ঝিনাইদহ

ঝিনাইদহ Jhenaidah Culture and Local News Service Local News and Entertainment

15/03/2026

ঝিনাইদহে কৃষক ডিজেল পাচ্ছে না কেন?

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক আব্দুল মজিদ: জনপদে বইছে আনন্দের জোয়ারনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:ঝিনাইদহ জেলা পরিষদের নত...
15/03/2026

ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক আব্দুল মজিদ: জনপদে বইছে আনন্দের জোয়ার

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সভাপতি ও জননন্দিত নেতা অ্যাডভোকেট এম. এ. মজিদ। সরকারের পক্ষ থেকে এই নিয়োগের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই পুরো জেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব অর্পণ করা হয় আব্দুল মজিদের ওপর। তৃণমূল থেকে উঠে আসা এই প্রবীণ রাজনীতিকের ওপর আস্থা রাখায় জেলাবাসী ও দলীয় নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে স্বচ্ছ ভাবমূর্তি ও সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্কের পুরস্কার হিসেবেই এই নিয়োগকে দেখছেন বিশ্লেষকরা।

আব্দুল মজিদের এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে ঝিনাইদহের বিভিন্ন উপজেলা থেকে আসা হাজারো মানুষ তাকে অভিনন্দন জানাতে ভিড় করেন। এলাকাবাসীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে অবিরাম শুভকামনা। স্থানীয়দের মতে, তিনি জেলার উন্নয়নের রূপকার হিসেবে কাজ করবেন।তার নেতৃত্বে জেলা পরিষদের স্থবিরতা কাটবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে।সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।

দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আব্দুল মজিদ জানান, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে ঝিনাইদহ জেলার সার্বিক উন্নয়ন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে তার প্রধান লক্ষ্য। তিনি জেলা পরিষদকে একটি জনকল্যাণমুখী ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ জনগণ বলেন, আব্দুল মজিদ ভাই আমাদের আপদ-বিপদের সাথী। তার এই নিয়োগ ঝিনাইদহবাসীর জন্য বড় প্রাপ্তি। আমরা আশা করি তার হাত ধরে জেলার প্রতিটি কোণায় উন্নয়নের ছোঁয়া লাগবে।" ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গন এবং সুশীল সমাজ মনে করছে, আব্দুল মজিদের অভিজ্ঞ নেতৃত্ব জেলা পরিষদের কার্যক্রমে নতুন গতির সঞ্চার করবে।

05/03/2026
আচ্ছা এধরণের হত্যাকারী ধরে সরাসরি হ*ত্যা করা যায়না?
27/02/2026

আচ্ছা এধরণের হত্যাকারী ধরে সরাসরি হ*ত্যা করা যায়না?

22/02/2026
20/02/2026

গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের।
যাঁদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি,
কথা বলার অধিকার, মায়ের ভাষায় গল্প লেখার স্বাধীনতা...

অমর ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মো. নাসের শাহরিয়ার জাহেদী
চেয়ারম্যান,
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড।

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি─༅༎•
20/02/2026

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের উপলক্ষে ভাষা শহীদদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি─༅༎•

ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে! শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ!অনলাইন ডেস্ক,ডেইলি ঝ...
17/02/2026

ঝিনাইদহের স্বপ্নসারথি এখন মন্ত্রণালয়ের দায়িত্বে! শৈলকুপার গর্ব আসাদুজ্জামান আসাদকে ঘিরে উত্তাল জনপদ!

অনলাইন ডেস্ক,ডেইলি ঝিনাইদহঃ
ঝিনাইদহ-১ আসনের গণমানুষের নেতা, জননন্দিত জননেতা এডভোকেট আসাদুজ্জামান আসাদ মহোদয়কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় শৈলকুপাসহ গোটা ঝিনাইদহ জুড়ে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অবহেলিত জনপদ এখন উন্নয়নের নতুন দিগন্ত দেখার অপেক্ষায়!

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট জেলাবাসীর প্রত্যাশা আকাশচুম্বী। দেখে নিন সেই মেগা প্রকল্পগুলো যা বদলে দিতে পারে ঝিনাইদহের মানচিত্র:

🛤️ রেলপথ সংযোগ: ঝিনাইদহ জেলা শহরকে সরাসরি রেল নেটওয়ার্কের আওতায় আনা এখন সময়ের দাবি। যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটাতে এর কোনো বিকল্প নেই।

🏥 আধুনিক মেডিকেল কলেজ: উন্নত চিকিৎসার জন্য জেলাবাসীকে আর ঢাকা বা কুষ্টিয়া ছুটতে হবে না। একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ এখন প্রাণের স্পন্দন।

🌾 কৃষি বিশ্ববিদ্যালয়: কৃষিনির্ভর এই জনপদে আধুনিক কৃষি গবেষণার জন্য একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে ঝিনাইদহের জন্য সেরা উপহার।

