09/10/2024
এক সময় ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা বোর্ড স্ট্যান্ড করলে নাকি, সেই শিক্ষার্থীকে দেখার জন্য মানুষের ভীড় জমায়েত হতো (যদিও এই যুগ দেখার সৌভাগ্য হয়নি)।
ক্লাসের মধ্যে আমাদের ডিপার্টমেন্টের একমাত্র ম্যাম বলেছিলো ওনি নিজেই ডিপার্টমেন্টের অনেক শিক্ষার্থীকে চাকরি দিয়েছেন কারণ তার সঙ্গে প্রতিষ্ঠানগুলো থেকে যোগাযোগ করে বলা হতো ম্যাম আমাদের ১০/২০ জন শিক্ষার্থী লাগতো।
ম্যাম, ৪র্থ বর্ষ অথবা মাস্টার্স এর শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে কথা বলে নাম লিস্ট দিয়ে দিতো আর অনার্স বা মাস্টার্সে থাকা অবস্থায় অনেকের (অধিকাংশ শিক্ষার্থীদের) চাকরি হয়ে যেতো (দুর্ভাগ্যবশত এই যুগও দেখার সৌভাগ্য হয়নি)। আর আজ 📌😂😂😂
শুনেছি সিএ সিসি শেষ করলে নিশ্চিত ভালোমানের চাকরি হয় কিন্তু সিএ করতে এসে যা দেখছি তা হচ্ছে সিসির অবস্থা অলরেডি বিবিএ নামক ডিগ্রি ধারীর মতো ব্যাঙের ছাতার মধ্যে ছড়িয়ে গেছে মানে এতো পরিমাণের সিসি শেষ করে শিক্ষার্থীরা বের হচ্ছে।
অনুরূপভাবে, যে হারে শিথিলতা বাড়তেছে মনে হচ্ছে আর বেশি দিন নয় দেশের উচ্চতর ডিগ্রি গুলোর বারোটা বেজে যেতে 😂
পাশ করে বা সার্টিফিকেট দিয়ে কি হইবো?📌
আমি, আপনি না হয় গলাবাজি করতে পারবো, করবো কিন্তু প্রতিষ্ঠান কি তা দিয়ে ধুয়ে পানি খাবে ?? না কাজের কাজ দেখবে ?? 📌📌
ঢাকা শহরের বাহিরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে ইন্টার্নশিপ একটি সিম্পল বিষয়(নিজের চোখে দেখে আসা)। আরে পাগলা;
অনার্স শেষ করে বাস্তবতায় এসে দেখো । তুমি মিয়া এই ৩ মাসের ইন্টার্নশিপের সময়ে মধ্যে তাদের থেকে যোজন যোজন পিছিয়ে পড়েছো 😂😂 হাতে কাগজের মুলা ঝুলিয়ে দিয়েছে 😂😂😂
সবসময় সিস্টেমের দোহাই দাও মিয়া কিন্তু তোমার অধিকার সম্পর্কে সচেতন না থাকলে, দিনশেষে.......... তো খাবাই।
বল___ টাইপের পোলাপান সবত্রই ছড়িয়ে যাচ্ছে কি নাম জানি !
Gen Z নাকি ? 😂 ও সরি আমিও তো Gen Z হবো মনে হচ্ছে 😂😂
কোনটা চাপা আর কোনটা কি তা ধরার সামর্থ্য রাখছি না আর তো পরিবর্তন করে ফেলবো। দেশের প্রতিষ্ঠানগুলোতে আরও বিদেশিদের আত্মিক্য বাড়বে, কখনোই কমবে না কেমন ?
কারণ আমার আপনার হাতে মুলা 😂😂
এতো বড় পেশাগত দায়িত্বের ডিগ্রি নিতে এসেছেন, আর নিজের বোধশক্তি বলে কিছুই নেই !! অবাক ভাই 😱😱
আরে ভাই তুমি সিএ হও আর যাই হও,
দিন শেষে তোমাকে দিয়ে যদি কোন আউটপুট না আসে, তো তোমাকে ধুয়ে কি প্রতিষ্ঠান পানি খাবে ??📌
পরিশেষে, দেশের পেশাগত ডিগ্রি গুলোতে বিন্দুমাত্র ছাড় দেওয়া কখনোই উচিত হবে না। সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যতীত এই বিষয়গুলো নিয়ে কোন ধরনের খামখেয়ালিপনা বরদাস্ত করা উচিত নয়।
:- জুয়েল মাহমুদ মিঠু