উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।

  • Home
  • Bangladesh
  • Joypur
  • উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট। Health & Administration Government Organization at Upazila Health Complex Khetlal Joypurhat

24/05/2026
ইকরগাড়া কমিউনিটি ক্লিনিক এবং চলমান হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শন
02/05/2026

ইকরগাড়া কমিউনিটি ক্লিনিক এবং চলমান হাম রুবেলা টিকাদান কার্যক্রম পরিদর্শন

বজ্রপাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি আবহাওয়া অধিদপ্তরেরবজ্রপাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি আবহাওয়া অধিদপ্তরেরদেশের বিভি...
29/04/2026

বজ্রপাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি আবহাওয়া অধিদপ্তরের

বজ্রপাত থেকে বাঁচতে সতর্কবার্তা জারি আবহাওয়া অধিদপ্তরের

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় জনসাধারণকে সতর্ক থাকতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ এপ্রিল) জারি করা এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আকাশে ঘন কালো মেঘ জমা বা বজ্রধ্বনি শোনা মাত্রই ঝুঁকিপূর্ণ স্থান ত্যাগ করে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে হবে। এ ক্ষেত্রে সচেতনতার বার্তা হিসেবে বলা হয়েছে, “বজ্রধ্বনি শুনলেই ঘরে আশ্রয় নিন।”

অধিদপ্তর জানায়, বজ্রধ্বনি শোনা গেলে শিশুদেরসহ পরিবারের সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে হবে। এ সময় খোলা মাঠে খেলাধুলা, ঘুড়ি ওড়ানো বা দলবদ্ধভাবে বাইরে থাকা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বাড়ির ভেতরে অবস্থানকালে দরজা-জানালা বন্ধ রাখতে হবে। জানালার গ্রিল বা অন্য কোনো ধাতব অংশ স্পর্শ না করা এবং শিলা কুড়াতে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে বাইরে অবস্থান করলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া জরুরি। মাটিতে শুয়ে পড়া, গাছের নিচে বা ধাতব ছাউনির নিচে দাঁড়ানো অত্যন্ত বিপজ্জনক। এছাড়া নদী, হাওর বা জলাশয়ে নেমে মাছ ধরা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। বৈদ্যুতিক লাইন, ধাতব বস্তু ও সংযুক্ত যন্ত্রপাতি স্পর্শ না করার নির্দেশনাও দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বজ্রধ্বনি শোনা মানেই বজ্রপাতের ঝুঁকির মধ্যে থাকা। তাই শেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি ২০২৬ সফল ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত মাঠ পর্যায়ের টিকাদান ক...
29/04/2026

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান কর্মসূচি ২০২৬ সফল ও সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিয়মিত মাঠ পর্যায়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন করছেন ক্ষেতলাল উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোঃ আলী হোসেন শাহ এবং মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নির্ঝর কুমার মন্ডল। তাঁদের এই নিবিড় তদারকি ও দিকনির্দেশনায় টিকাদান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হচ্ছে, যা শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ক্ষেতলালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুর...
24/04/2026

ক্ষেতলালে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার ও র্যালীর আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলালের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) , সহকারী সার্জনবৃন্দ , নার্স সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এবং অন্যান্য দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা , শিক্ষক , সাংবাদিক, ইমাম , নাগরিক শ্রেণীর প্রতিনিধিও উপস্থিত ছিলেন ।

আলোচনায় বক্তারা বলেন, অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও পুষ্টির চাহিদা পূরণ এ খাদ্য নিরাপত্তা , বৈষম্য হ্রাসকরণ এবং স্বনির্ভরশীল হওয়ার উপর বক্তারা গুরুত্ব আরোপ করেন ।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক প্রচারাভিযান এবং স্বাস্থ্য সেবার পাশাপাশি পুষ্টি বিষয়ক শিক্ষা প্রদান ।

ক্ষেতলাল উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি - ২০২৬ পরিদর্শন করেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন ...
21/04/2026

ক্ষেতলাল উপজেলায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি - ২০২৬ পরিদর্শন করেন জয়পুরহাট জেলার সিভিল সার্জন ডা. মোঃ আল মামুন স্যার । পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ক্যাম্পেইনটি আরও সুচারুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

20/04/2026

হাম রুবেলা টিকাদান কার্যক্রম-২০২৬

Address

Khetlal Upazila Health Complex, Joypurhat
Joypur
5920

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্ষেতলাল,জয়পুরহাট।:

Share