Kalai,Joypurhat,Bangladesh

Kalai,Joypurhat,Bangladesh Official fan page of Kalai,Joyourhat.A renowed upazila of Joypuhat district under Rajshahi division,Bangladesh. This Upazila's eighteen up population is 60864.

Geography

Kalai is located at 25.0583°N 89.1833°E . It has 23504 units of house hold and total area 166.3 km². Demographics

As of the 1991 Bangladesh census, Kalai has a population of 114183. Males constitute are 50.86% of the population, and females 49.14%. Kalai has an average literacy rate of 23.5% (7+ years), and the national average of 32.4% literate.[1]
Administrative

Kalai has 5 Unions/W

ards, 109 Mauzas/Mahallas, and 158 villages. Country Bangladesh
Division Rajshahi Division
District Joypurhat District
Area
• Total 166.3 km2 (64.2 sq mi)
Population (1991)
• Total 114,183
• Density 687/km2 (1,780/sq mi)
Time zone BST (UTC+6)
Website Official Map of Kalai

20/11/2014

আবু ওমামা বাহেলী (রা) বলেন,
নবী করীম (সা) বলেছেনঃ
আল্লাহর নিকট
দুটি ফোঁটা এবং দুটি চিহ্নের
চেয়ে প্রিয় কিছু নেই।
১. আল্লাহর ভয়ে চক্ষু
হতে প্রবাহিত পানির ফোঁটা,
২. আল্লাহর রাস্তায় প্রবাহিত
রক্তের ফোঁটা।
আর প্রিয় (দুটি) চিহ্ন হচ্ছে-
১. আল্লাহর পথে জখমের চিহ্ন,
২. আল্লাহর ফরয আদায়
করতে করতে পায়ে বা কপালের চিহ্ন।
- [তিরমিযী, আত তারগীব হা- ৪৭১৭]

19/11/2014

আত্মসম্মান, আত্মজ্ঞান,
আত্ম নিয়ন্ত্রন- এই তিনটিই শুধু মানুষকে সর্বশক্তিমান
করে তুলতে পারে। সঠিক জীবন যাপন নির্ভর করে এদের উপরে।
-ডেল কার্নেগী

