জাতীয় ছাত্রদল-যশোর জেলা শাখা।

  • Home
  • Bangladesh
  • Jessore
  • জাতীয় ছাত্রদল-যশোর জেলা শাখা।

জাতীয় ছাত্রদল-যশোর জেলা শাখা। এ লড়াই জাতীয় মুক্তি স্বাধীনতা ও গনতন্ত্র প্রতিষ্ঠার

তাং:২৩/০৮/২০২৬ প্রেস বিজ্ঞপ্তিশিক্ষাঙ্গণে সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হোন এবং সর্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক ...
23/08/2026

তাং:২৩/০৮/২০২৬
প্রেস বিজ্ঞপ্তি

শিক্ষাঙ্গণে সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে সোচ্চার হোন এবং সর্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যবদ্ধ হোন।

আজ ২৩ আগস্ট ২০২৬ রবিবার জাতীয় ছাত্রদলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসঠনের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক কামরুল হক লিকু। ‌আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীন, জাতীয় ছাত্রদলের জেলার যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস, সাবেক যুগ্ম-আহবায়ক সেঁজুতি শাকিলা, সাবেক সদস্য মিজানুর রহমান টিটুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, এ বছর জাতীয় ছাত্রদলের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে। জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের স্লোগান নিয়ে ১৯৭৩ সালের ২৩ আগস্ট জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের উত্তরসূরী হিসেবে মোহাম্মদ সুলতান এবং শহীদ আসাদদের বিপ্লবী ধারার ছাত্ররাজনীতির উত্তরাধিকারী হিসেবে জাতীয় ছাত্রদলের প্রতিষ্ঠা হয়। সর্বজনীন গণমুখী, বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা কায়েম করার জন্য প্রয়োজন শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করা। সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালালপুঁজিপতি- এই তিন শত্রুদের উচ্ছেদ ছাড়া এ ধরণের জাতীয় গণতান্ত্রিক রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করা যায় না। তাই জাতীয় ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই এই তিন শত্রুর বিরুদ্ধে লড়াইকে উর্দ্ধে তুলে ধরে সমাজতন্ত্রের লক্ষ্যে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার স্লোগান নিয়ে অগ্রসর হয়েছে।

সংগঠনের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা এমন এক সময়ে উদযাপন করছি, যখন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে দখলদারিত্ব নিয়ে প্রতিক্রিয়াশীল ছাত্র সংগঠনসমূহের মধ্যে সন্ত্রাসী কর্মকান্ড ও পেশিশক্তির মহড়া চলছে। শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে কিছু কিছু শিক্ষার্থীদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করে শিক্ষাঙ্গণে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা নতুন কিছু নয়। শিক্ষাঙ্গণে ছাত্রসমাজের যখন কর্তব্য হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তিসমূহের চাপিয়ে দেওয়া বাণিজ্যচুক্তি, সামরিক চুক্তিসহ জাতীয় ও জনস্বার্থবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে তীব্র আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, তখন প্রতিক্রিয়াশীল ও সাম্প্রদায়িক ছাত্রসংগঠনসমূহ সাম্রাজ্যবাদী শক্তির পরিকল্পনা বাস্তবায়নে শিক্ষাঙ্গণে পরিকল্পিত সন্ত্রাস ও দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। শিক্ষার ব্যয় বৃদ্ধি, আবাসন সংকট, সেশনজট, বেকারত্ব, গবেষণার অবনতি ও শিক্ষার মানের ক্রমাবনতির প্রশ্নগুলোকে আড়াল করে তাদের দলীয় বলয়ে আবদ্ধ রেখে অপরাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। সাম্রাজ্যবাদ ও তাদের দেশীয় দালাল শাসকগোষ্ঠী দীর্ঘদিন ধরে শিক্ষা খাতকে বাজারের পণ্যে পরিণত করার নীতি বাস্তবায়ন করছে। উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি, রাষ্ট্রীয় ভর্তুকি প্রত্যাহার, শিক্ষা প্রতিষ্ঠানের বাণিজ্যিকীকরণ এবং বৈষম্যমূলক শিক্ষা নীতির ফলে শিক্ষা আজ শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের সন্তানদের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ছে, অন্যদিকে কর্মসংস্থানের সঙ্গে সম্পর্কহীন, মুখস্থনির্ভর ও জনবিচ্ছিন্ন শিক্ষা ব্যবস্থা বেকারত্বকে ভয়াবহ আকারে বিস্তৃত করছে। জনগণের মুক্তির উপযোগী গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে শাসকশ্রেণির প্রয়োজনঅনুযায়ী অনুগত জনশক্তি তৈরির শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হচ্ছে। সাম্রাজ্যবাদী লগ্নি পুঁজি ও দালাল পুঁজি তথা তাদের স্বার্থরক্ষক স্বৈরতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বার্থে পরিচালিত হয়ে আসছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আর তাদের প্রয়োজনেই শিক্ষা কারিকুলাম, পাঠদান ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তন ও পরিবর্ধন হয়ে থাকে। আর এই শিক্ষা শুধু আত্মমর্যাদাহীন দাস মানসিকতা সৃষ্টি করেনি, বরং উগ্রবাঙালি জাতীয়তাবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা নির্ভর জীবনবোধের জন্ম দিচ্ছে। যা সাম্রাজ্যবাদ ও তার দালালদের শোষণকে আড়াল করে শ্রমিক-কৃষক-ছাত্র জনতার মধ্যে বিভ্রান্তি-বিভক্তি সৃষ্টি করছে।

