05/12/2023
যশোরে বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৩ পলিত হলো। এবারের প্রতিপাদ্য বিষয়- “মাটি ও পানিঃ জীবনের উৎস”।
র্যালী শেষে ডিসি অপিসের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, যশোর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. মো: মোতাসীম আহম্মেদ ও মৃত্তিকা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব জি. এম. মেসবাহুল ইসলাম। সভাপতিত্ব করেন জনাব ড. মো: মোতাসীম আহম্মেদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, যশোর । বিশেষ অতিথি ছিলেন মোঃ রোকনুজ্জামান, যুগ্ম পরিচালক (সার), বিএডিসি, যশোর এবং সমরেন বিশ্বাস, অতিরিক্ত উপপরিচালক (শস্য), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর । এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অধীন বিএআরআইর, বিএডিসি, কৃষি বিপনন অধিদপ্তর, এসসিএ এর কর্মকর্তাগনজল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসআরডিআই, যশোরের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব জি. এম. মেসবাহুল ইসলাম।