13/08/2014

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত
হয়েছে। এ বছর গড় পাসের হার ৭৮.৩৩ শতাংশ।
সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৭০ হাজার ৬০২ জন।
ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৪.৫৪ শতাংশ,
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.০৬ শতাংশ,
রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮.৫৫ শতাংশ,
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭০. ১৪ শতাংশ,
সিলেট শিক্ষা বোর্ডে পাসের হার ৭৯.১৬ শতাংশ,
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭১.৭৫ শতাংশ,
দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৭৪.১৪ শতাংশ ও
যশোর শিক্ষা বোর্ডে পাসের হার ৬০. ৮৫ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৪.০৮ শতাংশ। জিপিএ-৫
পেয়েছে ৬ হাজার ২৫ জন।
কারিগরি বোর্ডে পাসের হার ৮৫.০২ শতাংশ।
বুধবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন
বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ
হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন।
বেলা একটায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলের
বিস্তারিত তুলে ধরবেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের উপ-
প্রধান তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
এবারও ভিডিও কনফারেন্সে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
বিগত কয়েক বছর ধরে এসএসসি-এইচএসসি পরীক্ষা শেষের ৬০
দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে। আগামী ১৫ আগস্ট
পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হওয়ার আগেই এবার ফল
প্রকাশ হবে।
গত ৩ এপ্রিল সারা দেশে একযোগে এইচএসসি, আলিম ও
এইচএসসি (বিএম/ ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষা শুরু
হয়ে শেষ হয় গত ৮ জুন।
দশটি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন
শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ওয়েব মেইল এর মাধ্যমে প্রাপ্ত ফল
ডাইনলোড করে প্রকাশ করার জন্য www.educationbo
ard.gov.bd ওয়েবসাইটের ওয়েব মেইল ব্যবহার
করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফল ডাউনলোড করার
পরামর্শ দেয়া হয়েছে।
পরীক্ষার্থীদের পরীক্ষার ফল স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান
হতে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৭৪
দশমিক ৩০ শতাংশ। আর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর
সংখ্যা ছিল পায় ৫৮ হাজার ১৯৭ জন।
ইন্টারনেটে ফল
পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট
www.educationbo ardresults.gov. bd
এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ
করতে পারবেন।
মোবাইলে ফল
যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পেতে মেসেজ
অপশনে গিয়ে HSC অথবা Alim লিখে স্পেস
দিয়ে শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল
নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে ১৬২২২
নম্বরে পাঠাতে হবে।
উদাহরণ স্বরুপ: সাধারণ বোর্ডের জন্য HSC Dha 123456
2014, মাদ্রাসা বোর্ডের জন্য Alim Mad 123456
2014 এবং কারিগরি শিক্ষা বোর্ডের জন্য HSC Tec
123456 লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণ
পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ আগস্ট থেকে ২০
আগস্টর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
এজন্য শুধু টেলিটক মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC
লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর
লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড
লিখে স্পেস দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
প্রতিটি বিষয় বা পত্রের জন্য ১৫০ টাকা ফি প্রযোজ্য।
ফিরতি এসএমএসে আবেদন ফি বাবদ কত
টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর দেওয়া হবে।
আবেদনে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস
দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে মোবাইল
নম্বর দিয়ে পূণরায় ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যেসব বিষয়ের দুটি পত্র (যেমন: বাংলা ও ইংরেজি) রয়েছে, সেসব
বিষয়ে একটি বিষয় কোডের বিপরীতে আবেদন দুটি পত্রের আবেদন
হিসেবে বিবেচিত হবে এবং আবেদন ফি ৩০০ টাকা ফি নেওয়া হবে।
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে,
এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে কমা দিয়ে লিখতে হবে।

বিয়ে করার আগে যে জিনিস গুলো জেনে নেয়া জরুরীপরিস্থিতে পরিকল্পনা বদলে যায়। আবার এমন করা যাবে না যে ঝড় আসবে বলে ঘর বাঁধব না...
10/08/2014

বিয়ে করার আগে যে জিনিস গুলো জেনে নেয়া জরুরী

পরিস্থিতে পরিকল্পনা বদলে যায়। আবার এমন করা যাবে না যে ঝড় আসবে বলে ঘর বাঁধব না। বরং শক্ত করে বাঁধব। ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে থাকব আপন জনের পাশে। সে জন্য একটা খসড়া পরিকল্পনা আন্তত থাকা চাই। জানা চাই একে অপরকে। বিয়ের পর একটা দীর্ঘ পথ পারি দিতে হবে যার সাথে সম্ভব হলে তার বিষয়ে জেনে নিন-
বয়স

বিয়ের ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ। ছেলেদের ক্ষেত্রে বেশি বয়সে বিয়ে হলে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব হতে পারে। আবার মেয়েদের বেশি বয়সে বিয়ে হলে সন্তান শারীরিক-মানসিক প্রতিবন্ধী হওয়াসহ ত্রুটি নিয়ে জন্ম নেয়ার আশঙ্কা থাকে। সেক্ষেত্রে মেয়েদের ত্রিশ বছরের পর প্রথম বাচ্চা নেয়াটা খুবই ঝুঁকির কারণ হয়ে যায়। তবে মেয়েদের অল্প বয়সে বিয়ে হলেও বেশ কিছু স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। অল্পবয়সী মেয়েদের ক্ষেত্রে গর্ভধারণটা খুবই ঝুঁকির। তাই বিয়ের জন্য ছেলেমেয়ের উভয়ের বয়স বিবেচনা করাটা খুব জরুরি একটি বিষয়।
সম্মতি

