03/09/2026
অভিনন্দন ও শুভেচ্ছা
জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক, স্থানীয় সরকার হিসেবে পদায়িত জনাব যাদব সরকার মহোদয় আজ জয়পুরহাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জয়পুরহাট পৌরসভার প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সুশৃঙ্খল, গতিশীল ও কার্যকর হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করছি।
নবনিযুক্ত প্রশাসক মহোদয়কে জয়পুরহাট পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।