Swopnotari Jashore-স্বপ্নতরী যশোর

Swopnotari Jashore-স্বপ্নতরী যশোর social organization

১৯-০৫-২০২৬স্বপ্নতরী যশোরে'র আয়োজনে ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি কেয়ার এর সহযোগিতায় ৩৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশ...
19/05/2026

১৯-০৫-২০২৬
স্বপ্নতরী যশোরে'র আয়োজনে ড্রিম গার্ল ইন্টারন্যাশনাল বিউটি কেয়ার এর সহযোগিতায় ৩৩ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু (প্রতিবন্ধী) দের মাঝে ঈদ সালামি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নতরী'র সভাপতি জনাব ওয়াদুদুর রহমান রানা,সুইড বুদ্ধি-প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জনাব শামীম আরা,রাহেলা খাতুন,জুনিয়র শিক্ষক জনাব সাবিনা খাতুন, সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরিফিন।

বিশ্ব মা দিবস ১০-০৫-২০২৬ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কোরিওগ্রাফি "" আমরাও পারি """আয়োজনে:শেকড়, যশোর।সহযোগিতায়:...
10/05/2026

বিশ্ব মা দিবস ১০-০৫-২০২৬
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে কোরিওগ্রাফি "" আমরাও পারি """
আয়োজনে:শেকড়, যশোর।
সহযোগিতায়:বাঁচতে শেখা ও স্বপ্নতরী,যশোর।

 # #তাদের হাসি, আমাদের খুশি, তাইতো হাসি # #এই স্লোগান নিয়ে,স্বপ্নতরীর বার্ষিক কর্মসূচির আওতায় আজ ৪ঠা মে ২০২৬, স্বপ্নতর...
04/05/2026

# #তাদের হাসি, আমাদের খুশি, তাইতো হাসি # #

এই স্লোগান নিয়ে,স্বপ্নতরীর বার্ষিক কর্মসূচির আওতায় আজ ৪ঠা মে ২০২৬, স্বপ্নতরী যশোর এর আয়োজনে ও আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহযোগিতায় থ্যালাসেমিয়া রোগীদের রক্ত গ্রহণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি সম্মানিত প্রশাসক, যশোর জেলা পরিষদ। জনাব দেলোয়ার হোসেন খোকন,
বিশেষ অতিথি সিভিল সার্জন, যশোর। জনাব ডা.মোঃ মাসুদ রানা। আহাদ রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সাধারণ সম্পাদক জনাব জাহিদ হাসান টুকুন।
এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ডা. নবনীতা বনিক, মেডিকেল অফিসার(টিবি ও লেপ্রসি ) সিভিল সার্জন অফিস যশোর। ডেপুটি এডিটর দৈনিক রানার যশোর। জনাব প্রণব দাস
সভাপতিত্ব করেন জনাব ওয়াদুদুর রহমান রানা। সহ-সভাপতি জনাব পিন্টু মজুমদার কোষাধক্ষ্য জনাব শাহিনুর আক্তার মুন্নি,দপ্তর সম্পাদক জনাব খুবায়ের হোসেন জিসান, সদস্য রায়হান আহমেদ রোহান, জান্নাতুল ফেরদাউস সুবহানা, আফ্রিদ আহম্মেদ।
সঞ্চালনা করেন উপদেষ্টা নুরুল আরেফিন।

১৬-০৪-২০২৬স্বপ্নতরী যশোরের বার্ষিক কমসুচির আওতায় আজ ১৬ এপ্রিল সকাল ১১ টায় স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী...
16/04/2026

১৬-০৪-২০২৬
স্বপ্নতরী যশোরের বার্ষিক কমসুচির আওতায় আজ ১৬ এপ্রিল সকাল ১১ টায় স্বপ্নতরী যশোরের আয়োজনে এবং সুইড প্রতিবন্ধী স্কুলে,ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোরের সহযোগিতায় ১৪৩৩ সালের বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক ও ফ্যাশান-শো এর আয়োজন করে ।অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী সচিব জনাব আবুল বাশার সাইফুদদৌলা , সাংগঠনিক সচিব ,জনাব কাউসার আহমেদ ,সদস্য এ কে এম শরফুদদৌলা ছটলু,মোঃ রবিউল আলম, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক জনাব শহিদুল হক বাদল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব হাজী আনিসুর রহমান মুকুল,
জনাব এজাজ উদ্দিন টিপু প্রমুখ । আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক জনাব খোন্দকার জাকির হাসান,শেকড় যশোরের প্রতিষ্ঠিতা সাধারন সম্পাদক জনাব রওশন আরা রাসু স্বপ্নতরী'র সভাপতি জনাব ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি জনাব পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার , দপ্তর সম্পাদক জনাব খুবায়ের হোসেন জিসান, সদস্য দেব-দ্বীপ, উদয় কুমার দত্ত, শান্তা খাতুন, শায়লা শারমিন অর্পা, স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক জনাব শামীম আরা,রাহেলা খাতুন,জুনিয়র শিক্ষক জনাব সাবিনা খাতুন,ও জনাব ফাতেমা খাতুন এবং অংশগ্রহনকারী সকল শিল্পী দের অভিভাবক ও স্বপ্নতরী যশোরের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন।।অনুষ্ঠান শেষে সকলকে স্বপ্নতরী যশোরের পক্ষ থেকে মিষ্টি মুখ ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