বিয়েতে ছেলের সম্মতি আছে কি না জেনে নেয়াটা যেমন জরুরী একই ভাবে মেয়ের সম্মতি আছে কি না সে বিষয়ে ছেলেরও জানা দরকার। তবে এ বিষয়ে ছেলে মেয়ের মধ্যে সরাসরি আলাপ হলে ভালো।
আয়ের উৎস

পাত্র বা পাত্রীর কর্মক্ষেত্রে খোঁজ নিন, তার উপার্জনের উত্সধ সম্পর্কে নিশ্চিত হোন। তিনি কোনও অবৈধ কাজের সঙ্গে জড়িত কি না বা তার আয়ের উত্সো যথাযথ কি না সে ব্যাপারে খোঁজখবর করুন। অনেক সময় ছেলে কম বেতন পেলেও তা বাড়িয়ে বলা হয়। আবার কর্মক্ষেত্রে পদমর্যাদা ছোট হলে তা-ও গোপন করা হয়। মেয়েদের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটতে পারে। বিয়ের পূর্বে নিজের আর্থিক সচ্ছলতার দিকটিও বেশ ভালো করে খতিয়ে দেখা উচিত। আয়ের সাথে সামঞ্জস্য রেখে খরচের পরিমাণ নির্ধারণ করে নিন। সামাজিক প্রথার সাথে তাল মেলাতে গিয়ে নিজে বেতালে পড়বেন না যেন।
বিশেষ কোন রোগ আছে কি না

আমাদের সমাজে এর তেমন প্রচলন না-হলেও বিয়ের আগেই ছেলে এবং মেয়ের মেডিক্যাল টেস্ট করা জরুরি। এইডস, হেপাটাইটিস বা কোনও যৌন রোগ আছে কি না, তা জানা খুবই দরকার। যাতে তাঁর সঙ্গী সেই রোগে আক্রান্ত না-হয়। তাই বিয়ের আগে অবশ্যই মেডিক্যাল টেস্ট করান।
তার পরিবার

বিয়ের আগে কনে বা পাত্রের পরিবার সম্পর্কেও খোঁজখবর করা জরুরি। পারিবারিক প্রেক্ষাপট পারিবারিক মেডিক্যাল হিস্ট্রি। কেননা বিশেষ কিছু রোগ বংশগতির মাধ্যমে পরবর্তী প্রজন্মে বিস্তার করে। এর মধ্যে রয়েছে থ্যালাসেমিয়া, মাসকুলার ডিসট্রফি (মাংসপেশীতে একধরনের দুর্বলতা), স্নায়ুর বিশেষ কয়েকটি অসুখ, (মৃগী রোগ), অ্যাজমা, গ্লুকোমা ইত্যাদি। এসব রোগের যাবতীয় পরীক্ষা বিয়ের আগেই করে নেয়া উচিৎ। আর সেজন্য ডাক্তারের পরামর্শ নিয়ে নিন বিয়ে পরবর্তী সতর্কতা বিষয়ে।
ব্লাডগ্রুপ

স্বামীর ব্লাডগ্রুপ নেগেটিভ হয় তাহলে স্ত্রীর ব্লাডগ্রুপ পজেটিভ বা নেগেটিভ যে কোনো একটি হলেই হবে। কিন্তু স্বামীর ব্লাডগ্রুপ যদি পজেটিভ হয়, তাহলে স্ত্রীকেও পজেটিভ ব্লাড গ্রুপের একজন হতে হবে। কোনোভাবেই স্ত্রীর ব্লাডগ্রুপ নেগেটিভ হওয়া চলবে না। অর্থাৎ একজন নেগেটিভ ব্লাড গ্রুপের নারী কেবলই একজন নেগেটিভ ব্লাড গ্রুপের পুরুষকে বিয়ে করাই নিরাপদ।
পরিকল্পনা আলোচনা করে নিতে পারেন

