BNCC Naval Wing, University of Chittagong.

BNCC Naval Wing, University of Chittagong. This is the official page of BNCC Naval Wing, University of Chittagong.

"চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ "গত ১৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্য...
16/10/2025

"চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ "

গত ১৫ অক্টোবর ২০২৫ অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল ও হোস্টেল নির্বাচন ২০২৫ ।
৩৬ বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনে ইলেকশন কমিশনের পক্ষ হতে বিএনসিসি নৌ-শাখা হতে ৩৯ জন এবং বিএনসিসি থেকে সর্বমোট ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
ক্যাডেটগণ ইলেকশন কমিশনের পক্ষ হতে বিভিন্ন কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠ ভোট গ্রহণে সহায়তা করে।

মিডিয়া উইং
বিএনসিসি নৌ-শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

14/10/2025

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোটের দিনের নির্দেশিকা

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোটের দিনের নির্দেশিকা ===চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক...
14/10/2025

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ এর ভোটের দিনের নির্দেশিকা
===
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন কার্যালয় কর্তৃক ভোটের দিনের জন্য বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সকল শিক্ষার্থী/ভোটারবৃন্দকে এই নির্দেশনা মনোযোগ সহকারে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়।

১। ক্যাম্পাসে প্রবেশ ও পরিচয় যাচাই

* ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের জন্য নির্ধারিত প্রবেশপয়েন্ট যেমন: কাটা পাহাড় (বাণিজ্য অনুষদের সামনে), ৩ নং গোডাউন (প্রফেসর ইউনুস ভবনের পূর্বপাশে), শহীদ মিনারের দক্ষিণের আর্চওয়ে (লেডিস ঝুপড়ির সামনে) ব্যবহার করতে হবে।
* ক্যাম্পাসে প্রবেশের সময় সকল শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় আইডি কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক।
* প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভ্যালিড ব্যাংক পে-স্লিপ দেখিয়েও প্রবেশ করতে পারবেন।

২। ভোট কেন্দ্রে প্রবেশ ও ব্যালট গ্রহণ:

* নির্দিষ্ট ভবনের সামনের ব্যারিকেডে ভ্যালিড আইডি কার্ড দেখিয়ে মূল ফটক পার হতে হবে।
* ভোটারদের চাকসুর ওয়েবসাইট থেকে আগে থেকেই নিজের ভোট কক্ষের নাম ও কেন্দ্রের অবস্থান জেনে নিতে হবে।
* প্রার্থীরা নিজ হলের কেন্দ্রে নিয়মমাফিক ভোট দেওয়ার পর পুনরায় নির্বাচনী কেন্দ্রে (বহিঃস্থ ব্যারিকেডের ভেতর) প্রবেশ করতে পারবেন না।
* কক্ষে প্রবেশের পর আইডি কার্ড ছবিযুক্ত ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখার পর নির্বাচন কর্মকর্তা স্বাক্ষর করে মোট পাঁচটি ব্যালট পেপার প্রদান করবেন:
* ব্যালট-১ থেকে ব্যালট-৪: কেন্দ্রীয় চাকসু নির্বাচনের জন্য।
* ব্যালট-৫: নিজ নিজ হল সংসদের নির্বাচনের জন্য।

৩। গোপন কক্ষে ভোট প্রদানের পদ্ধতি

* পাঁচটি ব্যালট নিয়ে নির্ধারিত গোপন কক্ষে প্রবেশ করতে হবে এবং কক্ষে রাখা নির্ধারিত পেন ব্যবহার করে পছন্দের প্রার্থীর নামের পাশের বৃত্ত সম্পূর্ণভাবে ভরাট করতে হবে।
* ভোট প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণীয়:
* প্রতিটি পদের জন্য সাধারণত একটি করে বৃত্ত ভরাট করতে হবে।
* চাকসুতে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫টি, হল সংসদে সর্ব্বোচ্চ ৩টি এবং হোস্টেল সংসদে সর্ব্বোচ্চ ২টি ভোট প্রদান করা যাবে।
* কোনো পদের জন্য নির্ধারিত সংখ্যার বেশি বৃত্ত ভরাট করলে শুধুমাত্র সেই পদের ভোটটি বাতিল হবে; অন্যান্য পদের ভোট বৈধ থাকবে।

৪। ব্যালট জমা দেওয়া ও কেন্দ্র ত্যাগ

* ভোট সম্পন্ন করার পর গোপন কক্ষ থেকে বের হয়ে নিজ হাতে নির্দিষ্ট ব্যালটবাক্সে ব্যালট ফেলতে হবে:
* চাকসু ব্যালট পৃষ্ঠা-১: ১ নম্বর বাক্সে।
* চাকসু ব্যালট পৃষ্ঠা-২: ২ নম্বর বাক্সে।
* চাকসু ব্যালট পৃষ্ঠা-৩: ৩ নম্বর বাক্সে।
* চাকসু ব্যালট পৃষ্ঠা-৪: ৪ নম্বর বাক্সে।
* হল সংসদের ব্যালট: হলের নাম লেখা আলাদা বাক্সে ফেলতে হবে।
* ব্যালট জমা দেওয়ার পর নির্ধারিত বিকল্প পথে কেন্দ্র ত্যাগ করে কেন্দ্রের প্রবাহ ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

৫। অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:

