BRTA Joypurhat Circle, Joypurhat

BRTA Joypurhat Circle, Joypurhat Government Organisation

”জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে  ...
05/08/2026

”জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষ্যে বিআরটিএ জয়পুরহাট সার্কেলের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অদ্য ০৪/০৮/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলার গণপরিবহন মালিকসমিতি/শ্রমিক ইউনিয়নের সকল...
04/08/2026

অদ্য ০৪/০৮/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলার গণপরিবহন মালিকসমিতি/শ্রমিক ইউনিয়নের সকল সদস্য এবং জিপিএস সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গণপরিববনে জিপিএস সংযুক্ত করণ বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

জুন/২০২৬ মাসে বিআরটিএ জয়পুরহাট সার্কেল কর্তৃক জয়পুরহাট জেলার হারাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক নিরাপত্তা মূলক বিভিন্ন লিফল...
07/07/2026

জুন/২০২৬ মাসে বিআরটিএ জয়পুরহাট সার্কেল কর্তৃক জয়পুরহাট জেলার হারাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক নিরাপত্তা মূলক বিভিন্ন লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

অদ্য ৩০/০৬/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশ...
01/07/2026

অদ্য ৩০/০৬/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অদ্য ১৩/০৬/২০২৬ খ্রি. বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জয়পুরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অ...
13/06/2026

অদ্য ১৩/০৬/২০২৬ খ্রি. বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক জয়পুরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চেক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আল-মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক জনাব মো: মাসুদ রানা প্রধান ও বিআরটিএ মোটরযান পরিদর্শক জনাব রাম কৃষ্ণ পোদ্দার। এসময় ১৪ জন নিহত ব্যক্তির পরিবারের সদস্য ও ০৭ জন আহত ব্যক্তিকে ৭৭,০০,০০০/- (সাতাত্তর লক্ষ) টাকার চেক বিতরণ করা হয়।

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া য...
19/05/2026

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যাতে আদায় করা না হয় সে প্রেক্ষিতে জয়পুরহাট জেলায় অবস্থিত দূরপাল্লার যাত্রীবাহী পরিবহন মালিক/কাউন্টার প্রতিনিধিদের অদ্য ১৯/০৫/২০২৬ খ্রি. তারিখে দুপুর ১২.০০ ঘটিকায় বিআরটিএ, জয়পুরহাট সার্কেলের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অদ্য ১৩/০৫/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলা পরিষদের সহযোগীতায়, জয়পুরহাট বিআরটিএ কর্তৃ...
13/05/2026

অদ্য ১৩/০৫/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ এর সম্মেলন কক্ষে জয়পুরহাট জেলা পরিষদের সহযোগীতায়, জয়পুরহাট বিআরটিএ কর্তৃক আয়োজিত ৪০ জন তরুণ-তরুণীর মধ্যে ড্রাইভিং লাইসেন্সের প্রশিক্ষণ প্রদান ও লার্ণার লাইসেন্স এর আবেদন করা হয়।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিআরটিএ জয়পুরহাট সার্কেল কর্তৃক একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বিআরটিএ জয়পুরহাট সার্কেল কর্তৃক একাত্তরের বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সকল শহীদদের প্রতি বিআরটিএ জয়পুরহাট সার্কেল  এর প...
20/02/2026

২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে সকল শহীদদের প্রতি বিআরটিএ জয়পুরহাট সার্কেল এর পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা।

অদ্য ২৭/০১/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ সার্কেল কর্তৃক "শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প" ...
28/01/2026

অদ্য ২৭/০১/২০২৬ খ্রি. তারিখে জয়পুরহাট বিআরটিএ সার্কেল কর্তৃক "শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প" এর আওতায় পেশাজীবী পরিবহন গাড়ি চালকদের দক্ষতা ও শব্দ দূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাইমেনা শারমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জয়পুরহাট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, জয়পুরহাট। জনাব ডাঃ জুবাইর মোঃ আল-ফয়সাল, মেডিকেল অফিসার, জয়পুরহাট। জনাব মোহাম্মদ ফারুক হোসেন, সহকারী পরিচালক, পরিবেশ অধিদ্প্তর, জয়পুরহাট। উক্ত কর্মশালায় সভাপতিত্ত্ব করেন জনাব মোহাম্মদ হারুন উর রশিদ, সহকারী পরিচালক (ইঞ্জি:) বিআরটিএ, জয়পুরহাট সার্কেল, জয়পুরহাট। এছাড়াও প্রধান প্রশিক্ষণ সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাম কৃষ্ণ পোদ্দার, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, জয়পুরহাট সার্কেল।

Address

Collectorate Building
Joypur
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801550051650

Alerts

Be the first to know and let us send you an email when BRTA Joypurhat Circle, Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BRTA Joypurhat Circle, Joypurhat:

Shortcuts

Share