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোলাখুলি আলোচনা করুন। এতে বিয়ের পরে সংসার, ক্যারিয়ার ইত্যাদি বিষয়ে সমস্যা কম হবে। এমনকি বাচ্চা কবে নিতে চান এ ব্যাপারেও কথা বলুন। এছাড়াও আপনারা বিয়ের পর যৌথ পরিবারে থাকবেন, নাকি আলাদা থাকবেন, তাও বিয়ের আগে আলোচনা করে নিশ্চিত হয়ে নিন। কোথায় থাকবেন, কারও কর্ম নিয়ে কারও সমস্যা আছে কি না? তাও জেনে নিন।

ভালবাসা আর ক্ষমা এই দুটি জিনিষের কাছে পৃথিবীর অনেক যুক্তি ম্লান হয়ে যায়। বেঁচে থাকে পথ চলা। যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইল।

29/07/2014

ঈদ মোবারক।
ফিলিস্তিনি কবি নজওয়ান দারবিশের কয়েকটি কবিতা ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে দিচ্ছি।

একবার আমি বসতে গিয়েছিলাম
আশা নামের খালি আসনটিতে,
কিন্তু ‘সংরক্ষিত’ কথাটা সেখানে হাঁটুমুড়ে বসে ছিল
একটা হায়েনার মতো

(আমি সেখানে বসিনি, কেউ বসেনি সেখানে)
আশার আসনগুলো সব সময়েই থাকে ‘সংরক্ষিত’

দুঃস্বপ্নের গাড়ি

আমি দেখলাম তারা আমার চাচিদের থলেয় ভরছে
ব্যাগের কোণা বেয়ে ঝরছে তাদের উষ্ণ রক্ত
(কিন্তু আমার কোনো চাচি নেই)
আমি জানি তারা আমার তিন বছরের মেয়ে নাতাশাকে মেরে ফেলেছে
(কিন্তু আমার কোনো মেয়ে নেই)
আমাকে বলা হলো তারা আমার স্ত্রীকে ধর্ষণ করে সিঁড়ি দিয়ে ছেচড়ে টেনে নিয়ে রাস্তায় ফেলে রেখেছে
(কিন্তু আমার বিয়ে হয়নি)
তারা বুটের নিচে যা মাড়াচ্ছে তা নিশ্চয়ই আমার চশমা
(কিন্তু আমি চশমা পরি না)...........

আমি আমার বাবা-মার বাড়িতে ঘুমাচ্ছিলাম আর আমি স্বপ্ন দেখছিলাম ওর বাড়িটা
যখন ঘুম ভাঙল
আমি দেখলাম আমার ভাইয়েরা
ঝুলন্ত
পুনরুত্থানের গীর্জার ছাদ থেকে
সমব্যথি হয়ে প্রভু বললেন, এ আমার নিজেরই যাতনা
আমি ওই ঝুলন্ত মানুষটির অহঙ্কারকে হেঁকে বললাম: ‘আমার মতে, এ আমাদের...’
...
বেদনা প্রতিভাত করে সব কিছু,
আর আমি একে ভালোবাসি দুঃস্বপ্নের চেয়ে বেশি...

আমি উত্তরে পালিয়ে যাব না, ও প্রভু
আমাকে গণ্য করো না তাদের মধ্যে যারা ঠাঁই খুঁজে নিচ্ছে বলে মনে হচ্ছে
...
আমরা এই প্রতিবেদন পেশ করতে থাকব পরবর্তীকালেও
আমাকে এখন ঘুমুতে যেতে হবে।