* ভোটগ্রহণ চলাকালীন সময়ে নির্বাচন কর্মকর্তা, পোলিং এজেন্ট, বিএনসিসি, রোভার স্কাউট ও নিরাপত্তা সদস্যদের প্রতি অনুশাসিত ও সুশৃঙ্খল আচরণ করার অনুরোধ জানানো হলো।
* কেন্দ্রের ভিড় কম থাকলে নিজ হলের ভোটাররা আইডি কার্ড ও অফিসিয়াল ড্রেস দেখিয়ে নির্বাচন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে লাইন ছাড়া ভোট দিতে পারবেন।
* ভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে কোনো রকম চাপ, প্রলোভন বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী আচরণ থেকে বিরত থাকতে হবে।
* কোনো সমস্যা বা অনিয়ম পরিলক্ষিত হলে অবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করুন: ০১৮১৯৩৮৭১২২, ০১৮২২৯০৭৭৬১৪।

নির্বাচন কমিশন আশা করে, শিক্ষার্থীদের সক্রিয়, শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল অংশগ্রহণ চাকসু নির্বাচন ২০২৫-কে সাফল্যমন্ডিত করবে।
----------
ধন্যবাদান্তে,
(প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী)
সদস্য-সচিব, নির্বাচন কমিশন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫

সূত্র: UNIVERSITY OF CHITTAGONG official page.

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে যানবাহন চলাচল সংক্রান্ত প্রক্টর অফিসের জরুরী...
13/10/2025

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে যানবাহন চলাচল সংক্রান্ত প্রক্টর অফিসের জরুরী বিজ্ঞপ্তি

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের পরামর্শে শিক্ষার্থীদের আনা-...
13/10/2025

চবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে নির্বাচন কমিশনের পরামর্শে শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য আগামী ১৫-১০-২০২৫ তারিখ ছাত্র-ছাত্রী বাস নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে।

28/09/2025

"Shubho Durga Puja! May this festival inspire hope, positivity, and prosperity for you and your family."

৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মাসিক ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত।গত ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার...
27/09/2025

৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের সেপ্টেম্বর মাসের দ্বিতীয় মাসিক ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত।

গত ২৭ সেপ্টেম্বর রোজ শনিবার, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত ফায়ারিং প্রশিক্ষণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয় সেনা,নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে। উক্ত ফায়ারিং প্রশিক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-শাখার ০৪ জন ক্যাডেট অংশগ্রহণ করে।

মিডিয়া উইং,
বিএনসিসি নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।উক্ত ক্লাসে ক্যাডেটদ...
25/09/2025

গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।

উক্ত ক্লাসে ক্যাডেটদের সাংস্কৃতিক পারদর্শিতা দেখা হয়। ক্লাস পরিচালনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার ফয়েজ আহম্মদ মিনা ।
উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক, পিও জুয়েল আহমেদ (বাংলাদেশ নৌ-বাহিনী) ।

মিডিয়া উইং,
বিএনসিসি, নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Happy Birthday,✨ Shaptarshi Barua Hiya✨sir.   Cadet Under Officer 52 BNCC Flotilla, ChattogramCHITTAGONG UNIVERSITY cont...
22/09/2025

Happy Birthday,✨ Shaptarshi Barua Hiya✨sir.
Cadet Under Officer
52 BNCC Flotilla, Chattogram
CHITTAGONG UNIVERSITY contingent.

May your day shine as brightly as your name, filling every moment with joy, laughter, and love. Wishing you endless success, good health, and all the happiness this world has to offer. Have a truly magical year ahead! 💫🎂🌸

গত ১৭সেপ্টেম্বর ২০২৫ বুধবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।উক্ত ক্লাসে ক্যাডেটদে...
18/09/2025

গত ১৭সেপ্টেম্বর ২০২৫ বুধবার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সাপ্তাহিক ক্লাস অনুষ্ঠিত হয়।

উক্ত ক্লাসে ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হয়। ক্লাস পরিচালনায় ছিলেন ক্যাডেট আন্ডার অফিসার ফয়েজ আহম্মদ মিনা ও ক্যাডেট আন্ডার অফিসার সপ্তর্ষি বড়ুয়া ।
উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক, পিও জুয়েল আহমেদ (বাংলাদেশ নৌ-বাহিনী) ।

মিডিয়া উইং,
বিএনসিসি, নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের সেপ্টেম্বর মাসের প্রথম মাসিক ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত।গত ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার, চ...
15/09/2025

৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের সেপ্টেম্বর মাসের প্রথম মাসিক ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত।

গত ১৩ সেপ্টেম্বর রোজ শনিবার, চট্টগ্রাম সেনানিবাস, চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ৫২ বিএনসিসি ফ্লোটিলা, চট্টগ্রামের ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত ফায়ারিং প্রশিক্ষণ কর্মসূচীটি অনুষ্ঠিত হয় সেনা,নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে। উক্ত ফায়ারিং প্রশিক্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ-শাখার ৫ জন ক্যাডেট অংশগ্রহণ করে।

মিডিয়া উইং,
বিএনসিসি নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবারে চট্টগ্রাম শহরে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ...
13/09/2025

গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ ইং তারিখ রোজ শুক্রবারে চট্টগ্রাম শহরে জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে নানাবিধ কর্মসূচি ও নিরাপত্তার সার্বিক দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার ক্যাডেটগণ।

মিডিয়া উইং,
বিএনসিসি, নৌ শাখা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Address

Jobra
4331

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNCC Naval Wing, University of Chittagong. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BNCC Naval Wing, University of Chittagong.:

Share

Category