কালীগঞ্জের সমালোচক

কালীগঞ্জের সমালোচক আসুন এক হই কালীগঞ্জকে সুন্দরভাবে সাজ? সুন্দর কালীগঞ্জ গড়ার প্রত্যয়ে

24/05/2021

কেমন আছেন কালীগঞ্জবাসী?
কোন গল্প থাকলে ইনবক্সে চলে আসার আমন্ত্রণ রইলো

26/05/2018

"মাদকমুক্ত কালীগঞ্জ " একটা স্বপ্ন ছিল। আজ সেটা সময় মাত্র। যত ক্ষমতাশালীই হউক কেউ যেন পার না পাই এটাই প্রত্যাশা। লোকচক্ষুর আড়ালে যেয়েও যেন কেউ যেন পার না পাই। মাদকব্যবসায়ীদের ধরিয়ে দিতে প্রশাসনকে সহায়তা করুন। এটাই আমাদের সুযোগ কালীগঞ্জকে মাদকমুক্ত করা

21/04/2015
21/03/2015

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচান্দা গ্রামে পানিতে ডুবে তানজিলা (৩) নামের এক শিশুর মৃত্যু
হয়েছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে.

30/08/2014

ঝিনাইদহের
কালীগঞ্জ
থেকে বিপুল পরিমাণ
ফেনসিডিলসহ দুই
ব্যক্তিকে আটক
করেছে পুলিশ। শনিবার
ভোর ৬টার
দিকে শহরের মেইন
বাসস্ট্যান্ডে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩শ’
বোতল ফেনসিডিল
উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো-
ট্রাকের ড্রাইভার
যশোর জেলার
ভেকুটিয়া চাঁদপুর
গ্রামের মৃত হারেজ
আলী ছেলে হাসান
(৩৮) ও যশোর
পালবাড়ী এলাকার
হেমায়েত
আলী ছেলে রবিউল
ইসলাম সোহাগ (২৮)।
কালীগঞ্জ থানা পুলিশ
জানায়, গোপন
সংবাদের
ভিত্তিতে থানার
এসআই ইমরান আলম ও
এএসআই জসিম উদ্দীন
সঙ্গীয় ফোর্স
নিয়ে মেইন
বাসস্ট্যান্ডে চেক
পোস্ট বসান। এ সময়
চৌগাছার
পুড়াপাড়া থেকে ঝিনাইদহগামী একটি মিনি ট্রাকে (ঢাকা মেট্রো ঠ
১১-৭৬৮৪)
তল্লাশি চালিয়ে ট্রাকের
চ্যাসিজের
মধ্যে বিশেষ কায়দায়
রাখা ৩০০ বোতল
ফেনসিডিলসহ দুই
ব্যক্তিকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার
অফিসার ইনচার্জ
আনোয়ার হোসেন
জানান,
মিনি ট্রাকটির
চ্যাসিজের ওপর
একটি বাক্স
তৈরি করা আছে।
যা নাট
দিয়ে লাগানো ছিল।
বাইরে থেকে এটি বোঝার
কোনো উপায় ছিল না।
ওই বাক্সের
মধ্যে থেকে ৩০০ বোতল
ফেনসিডিল উদ্ধার
করা হয়। এ
ব্যাপারে কালীগঞ্জ
থানায় মাদকদ্রব্য
আইনে মামলা হয়েছে।

12/08/2014

কালীগঞ্জে মাদক ব্যবসায়ী মন্টু গ্রেপ্তার :

মিজানুর রহমান,
কালীগঞ্জ, ঝিনাইদহ l

কালীগঞ্জ থানা পুলিশ ৩ বোতল ফেন্সিডিলসহ মন্টু
বিশ্বাস নামের এক মাদক
ব্যবাসয়ীকে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার
ঈশ্বরবা মোড় থেকে তাকে আট করা হয়।

থানা পুলিশ
জানায়, মন্টু একজন মাদক সম্রাট। দীর্ঘদিন ধরে সে ফেন্সিডিল ব্যবসা করে আসছিল । সোমবার দুপুরে গোপন সংবাদ পেয়ে থানার
এসআই ইমরান আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঈশ্বরবামোড় থেকে তাকে আটক করে।

এ সময় মন্টুর দেহ তল্লাসী চালিয়ে 3বোতল ফেন্সিডিল
উদ্ধার করা হয় ॥

কালীগঞ্জ থানার অফিসার-
ইন-চার্জ আনোয়ার
হোসেন জানান, মন্টু পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন
ধরে ফেন্সিডিল ব্যবসা করে আসছিল
৩ বোতল ফেন্সিডিলসহ
তাকে আটক করে মাদকদ্রব্য
আইনে মামলা দিয় হাজলে সোপর্দ করা হয়েছে।

12/08/2014

গ্রেপ্তার
আতঙ্কে কালীগঞ্জ :

সম্প্রতি মাননীয়
এম,পি সাহেবের
নির্দেশে শুরু
হয়েছে মাদক নির্মূল,
এমনকি মাদকসেবি বর্তমানে কালীগঞ্জে প্রত্যেকটি জায়গায়
যেভাবে মাদক
ব্যবসায়ী এবং মাদকসেবি ছড়িয়ে পড়েছে তাতে মাননীয়
এম,পি সাহেবের এমন
উদ্যোগকে অবশ্যই স্বাগত
জানাই ।

কিন্তু এই নির্দেশের
অন্তরালে যে জখন্য
উদ্দেশ্য লুকায়িত
আছে তা ভাবতেই
খারাপ লাগে ।