সাবরা আর শাতিলাগামী দুঃস্বপ্নের গাড়ি আমি মিস করতে চাই না

মেঘ

আমার কোনো ভাই নেই যে আকাশের বোঝাটা সরাবে আমার পিঠ থেকে

নেই কোনো কন্যা যে আমার বৃক্ষগুলোকে উপশম দেবে
আমার কোনো নাতি নেই যে আমার সরোবরগুলোর উত্তরাধিকারী হবে
নেই কোনো শিখা যে আমার অগ্নিকোণকে প্রজ্জ্বলিত করবে
নেই কোনো সহƒদয় স্বজন যে জল দেবে নীল ফুলের গোড়ায়
কিছুই নেই আমার কেবল ওই গৃহহারা মেঘদল ছাড়া

যারা একদিন হাঁটবে আমার শবযাত্রায়

বানোয়াট

পুরো জিনিসটাই বানোয়াট। আমি কখনোই এই গল্প বিশ্বাস করি না যে তোমাকে জবাই করা হয়েছিল। আর তোমার রক্ত ঝরে পড়ছিল ভূমধ্যসাগর পর্যন্ত পুরোটা পথ, কেবল সাগরের খাদ্য হওয়ার জন্য। আমি নিশ্চিত পুরো জিনিসটাই বানোয়াট। রোজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে টেলিভিশন উপস্থাপকদ্বয়Ñ মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর।
আলহারা, ‘স্বাধীন’ [স্যাটেলাইট চ্যানেল], আল আরাবিয়া, ‘আরবি’, আলজাজিরা, ‘অন্তরীপ’ । তিনটা একসঙ্গে করলে দাঁড়ায় “স্বাধীন আরবি অন্তরীপ”। মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর। আমি নিশ্চিত, এরা বানোয়াট।
আমার ডাকবাক্সে বিল ভরে দিয়ে গেছেন যে ব্যক্তি, তাকে আমি চিনি না। আমার বংশের নাম তিনটা ভিন্ন ভাষায়। সেসবও বানোয়াট। আমাকে ইমেইলে ভালোবাসে এই নারীটি।
হাইফা, সেও বানোয়াট। এই কারণে আমি রাস্তায় বের হই না। এবং আমি সমুদ্রের দিকে তাকাই লম্বভাবে। আমাদের বন্ধুত্ব কারও একাউন্টেই নাই। এটাকে বানোয়াট করে তোলার মতো সময় কেউ ব্যয় করেনি। এই কারণে এটা সত্য রয়ে গেছে। ওহ,বলতে ভুলে গেছি, সব সত্য বানোয়াট। এই কারণেই আমি পছন্দ করি আপনাদের সঙ্গে শুরা, আপেল, বাদাম ইত্যাদি ভাগ করে নিতে।
আমাকে কিছুই চাপে ফেলে না। এ কারণেই আমি ভেঙে পড়ি না, যখন আমি দেখি আমাদের দেশ আমাদের কাছ থেকে চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এই ডাকাতিটা বানোয়াট, চেকপয়েন্টগুলো বানোয়াট, আর সৈন্যরা তো কতগুলো শিশু যারা এখনও তাদের কাপড় ভিজিয়ে ফেলে। মুরুব্বি গ্রীক অর্থোডক্স মহিলা যারা এই সকালবেলা বেথেলহেমের ভেতরে যাচ্ছেন চেকপয়েন্ট পেরিয়ে, তারাও বানোয়াট। বানোয়াটভাবে বলা হচ্ছেÑ‘ক্রুশের নামে’। গুড ফ্রাইডে বানোয়াট। নাজারেথের ম্যারোনটাইন গীর্জার বাইজানটাইন সুর বানোয়াট। আমার শত্র“রা বানোয়াট। আমার আÍীয়রা বানোয়াটের প্রতিমূর্তি। নরক বানোয়াট। স্বর্গ আরও নিপুণ ও অগণিতভাবে বানোয়াট। (ধুর। গায়িকা ফাইরুজের কণ্ঠস্বর কি বানোয়াট!)
দুঃস্বপ্ন আমাকে তাড়া করে না, দুঃস্বপ্ন বানোয়াট। আমার দেহঘড়ির ওলটপালট আমাকে ভোগায় না। সূর্যের সঙ্গে আমার কোনো শত্র“তা নাই। আমার জš§গত প্রকৃতির কারণে আমার কোনো ভোগান্তি নাই... এই সবই বানোয়াট উপাধি।
আমিও বানোয়াট। আমি কে, তা নয়, সব ধরনের সর্বনাম হলো বানোয়াট।
আমি দালালদের ঘৃণা করি না। দেখো আমি কীভাবে তাদের সংবাদভাষ্য শুনি কিন্তু বমি করি না।