ব্রিটিশ আমল থেকে উপমহাদেশের ছাত্রসমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার প্রয়োজনে মা, মাটির স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় গৌরবোজ্জ্বল আন্দোলন-সংগ্রাম করে আসছে। ব্রিটিশ আমল থেকে অদ্যাবধি বিদেশী সাম্রাজ্যবাদী শক্তি আমাদের দেশের উপর আধিপত্য, নিয়ন্ত্রণ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে যতগুলো সরকার ক্ষমতাসীন হয়েছে সকল সরকারই সাম্রাজ্যবাদের তাঁবেদারী করে তাদের স্বার্থ ও পরিকল্পনা বাস্তবায়ন করেছে। অন্যদিকে দেশের শ্রমিক-কৃষক-জনগণের উপর শোষণ-নিপীড়ন দিন দিন তীব্র হয়েছে। শিক্ষা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হলেও এটিকে বাণিজ্যিকীকরণ করায় শ্রমিক-কৃষক-জনগণের সন্তানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তারপরও অনেক প্রতিকূলতা ও কষ্ট করে যারা পড়াশোনা করে শিক্ষা শেষে তাদের চাকুরির নিশ্চয়তা নেই। প্রতিবছরই শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সামাজিক এই বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বার বারই ছাত্রসমাজ আন্দোলন করেছে, কিন্তু যে আর্থ-সামাজিক ব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী তা পরিবর্তন করা যায়নি। বরং ছাত্রসমাজের এই আন্দোলনকে ব্যবহার করে প্রতিক্রিয়াশীল রাজনৈতিক গোষ্ঠীর ক্ষমতার হাতবদল ঘটেছে। সাম্রাজ্যবাদের দালাল স্বৈরাচারী শেখ হাসিনা সরকারকে উৎখাত করে সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার মার্কিন সাম্রাজ্যবাদের সাথে জাতীয় ও জনস্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি সম্পন্ন করে। পরবর্তীতে বিএনপি'র নেতৃত্বে ক্ষমতাসীন সরকার অথবা জামায়াত-এনসিপি'র নেতৃত্বে কথিত বিরোধীদল কেউই এই চুক্তির বিরোধীতা করেনি। বরং প্রতিপক্ষ চীন সাম্রাজ্যবাদকে মোকাবেলায় মার্কিন সাম্রাজ্যবাদ যে রণনীতিগত পরিকল্পনা গ্রহণ করেছে ক্ষমতাসীন সরকার তা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। মার্কিন পরিকল্পনায় সৌদি আরবকে সামনে রেখে গঠিত 'মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স এলায়েন্স' জোটে বাংলাদেশ যুক্ত হয়ে দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধে সম্পৃক্ত করার তৎপরতা চালাচ্ছে। অথচ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন উর্দ্ধগতিসহ গ্যাস-বিদ্যুতের সমস্যায় মানুষের নাভিশ্বাস হওয়ার জোগাড়। ছাত্রসমাজের কাছে আজ জরুরি কর্তব্য হয়ে উঠেছে সাম্রাজ্যবাদের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল এবং জনগণের জরুরি সমস্যায় সোচ্চার হওয়া। একই সাথে শিক্ষাঙ্গণে সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিতে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলাও ছাত্রসমাজের কর্তব্য। ছাত্রসমাজকে সাম্রাজ্যবাদী যুদ্ধের বিভীষিকা ও বাংলাদেশকে এই অন্যায়যুদ্ধে সম্পৃক্ত করতে নানা চুক্তি ও অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাই আসুন, জাতীয় ছাত্রদলের পতাকাতলে সংগঠিত হয়ে ছাত্রআন্দোলনকে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ ও আমলা-দালালপুঁজি বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত করে অগ্রসর করি এবং একটি জাতীয় গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করি।

বার্তা প্রেরক
মধুমঙ্গল বিশ্বাস
যুগ্ম-আহ্বায়ক
জাতীয় ছাত্রদল
যশোর জেলা কমিটি
০১৭-৪৬১৮-৪৬৯১

