Al-Iqra Islamic Library

Al-Iqra Islamic Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-Iqra Islamic Library, Library, Panchakori Manirampur Jashore, Jessore.

আলহামদুলিল্লাহ, এবারের ঈদুল ফিতর অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম অনেক সুন্দর কেটেছে সবার। পরিবহন সেবা থেকে শুরু কর...
02/04/2025

আলহামদুলিল্লাহ, এবারের ঈদুল ফিতর অন্যান্য বছরের তুলনায় একটু ব্যতিক্রম অনেক সুন্দর কেটেছে সবার। পরিবহন সেবা থেকে শুরু করে সরকারি তত্ত্বাবধানে নানামুখী ঈদ আয়োজন, বিশেষ করে মুসলিম সুলতানাদের ঐতিহ্যবাহী ঈদ মিছিলের পুনরাবৃত্তি বাড়তি মাত্রা যোগ করেছে।
তবে সবকিছুর মধ্যে একটু বেশি সুন্দর ছিল শায়খ আহমাদুল্লাহ সাহেবের তত্ত্বাবধানে আস সুন্নাহ ফাউন্ডেশন এর ঈদ আয়োজন। যেমনি সকল শ্রেণীর মানুষের জন্য পরিবেশবান্ধব, তেমনি সম্পূর্ণ সহিহ সুন্নাহ্ ভিত্তিক।
উল্লেখ্য যে,
১.খোলা মাঠে ঈদের নামাজ।
২. শিশুদের জন্য খেলার ব্যবস্থা।
৩. নারীদের ঈদগাহে আসার ব্যবস্থা।
৪. মুসল্লিদের জন্য পায়েস,খেজুর,পানি ও
কফি ব্যবস্থা।
৫. ফ্রি মেডিকেল সেবা।
এছাড়া আরো অনেক সুবিধাসহ সুশৃংখল ও মনোরম পরিবেশে নারী-পুরুষ সকলে ঈদের নামাজ আদায় করতে পেরেছে।
এটাই প্রকৃত ইসলামের সৌন্দর্য। সুতরাং আসুন আমরা সবাই ইসলামের সুশীতল ছায়াতলে সমবেত হই। পবিত্র রমজানের শিক্ষা সারা বছর ধরে রাখি।

আসসালামু আলাইকুম, আল-ইক্বরা ইসলামিক লাইব্রেরীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।  تَقَبَّلَ ...
30/03/2025

আসসালামু আলাইকুম,
আল-ইক্বরা ইসলামিক লাইব্রেরীর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তা'আলা আমাদের ও আপনার ভাল কাজগুলো কবুল করুন।’

আসসালামু আলাইকুম 💝আমাদের দেশে ঈদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে "ঈদ মোবারক" বলার প্রচলন রয়েছে। ঈদ মোবারক কথাটির অর্থটা ভাল...
16/06/2024

আসসালামু আলাইকুম 💝
আমাদের দেশে ঈদের শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে "ঈদ মোবারক" বলার প্রচলন রয়েছে।
ঈদ মোবারক কথাটির অর্থটা ভালো, কিন্তু ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানোটা সুন্নাহ পদ্ধতি নয়। রাসূল (সাঃ) বা সাহাবীরা কেউ ঈদের দিনে 'ঈদ মোবারক' বলে শুভেচ্ছা বিনিময় করতেন না।
বরং অন্য একটি দোয়া করতেন। দোয়াটি হল - تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
অর্থ : ‘আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভাল কাজগুলো কবুল করুন।’
ওয়াসিলা (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করলাম। আমি বললাম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। মহানবী (সা.)ও বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। (বায়হাকি : ৩/৪৪৬)

তা ছাড়া ঈদের দিন সালাম ও মুসাফাহা করা ইসলামী শিষ্টাচারের অনুষঙ্গ।

সুতরাং আসুন আমরা সবাই জীবনের সকল ক্ষেত্রেই রাসুলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ গুলো অনুসরণ করার চেষ্টা করি।💞

Address

Panchakori Manirampur Jashore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Iqra Islamic Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category