আমি অ্যালার্ম ঘড়ি, এইডস কিংবা আণবিক অস্ত্র ভয় পাই না। আমি ঘণ্টাধ্বনি, কিংবা টেলিফোনের রিংয়ের শব্দে আতঙ্কে ভুগি না। আগামীকাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে না। এসবই বানোয়াট খবর।
আমি একুশ শতাব্দীর রোমান্টিকতায় ক্লান্ত। রোমান্টিকতা সব সামাজিক শ্রেণীর ভোক্তাদের গুয়ে মাখা। বেঁচে থাকতে হলে তোমাকেও এসবের সঙ্গেই মিলেমিশে থাকতে হবে। এটাও আরেকটা বানোয়াট তত্ত্ব।
আনন্দ করো, ফুর্তি করো। তোমার পিতামহের বিছানার নিচে পরাজয়ভরা বাক্সগুলো বানোয়াট। আর তোমরা এত বছর ধরে চিৎকার করে কাঁদছ তোমাদের ভূমি হারানোর দুঃখে। বন্ধু। (ওহো! যেমন বলে ধ্র“পদী ভঙ্গিতে) হারানো বানোয়াট। একটা বিরাট মিথ্যা তোমাদের অস্তিত্ব লুটেরারা বানিয়ে তুলেছে।
মেরিয়াম কারশেনবম আর শ্লোমো গানোর। আলহারা আল আরাবিয়া আলজাজিরা এবং অচ্ছুৎ ব্যক্তিটি, যার হাতে রিমোট কন্ট্রোল।
আরশোলা আর দালালরা চমৎকার জীব। দেখো, একটা কী ভদ্র, আরেকটার কদর্যতাও কী মিষ্টি।
তারা সস্তাপনা বিষয়ে আমাদের যে গতানুগতিক ধারণাÑতাও বানোয়াট।
ঘুমে পাওয়া একদল লোক ড্রয়িংরুমে বসে ইজরাইলি ভাষ্য শুনছে। একদল শ্রদ্ধেয় মহিলা সালাদ বানায় আর আমাদের গণ মর্যাদাকে কবরস্থ করার পরবর্তী অবস্থা নিয়ে চিন্তাভাবনা করে। ভেবো না, এ সবই বানোয়াট।
আমরা আমাদের বাড়ির সামনের কয়েকটা বৃক্ষকে শ্রদ্ধা করতে পারি না, আমাদের ঘুমের মধ্যে যারা জাল পাতে তাদের জন্যে ছেড়ে দিতে পারি না পর্বতগুলোকে।
১৯৪৮ সালের ২২ এপ্রিল হাইফা আÍসমর্পণ করে। তারিখটা বানোয়াট। ১৯১৭ সালের ৮ ডিসেম্বর কয়েকজন এফেন্ডিস তাদের সাদা পতাকা বয়ে নিয়ে যায় এবং জেরুজালেম সমর্পণের ছবি তোলা হয়। এই ঘটনা সত্যি ঘটেছিল কিন্তু ছবিটা বানোয়াট। তুমি, যেকোনো নির্ধারিত সময়ে, কিছু সংখ্যক এফেন্ডিসকে জড়ো করতে পারো, তাদেরকে বলতে পারো সাদা পতাকা নিয়ে জাফা তোরণ পর্যন্ত যাত্রা করতে, যাতে একটা ছবি তোলা যায়। সময়টা ছিল ২০১০ সালের ১১টা ৩০, দুপুরের ঠিক আগে আগে। প্রত্যেকে ঘুমিয়ে পড়েছিল এবং জেগে উঠেছিল। আমিও জেগে ছিলাম। বালিশগুলো বানানো। দুই সপ্তাহের মধ্যে আমি বৈরুতে যাব। ভিসা খুবই প্রকটভাবে বানোয়াট প্রতিবন্ধকতা। ও আমাদের লেবাননের ভদ্রমহিলা, আমাদের জন্যে প্রার্থনা করুন (যদিও আমরা জানি, আপনার প্রার্থনাও বানোয়াট)
অল্পক্ষণের মধ্যেই আমি ঘুমুতে যাব, যখন আমার আমুদে বান্ধবী নাজারা থেকে বাসে চড়বে। হিব্র“ শব্দগুলো তার চারপাশে ভনভন করে উড়ছে কারণ সে মনে করে শত্র“র ভাষা একটা লাশের মতো, তাই আমি তাকে বলি, তার এই ধারণা বানোয়াট, শত্র“র ভাষা লিঙ্গহীন রোবটের মতো। সে একটা লাস্যময় বানোয়াট হাসিতে ফেটে পড়ে। ও খোদা, আমরা মরব না। আমরা চলে যাব অনন্তের দিকে, আমাদের হাওয়াই চপ্পলে শব্দ তুলে। অমরত্ব বানোয়াট। যা কিছু আগে ভাগে ঘটছিল তার সবই বানোয়াট। যা কিছু আসবে সবই বানোয়াট। এবং প্রতিটা জীব বৃক্ষের মতো বাহু মেলে দাঁড়াচ্ছে এই বানোয়াট কবিতাটিতে।