16/08/2026
13/07/2026

তারিখ: ১৩ জুলাই, ২০২৬
প্রেস বিজ্ঞপ্তি
ভয়াবহ বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এইচএসসি পরীক্ষা স্থগিতকরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি।

আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিবন্দি অবস্থায় লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত ব্যবস্থা এবং মানসিক অবস্থার চরম অবনতি ঘটেছে।
এমতাবস্থায়, চলমান এইচএসসি পরীক্ষা গ্রহণ করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অমানবিক। অনেক পরীক্ষার্থী তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ হারিয়েছে, অনেকের ঘরবাড়ি প্লাবিত হয়েছে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর মতো ন্যূনতম যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমন অবস্থায় পরীক্ষা চালিয়ে যাওয়া মানে শিক্ষার্থীদের অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।

বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা অবিলম্বে স্থগিত ঘোষণা করতে হবে। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার পর শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ দিয়ে পরীক্ষার নতুন সময়সূচী ঘোষণা করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা করে তাদের শিক্ষাসামগ্রী পুনরুদ্ধার ও প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা নিশ্চিত করতে হবে।

আমরা শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রতি আহ্বান জানাই, শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।

বার্তা প্রেরক
আমির হামজা
আহবায়ক
জাতীয় ছাত্রদল
০১৭-৮২২৯-৬৫৫৮

প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ২১/০২/২০২৬ খ্রিঃ“মহান ভাষা শহীদ দিবসে জাতীয় ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ”২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিব...
21/02/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২১/০২/২০২৬ খ্রিঃ
“মহান ভাষা শহীদ দিবসে জাতীয় ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ”

২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে সরকারি মাইকেল মধুসূদন কলেজ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটি ও কলেজ কমিটির নেতৃবৃন্দ এবং গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি ফরিদা পারভীনসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস। বক্তব্যে তিনি বলেন, ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি জাতির সামগ্রিক জাতীয় ও গণতান্ত্রিক সংগ্রামের অংশ। ২১ ফেব্রুয়ারির ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে ১৯৫২ সালে, এমনকি তারও পূর্বে। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তান সরকারের রাষ্ট্রভাষা বাংলার বিরুদ্ধে অবস্থানের প্রতিবাদে ছাত্রসমাজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এবং পুলিশের গুলিতে কয়েকজন ছাত্র-যুবক শহীদ হন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই ভাষা আন্দোলন নতুন গতি পায়।
তিনি আরও বলেন, ১৯৪৭ সালে সাম্রাজ্যবাদ তার দালাল সামন্তবাদ ও আমলাতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করে তথাকথিত স্বাধীনতার আবরণে উপমহাদেশকে বিভক্ত করে। “ভাগ কর ও শাসন কর” নীতির ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়, যা প্রকৃত জাতীয় মুক্তি ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ ধাপ। পরবর্তীতে ১৯৬২, ১৯৬৯ ও ১৯৭১ সালের সংগ্রামসহ বহু আন্দোলন সংঘটিত হলেও প্রকৃত জাতীয় মুক্তির প্রশ্ন আজও প্রাসঙ্গিক। সভায় বক্তারা বলেন, একুশ হোক সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রেরণা এবং জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার।

বার্তা প্রেরক
মধুমঙ্গল বিশ্বাস
যুগ্ম-আহ্বায়ক
জাতীয় ছাত্রদল
যশোর জেলা কমিটি
মোবাইল: ০১৭৪৬-১৮৪৬৯১

তারিখঃ১৯/ ০২ / ২০২৫সংগ্রামী সাথী,আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫( ৮ ফাল্গুন ১৪৩২) শনিবার মহান ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে জাতীয় ...
20/02/2026

তারিখঃ১৯/ ০২ / ২০২৫
সংগ্রামী সাথী,
আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৫( ৮ ফাল্গুন ১৪৩২) শনিবার মহান ভাষা শহীদ দিবস উপলক্ষ্যে জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যেগে সকাল ৭:০০ টায় সরকারি এম এম কলেজে অবস্থিত যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হবে । উক্ত কর্মসূচীতে নেতাকর্মীসহ সকলকে সকাল ৬.৩০ টায় জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্যে আহ্বান জানাচ্ছি ।

বার্তা প্রেরক
মধুমঙ্গল বিশ্বাস
যুগ্ম-আহবায়ক
জাতীয় ছাত্রদল
যশোর জেলা কমিটি
০১৭৪৬-১৮৪৬৪৯১

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ছাত্রদল-যশোর জেলা শাখা। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাতীয় ছাত্রদল-যশোর জেলা শাখা।:

Shortcuts

Share