২৬-০৩-২০২৬                      #শ্রদ্ধাঞ্জলি #মহান স্বাধীনতার সকল শহীদ-দের প্রতি শ্রদ্ধা নিবেদন।                       ...
26/03/2026

২৬-০৩-২০২৬
#শ্রদ্ধাঞ্জলি #
মহান স্বাধীনতার সকল শহীদ-দের প্রতি শ্রদ্ধা নিবেদন।
#স্বপ্নতরী # যশোর

16-03-2026স্বপ্নতরী যশোরের ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল ১১ টায় সময় সংগঠনের  অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে,  ...
16/03/2026

16-03-2026
স্বপ্নতরী যশোরের ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল ১১ টায় সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খোন্দকার জাকির হোসেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুনা আফরিন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা যশোর। সম্মানিত অতিথি জনাব মোঃ সেলিম রেজা শহর সমাজসেবা অধিদপ্তর যশোর। ও জনাব মিজানুর রহমান শহর সমাস সেবা কর্মকর্তা যশোর।ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক জনাব মোঃ সাইফুজ্জামান মজু, স্বপ্নতরী'র সভাপতি জনাব ওয়াদুদুর রহমান রানা,কোষাধ্যক্ষ জনাব শাহীনুর আক্তার, সদস্য রায়হান আহমেদ রোহান,মোঃ জিহাদ হাসান, মামুন রনি।
সুইড প্রতিবন্ধী বিদ্যালয়, সহকারী শিক্ষিকা জনাব শামীমা খাতুন ,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক বৃন্দ ।
সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্বপ্নতরী'র যশোরের উপদেষ্টা জনাব নুরুল আরিফিন ।

10-03-2026স্বপ্নতরী যশোরের ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল ১১ টায় সময় সংগঠনের  অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে, স...
10/03/2026

10-03-2026
স্বপ্নতরী যশোরের ঈদুল ফিতর উপলক্ষে আজ সকাল ১১ টায় সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে, সুইড প্রতিবন্ধী বিদ্যালযয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাঃ আবুল কালাম আজাদ লিটু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক জনাব মোঃ সাইফুজ্জামান মজু, স্বপ্নতরী'র সভাপতি জনাব ওয়াদুদুর রহমান রানা,কোষাধ্যক্ষ জনাব শাহীনুর আক্তার, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা বিনা, দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসান, সুইড প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ আমিনুর ইসলাম, সদস্য রায়হান আহমেদ রোহান,বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক বৃন্দ ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নতরী যশোরের উপদেষ্টা জনাব নুরুল আরিফিন ।

স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আলোকে অদ্য ২-৩-২০২৬ সকাল ১১ টায় যশোর  প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে পঙ্গু  ব্যক...
02/03/2026

স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আলোকে অদ্য ২-৩-২০২৬ সকাল ১১ টায় যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে পঙ্গু ব্যক্তি জনাব মোহাম্মদ সালাম সরদারকে হুইলচেয়ার বিতরণ করা হয়। উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের ২৫০ শয্যার বিশিষ্ট হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক, জনাব ডাক্তার আবুল কালাম আজাদ লিটু, আরো উপস্থিত ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ,জনাব মুনা আফরিন, আরো উপস্থিত ছিলেন স্বপ্নতরী যশোরের সভাপতি জনাব মোঃ ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি জনাব পিন্টু মজুমদার কোষাধক্ষ্য শাহীনুর আক্তার মুন্নি,সদস্য রায়হান আহমেদ রোহান, কনসালট্যান্ট (ফিজিওথেরাপি)বাপ্পী কবিশেখর এবং ক্লিনিক্যাল (ফিজিওথেরাপিস্ট),প্রজ্ঞা পারমিতা রায়।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বপ্নতরী যশোরের উপদেষ্টা, জনাব নুরুল আরিফিন।