29/06/2014
31/05/2014

বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ না খেললেও
বাংলাদেশের তৈরি জার্সি গায়ে দিয়ে খেলবে ব্রাজিল
জার্সি তৈরি করেছে এজেআই গ্রুপ, যার
চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ জলিল অনন্ত

29/05/2014

পবিত্র শবে বরাত ১৩ জুন
বাংলাদেশের আকাশে আজ কোথাও ১৪৩৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামীকাল ৩০ মে রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ মে থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। ১৩ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি চৌধুরী মোঃ বাবুল হাসান।

সভায় ১৪৩৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায়, ২৯ মে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। এমতাবস্থায়, ৩০ মে শুক্রবার রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ মে, শনিবার থেকে ১৪৩৫ পবিত্র শাবান মাস গণনা করা হবে।

এরই পরিপ্রেক্ষিতে, ১৩ জুন ২০১৪ খ্রিস্টাব্দ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে-ই-বরাত উদযাপিত হবে।

সভায় অন্যদের মধ্যে প্রধান তথ্য কর্মকর্তা তছির আহামদ, যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মোঃ মাকসুদুর রহমান পাটওয়ারী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক গোলাম শফিউদ্দিন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দিন আহমাদ, বিটিভির পরিচালক গোলাম শফিউদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের উপ-পারচালক সামসুদ্দিন আহমেদ, স্পারসোর পিএসও মো: শাহ আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী প্রমুখ উপস্থিত ছিলেন।

23/04/2014

এই দুটি উক্তি সকল এইচ এস সি এবং প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষার্থীর জন্য উত্‍সর্গ করা হল...

“কাল আমার পরীক্ষা। কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না, কারন শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারন করতে পারেনা॥”
—টমাস আলভা এডিসন।

“একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা॥”
—বিল গেটস।

14/04/2014

বৎসরের আবর্জনা দূর হয়ে যাক... শুভ নববর্ষ ১৪২১ ~ চলতে থাকুক ফুর্তি
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক... শুভ নববর্ষ ১৪২১ ~ চলতে থাকুক ফুর্তি

Address

Kalai
5930

Telephone

0572500000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalai,Joypurhat,Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share