26/07/2026
যশোরে তরুণদের জন্য একটি চমৎকার সুযোগ! বিস্তারিত বিটিএইচ-এর মূল পোস্টে...
যশোরের তরুণ শিক্ষার্থী ও প্রতিভাবানদের জন্য বিশেষ সুযোগ! 🌟 আপনি কি পড়াশোনার পাশাপাশি আপনার বিশেষ কোনো দক্ষতাকে শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চান? নিজের পছন্দের বিষয়ে কাজ করে নিজেকে একজন দক্ষ টিচার বা মেন্টর হিসেবে গড়ে তুলতে চান?
আপনার জন্য চমৎকার একটি সুযোগ নিয়ে এসেছে বিটিএইচ (BTH)! আমাদের শিক্ষার্থীদের দক্ষতা ও সৃষ্টিশীলতা বৃদ্ধিতে পরিচালিত ‘শেষ বিকেলের পাঠ’-এ ৭টি ভিন্ন ক্লাব পরিচালনার জন্য আমরা যশোর শহরের বিশ্ববিদ্যালয়/কলেজ পড়ুয়া মেধাবী, উৎসাহী ও যোগ্য ৭ জন পার্ট-টাইম মেন্টর/প্রশিক্ষক খুঁজছি!
🔍 আমরা যে ৭টি ক্যাটাগরিতে মেন্টর খুঁজছি:
১. ইংলিশ ক্লাব (English Club): ইংরেজিতে ফ্লুয়েন্ট এবং বাচ্চাদের স্পোকেন ইংলিশ ও উপস্থাপনা শেখাতে আগ্রহী।
২. আরবি ক্লাব (Arabic Club): সহিহ তাজবিদসহ উচ্চারণ ও মৌলিক আরবি ভাষায় দক্ষ।
৩. গণিত ক্লাব (Math Club): গণিতের ভয় দূর করে সহজ ট্রিকস, পাজল ও অলিম্পিয়াডের উপযোগী করে শেখাতে পারদর্শী।
৪. বিজ্ঞান ক্লাব (Science Club): সহজ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও হাতে-কলমে প্রজেক্ট করাতে উৎসাহী (সায়েন্স ব্যাকগ্রাউন্ড অগ্রাধিকার)।
৫. আবৃত্তি ক্লাব (Recitation Club): শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও মঞ্চভীতি দূরীকরণে অভিজ্ঞ।
৬. হ্যান্ডরাইটিং ক্লাব (Handwriting Club): বাংলা ও ইংরেজি সুন্দর হাতের লেখা ও ক্যালিগ্রাফিতে দক্ষ।
৭. ফাইন আর্ট ক্লাব (Fine Art & Crafts Club): চিত্রাঙ্কন, থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, অলংকরণ, কালারিং এবং হাতের কাজের (Paper craft/Arts) চমৎকার সৃজনশীলতা যাদের আছে।
💼 মেন্টর হিসেবে আপনার দায়িত্বসমূহ:
সপ্তাহে ২ দিন বিকেলের সেশনে বৈকাল বা সান্ধ্যকালীন পাঠ পরিচালনা করা। এবং শুধু বইয়ের পড়া নয়; প্রতিযোগিতা, ইভেন্ট ও ফিল্ড ট্রিপ/স্টাডি ট্যুরের মাধ্যমে শেখানোকে আনন্দদায়ক করা। বাচ্চাদের প্রজেক্ট ভিত্তিক কাজ এবং প্রদর্শনী আয়োজনে দিকনির্দেশনা দেওয়া।
🎯 প্রয়োজনীয় যোগ্যতা:
যশোর শহরের যেকোনো বিশ্ববিদ্যালয়/কলেজে অধ্যয়নরত (বা সদ্য উত্তীর্ণ) তরুণ ও প্রানবন্ত শিক্ষার্থী। বাচ্চাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ ও চমৎকার যোগাযোগের দক্ষতা। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ আগ্রহ বা পূর্ব অভিজ্ঞতা।
📩 কীভাবে আবেদন করবেন?
যদি আপনি মনে করেন এই ৭টি ক্যাটাগরির যেকোনো একটিতে আপনি সেরা, তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন!
ইনবক্স করুন: সরাসরি আমাদের বিটিএইচ পেজে মেসেজ করুন।
সিভি/জীবনবৃত্তান্ত পাঠান: [email protected]
কল/হোয়াটসঅ্যাপ: 01711269946
স্থান: বিটিএইচ, লালদীঘি, যশোর।
📌 আবেদনের শেষ সময়: উপযুক্ত প্রার্থী পাওয়ার ওপর নির্ভর করে।