🛣️ ৬ লেনের মহাসড়ক: কুষ্টিয়া-ঝিনাইদহ-যশোর রুটে নির্বিঘ্ন যাতায়াত ও বাণিজ্যিক প্রসারের জন্য ৬ লেনের হাইওয়ে এখন অপরিহার্য।

❄️ আধুনিক হিমাগার (Cold Storage): প্রান্তিক চাষিদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ও পচনশীল পণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন করা এখন গণদাবি।

জেলার সাধারণ জনগণ বলেন"আমরা বিশ্বাস করি, এডভোকেট আসাদুজ্জামান আসাদ মহোদয়ের হাত ধরেই ঝিনাইদহ হবে দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আধুনিক ও মডেল জেলা।"

আপনি কি মনে করেন এই প্রকল্পগুলো ঝিনাইদহের চেহারা বদলে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করুন!

লেখাপড়া মন দিয়ে করো খুকুমণিরা।,,,,,😊
17/02/2026

লেখাপড়া মন দিয়ে করো খুকুমণিরা।,,,,,😊

আপনার মতামত কি?
13/02/2026

আপনার মতামত কি?

বিভাজনরেখা সরিয়ে সৌহার্দ্যের অনন্যদৃষ্টান্ত স্থাপন করলেন বিজয়ী প্রার্থীআসিফ কাজল, ঝিনাইদহ থেকেঃরাজনীতিতে যেখানে বিজয়ের প...
13/02/2026

বিভাজনরেখা সরিয়ে সৌহার্দ্যের অনন্য
দৃষ্টান্ত স্থাপন করলেন বিজয়ী প্রার্থী

আসিফ কাজল, ঝিনাইদহ থেকেঃ
রাজনীতিতে যেখানে বিজয়ের পর প্রার্থীদের মাঝে দেখা যায় দূরত্ব, বিরূপতা কিংবা প্রতিহিংসার ছায়া, সেখানে ঝিনাইদহ-১ আসনে ভিন্ন এক চিত্র দেখলেন ভোটাররা। জয়-পরাজয়ের বিভাজনরেখা সরিয়ে মানবিকতা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ধানের শীষের বিজয়ী প্রার্থী।

বিপুল ভোটে নির্বাচিত সাবেক অ্যাটর্নি জেনারেল ও ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান শুক্রবার সকালে ফুলের মালা নিয়ে হাজির হন জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী আবু সালেহ মোঃ মতিউর রহমানের বাড়িতে। শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে এ সৌজন্য সাক্ষাৎ ঘিরে তৈরি হয় এক ভিন্ন আবহ।

কুশল বিনিময়ের পর নিজের বিজয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় পরিয়ে দেন আসাদুজ্জামান। মুহূর্তটি উপস্থিত নেতাকর্মী ও গ্রামবাসীর কাছে প্রতীকী বলে মনে হলেও রাজনীতির মাঠে তৈরী হয় সম্পর্কের অটুট বন্ধন।

ঝিনাইদহ-১ আসনের ভোটাররা অতীতে জয়-পরাজয়ের পর উত্তেজনা, বাড়িঘরে হামলা কিংবা ভাঙচুরের নজির দেখেছেন। কিন্তু এবারের দৃশ্য ছিল সম্পূর্ণ আলাদা। বিষয়টি অনেকে শান্ত, সৌহার্দ্যপূর্ণ এবং ভবিষ্যতের রাজনীতির জন্য আশাব্যঞ্জক বলে মনে করছেন।

এ সময় বিজয়ী প্রার্থী এ্যাডঃ আসাদুজ্জামান তার সমর্থক ও গ্রামবাসীর উদ্দেশ্যে বলেন, “ভোটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধন যেন অটুট থাকে। বিভেদ নয়, ঐক্যই হোক নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের আন্দোলন ও তরুণদের আত্মবলিদান যেন বৃথা না যায়। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাব।”

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির চর্চাকে উৎসাহিত করবে। ব্যক্তিগত সম্পর্ক ও পারস্পরিক সম্মান বজায় রেখে গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার এই বার্তা শুধু ঝিনাইদহ নয়, সারাদেশের জন্যও তাৎপর্যপূর্ণ।

ভোটের ফলাফল সংখ্যায় মাপা যায়, কিন্তু মানবিকতার এই দৃশ্য মনে রাখবে ঝিনাইদহ-১ আসনের মানুষ। রাজনীতির কঠিন বাস্তবতায়ও যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের স্থান রয়েছে, তা নাদপাড়া গ্রামের একটি উঠোনে তারই নীরব সাক্ষী হয়ে রইল ফুলের একটি মালা।

উল্লেখ্য ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি ১ লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সালেহ মোঃ মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতিক নিয়ে পান ৫৭ হাজার ৫৫ ভোট। বিএনপি প্রার্থী আসাদ ১ লাখ ১৬ হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।

Address

Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ঝিনাইদহ:

Share