোদয়ের নিকট থেকে প্রাপ্ত পত্র অনুযায়ী।

02/06/2015

যারা এই পেজ ভিজিট করেছেন সকলকে ধন্যবাদ

Address

Kalaroa
Kalaroa
9410

Alerts

Be the first to know and let us send you an email when Ministry of Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ministry of Education:

Share