মাদকদ্রব্য ব্যবসায়ীর
বিরুদ্ধে কোন
ব্যবস্থা না নিয়ে মাদক
দ্রব্যের স্পট
গুলোতে সাদা পোশাকে প্রশাসনের
লোক অবস্থান করছেন
এবং মাদকসেবি গ্রেপ্তার
করছেন ।
পরবর্তীতে মোটা অঙ্কের
অর্থের
বিনিময়ে ছেড়ে দেওয়া হচ্ছে ।

কালীগঞ্জ থানার
দুটি এস,আই এর
বিরুদ্ধে অভিযোগ
পাওয়া গেছে,
বি,এন,পি এবং আওয়ামী লীগের
এম,পি বিরোধী গ্রুপের
মানুষকে বিভিন্ন
ভাবে মাদকদ্রব্য
সংক্রান্ত জড়ানোর
প্রক্রিয়া করছে ।
ইতিমধ্যে সন্দেহ
জনকভাবে একজনকে ধরে তাকে ফেনসিডিল
মামলা দেওয়ার ভয়
দেখিয়ে অর্থ
নেওয়া অভিযোগ
আছে ।

কালীগঞ্জে বর্তমান
এম,পি বিরোধী মানুষকে প্রশাসনের
মাধ্যমে ক্ষতি করার
নীল নকশা বৈ আর
কিছুই
মনে করিনা আমি এটাকে ।

স্পর্ষ্টত,
এম ,এপি সাহেবের
নিজ ভাইপো,ভাই,
ভাগ্নেরা প্রকাশ্যে নেশা +
মাদকদ্রব্য
ব্যবসায়ীদের ইন্দন
দিলেও নেই কোন
তাদের
বিরুদ্ধে ব্যবস্থা ।

আমরা সবাই চাই
কালীগঞ্জ মাদকদ্রব্য
মুক্ত হোক, আর এই
"মাদক " কে দূরিভূত
করার
প্রক্রিয়া আশা করি নিজ
রক্ত সম্পর্কীয়
এবং দলীয় লোক
দিয়েই শুরু করবেন ।

06/08/2014

ঝিনাইদহের
কালীগঞ্জ থানা পুলিশ
আতিয়ার রহমান নামের
ওয়ারেন্টভুক্ত এক
আসামিকে গ্রেপ্তার
করেছে। সে উপজেলার
মোল্লাডাঙ্গা গ্রামের
ওয়াহেদ মল্লিকের
ছেলে। কালীগঞ্জ
থানায় এএসআই গোপাল
সাহা জানান, আটক
আতিয়ার যৌতুক
মামলার ওয়ারেন্টভুক্ত
আসামি। আজ মঙ্গলবার
সন্ধ্যায় গোপন সূত্রে খবর
পেয়ে তাকে শহরের
মেইন বাসস্ট্যান্ড
থেকে আটক করা হয়।
অপরদিকে থানার এসআই
নিরব হোসেন, সোমবার
দিবাগত রাতে শহরের
আড়পাড়া থেকে সন্দেহমূলকভাবে সুমন
নামের এক যুবককে আটক
করে। মঙ্গলবার
তাকে জেল
হাজতে প্রেরণ করা হয়।

15/04/2014

বাংলা নববর্ষ
উপলক্ষে এশিয়ার বৃহত্তম বটবৃক্ষ
বেথুলী-মল্লিকপুর,
কালীগঞ্জ,ঝিনাইদহের
বটমূলে সপ্তাহব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে । প্রত্যেক বছরই এখানে মেলা পালিত হয় । এবার উক্ত মেলা গতবারের থেকে জাাগজমক পূর্ণ করা হয়েছে ।

হাতে সময় থাকলে আপনিও ঘুরে আসতে পারেন কালীগঞ্জের ঐতিহ্য মল্লিকপুরের বটমেলা প্রাঙ্গণে বৈশাখী মেলা থেকে ।

12/04/2014

কালীগঞ্জের ইতিহাস

এই গঞ্জ শহর প্রতিষ্ঠা করে নলডাঙ্গা রাজা প্রমথভূষণ দেবরায়। এটি নলডাঙ্গা রাজবংশ-এর তহশীল ভুক্ত ছিল। প্রায় দেড়শ বছর পূর্বে বর্তমান স্থানে এই শহরের গোড়াপত্তন। কালী দেবী-এর নামানুসারে নামকরণ করা হয় কালীগঞ্জ। পরবর্তী সময়ে রাজনৈতিক জটিলতায় কখনও আলীগঞ্জ, কখনও মোবারকগঞ্জ, কখনও মধুগঞ্জ নামকরণ করা হলেও শেষ পর্যন্ত কালীগঞ্জ নামটি তার ঐতিহাসিকতা নিয়ে টিকে আছে। ১৯০২ সালে নলডাঙ্গা রাজবাড়ি থেকে নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় এখানে স্থানান্তরিত করা হয়। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৮২ সালে। ব্রিটিশ আমলে এখানে নদী উপর ব্রিজ এবং রেল স্টেশন নির্মিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার হয়ে ওঠে এখানকার গণমানুষ। মুসলিম লীগের মোবারক আলী (?-১৯৫৯) এই আন্দোলনে এখানকার অন্যতম নেতা ছিলেন। পূর্ব-পাকিস্তান সময়ে মোবারক আলীর নামে মোবারকগঞ্জ চিনিকল, মোবারকগঞ্জ স্কুল, মোবারকগঞ্জ স্টেশনের নামকরণ করা হয়।

Address

Kaliganj, Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when কালীগঞ্জের সমালোচক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share