১৪-০৪-২০২৫বাংলা নববর্ষ ১৪৩২  এর  অনুষ্ঠানে  ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে""  স্বপ্নতরী ""  যশোর।সকালে শিল্পকলা এ...
15/04/2025

১৪-০৪-২০২৫
বাংলা নববর্ষ ১৪৩২ এর অনুষ্ঠানে ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের আয়োজন করে"" স্বপ্নতরী "" যশোর।সকালে শিল্পকলা একাডেমী চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ও শ্রমজীবী শিশু সহ অন্যান্য দের বিনা মুল্যে মেহেদী ও পান্তা ভাত ও হরেক রকমের ভর্তা পরিবেশন করা হয়।অনুষ্ঠানে দুই জন জাপানী দম্পতি উপস্থিত ছিলেন।সার্বিক সহযোগিতায় ড্রিম গার্লস ইনটারন্যশনাল ও সূতোয় বোনা ,যশোর আউটলেট।

27-03-2025স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় আজ সকাল ১১ টার সময় সংগঠনের  অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মো...
30/03/2025

27-03-2025
স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় আজ সকাল ১১ টার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ জিল্লুর বারী, সাবেক বিভাগীয় প্রধান ,উদ্ভিদ বিজ্ঞান বিভাগ,সরকারী এম এম কলেজ যশোর।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা:বাপ্পী কবি শেখর,রিহাব ফিজিও বিশেষণই ,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ,যশোর, যশোর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী সদস্য বিশিষ্ট ক্রীড়া , সাংস্কৃতিক সংগঠক ও বিসমিল্লাহ অটোর স্বত্বাধিকারী কবি কাসেদুজ্জামান সেলিম, সগঠনের সভাপতি জনাব মোঃ ওয়াদুদুর রহমান রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে ,আরো উপস্থিত ছিলেন , আব্দুর রশিদ ঠাকুর ফাউন্ডেশনের প্রতিনিধি জনাব নাসরিন সুলতানা,আলী রেজা রাজু অটিজম প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আবুল বাশার, এ,ডি,ডি ইন্টারন্যাশনাল যশোরের ফিল্ড অগানাইজার জনাব পারুল আক্তার,সংগঠনের কোষাধ্যক্ষ জনাব শাহীনুর আক্তার, সাগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা বিনা, সংগঠনের আইসিটি সম্পাদক তামজিদ আহম্মেদ হিজল,সদস্য মারুফ হোসেন জিম, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবক বৃনদ ।সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন। চার ধাপে সর্বমোট ৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন করা হয়।

26-03-2025মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে স্বপ্নতরী যশোরের আয়োজনে আজ ২৬/৩/২৫ বাদ আছর  সংগঠনের  অস্থায়ী কার্য...
27/03/2025

26-03-2025
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে স্বপ্নতরী যশোরের আয়োজনে আজ ২৬/৩/২৫ বাদ আছর সংগঠনের অস্থায়ী কার্যালয় খালধার রোড বরফ কল মোড়ে শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দুস্থ দের মাঝে ইফতার বিতরন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃ শ্রাবস্তী আহমেদ প্রকাশক ও সম্পাদক জাতীয় দৈনিক আমাদের বাতা ও ,সাবেক সহকারী সাধারন সম্পাদক -২, যশোর ইনস্টিটিউট ,যশোর, বিশেষ অতিথি জনাব মারুফ মোরশেদ বিশিষ্ট ব্যবসায়ী ,যশোর, সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ ওয়াদুদুর রহমান রানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে আব্দুর রশীদ ঠাকুর ফাউন্ডেশন যশোরের প্রতিনিধি জনাব নাসরিন সুলতানা, সংগঠনের ,কোষাধ্যক্ষ জনাব শাহীনুর আক্তার, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা বিনা,আইসিটি সম্পাদক তামজিদ আহম্মেদ হিজল, সদস্য মারুফ হোসেন জিম, প্রতিক হাসান, নাজিবুল ইসলাম,। সর্বমোট ২০০ জন এর মাঝে রান্না করা খাদ্য বিতরন করা হয়।সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের উপদেষ্টা নূরুল আরিফিন।❤️❤️❤️

Address

Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801712330819

Alerts

Be the first to know and let us send you an email when Swopnotari Jashore-স্বপ্নতরী যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swopnotari Jashore-স্বপ্নতরী যশোর:

Share