Gulbagpur - গুলবাগপুর

Gulbagpur - গুলবাগপুর This page is dedicated to the good people of Gulbagpur.

11/02/2026

রাজনীতি নিয়ে চায়ের দোকানে, রাস্তায়, বাসায় কর্মক্ষেত্রে, ফেইসবুকে তর্ক হতে পারে, কিন্তু সম্পর্ক যেন নষ্ট না হয়। নির্বাচন আসবে যাবে, তবে প্রতিবেশীর সাথে সংঘাতে জড়াবেন না।

দিনশেষে আমরা সবাই প্রতিবেশী, সবাই ভাই ভাই। মনে রাখবেন আপনার বিপদে নেতার আগে প্রতিবেশীই এগিয়ে আসবে।

সবাইকে শুভকামনা!

15/10/2024

সংগ্রামী জীবন

BM Shahariazzaman

পুরুষের জীবন যেন এক নিরন্তর লড়াই,
প্রতিদিন ভোরে উঠে যুদ্ধের মঞ্চে পা ফেলে,
কখনও রোদে পোড়া, কখনও বৃষ্টিতে ভেজা,
তবুও থামে না সে, জীবনের ছন্দে বাঁধা পড়ে চলে।

চাহিদার পাহাড়, দায়িত্বের ভার,
মাথার উপর দানা বাঁধা অজস্র স্বপ্ন,
ঘামে ভেজা শার্ট, ক্লান্ত চোখের হাসি,
তবুও কাঁধে থাকে পরিবার, সমাজের দাবি।

স্বপ্ন দেখলেও সে থাকে বাস্তবের মাটি ছোঁয়া,
মনের ভেতর জ্বলতে থাকে অদৃশ্য আগুন,
চাইলেও নিজেকে হারাতে পারে না সে,
কারণ তার জীবন তো সবার জন্য দায়বদ্ধ।

হারিয়ে যায় কখনো নিজের চাওয়া,
অন্যের সুখেই খুঁজে নেয় নিজের স্বস্তি,
জীবনের পথ কঠিন হলেও,
সে জানে—এই লড়াইয়ের শেষেই আছে মুক্তি।

তবুও, এই সংগ্রামেই খুঁজে পায় সে তার সার্থকতা,
ঘামঝরা মুখেও লুকিয়ে থাকে এক অদম্য সাহস,
পুরুষের জীবন, সংগ্রামমুখর, কঠিন—
তবুও সে থামে না, থামতে জানে না,
কারণ তার লড়াইয়ে লুকিয়ে আছে জীবনের সত্য।

গ্রামে এমন কাটিং মাষ্টার আছে এখনও?
06/10/2024

গ্রামে এমন কাটিং মাষ্টার আছে এখনও?

রুমি, মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্রী, মাদ্রাসায় যাবার পথে বাইক একসিডেন্ড।তার শরীরের ৬০ থেকে ৭০% চামড়া ছিলে গেছে (পিচ রাস্তা...
30/06/2024

রুমি, মাদ্রাসায় ৭ম শ্রেণির ছাত্রী, মাদ্রাসায় যাবার পথে বাইক একসিডেন্ড।তার শরীরের ৬০ থেকে ৭০% চামড়া ছিলে গেছে (পিচ রাস্তায়) খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে ঢাকা কলেজ গেট প্রাইম হাসপাতালে আছে, চিকিৎসার জন্য খরচ হবে প্রায় ১২ লক্ষ টাকা। আমরা যারা আছি সবাই ৫০/১০০/৫০০ করে যদি দেই তাহলে লোকটার অনেক উপকার হবে। আপনারা চাইলে হাসপাতালে রোগীকে দেখে আসতে পারেন অথবা মেয়ের বাবার কন্টাক্ট নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া হল আপনারা যে যা পারেন দয়া করে উনার নাম্বারে বিকাশ করবেন ধন্যবাদ সবাইকে। সাহায্য করতে না পারলে পোষ্টটি শেয়ার করুন।
01747-521659 মেয়ের বাবার বিকাশ/কন্টাক্ট নাম্বার এই বিকাশ নাম্বারে সাহায্য পাঠাতে পারবেন!

মোছাঃ রুমি খাতুন
পিতা সহিদুল ইসলাম
গ্রাম+ ডাকঃ পাসাপোল
উপজেলাঃ চৌগাছা
জেলাঃযশোর

01/06/2024
28/05/2024

যখন শান্তি বা শংকার কোন সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে থাকে।(১) যদি তারা তা রাসুল(২) এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদানের অধিকারী তাদেরকে জানাত, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটার যথার্থতা নির্ণয় করতে পারত(৩)। তোমাদের প্রতি যদি আল্লাহ্‌র অনুগ্রহ ও রহমত না থাকত তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত।
সুরা নিসা আয়াত ৮৩

ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা
11/04/2024

ঈদ মোবারক। সবাইকে ঈদুল ফিতর এর শুভেচ্ছা

বয়কটের শক্তি এখানেও 🤔ভোক্তাই শক্তি✌️✊
07/04/2024

বয়কটের শক্তি এখানেও 🤔
ভোক্তাই শক্তি✌️✊

04/04/2024

পুরুষের নিজের জন্য আসলে ঈদ শপিং এর কোন বাজেট থাকে না সবটা জুড়ে পরিবার :)

Address

Gulbagpur, Bir Shreshtha Noor Mohammad Road
Jhikargacha
7420

Alerts

Be the first to know and let us send you an email when Gulbagpur - গুলবাগপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gulbagpur - গুলবাগপুর:

Share