Bangladesh Jamaat-e-Islami, Jashore District

Bangladesh Jamaat-e-Islami, Jashore District Official page of Bangladesh Jamaat-e-Islami, Jashore District.
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার অফিসিয়াল ফেসবুক পেজ।
(4)

23/08/2026

🔴LIVE...
সীরাতুন্নবী (সা.) সেমিনার ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রধান অতিথিঃ ডা. শফিকুর রহমান এমপি
মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।

🗒️২৩ আগস্ট ২০২৬ | রবিবার
📍মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।

22/08/2026

"আমাদের ইন্ডিয়াতেও প্রভু নেই,
ইংল্যান্ডেও প্রভু নেই,
আমাদের একজন প্রভু, আল্লাহ..."
-অ্যাড গাজী এনামুল হক
(সংসদ সদস্য যশোর-৫)

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"​শার্শা উপজেলার বেনাপোল নারানপুর গ্রামের অন্যতম মুরুব্বি মো: আব্দুল লতিফ মোড়ল এ...
22/08/2026

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
​শার্শা উপজেলার বেনাপোল নারানপুর গ্রামের অন্যতম মুরুব্বি মো: আব্দুল লতিফ মোড়ল এর নামাজে জানাজায় অংশগ্রহণ করেন শার্শার গণমানুষের প্রিয় অভিভাবক, জননেতা মাওলানা আজীজুর রহমান এমপি। জানাজা শেষে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্...
20/08/2026

আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।

আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।

আমি নবনির্বাচিত রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

-Dr. Shafiqur Rahman
মাননীয় বিরোধীদলীয় নেতা ও
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মৎস্যখাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তোলার প্রত্যয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্...
16/08/2026

মৎস্যখাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তোলার প্রত্যয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেছেন যশোর-৬ আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী।

বিদ্যুৎ-জ্বালানী সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিঃ মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবানের অনুরোধ : ...
14/08/2026

বিদ্যুৎ-জ্বালানী সংকট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিঃ মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহবানের অনুরোধ : Dr. Shafiqur Rahman

​দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট এবং সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

​আজ শুক্রবার (১৪ আগস্ট) মহামান্য রাষ্ট্রপতি বরাবর এই চিঠি প্রেরণ করা হয়। চিঠির অনুলিপি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

​চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিং এর ফলে একদিকে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে।

​জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

​দেশজুড়ে বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ আনুষঙ্গিক অন্যান্য সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য বিরোধীদলীয় নেতা মহামান্য রাষ্ট্রপতির প্রতি এই উদাত্ত আহ্বান জানান।

14/08/2026

“মানুষেরা মনে করে, মুসলমান হওয়া সহজ। না, মুসলমান হওয়ার অর্থই হলো শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাওয়া।”

—আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহিমাহুল্লাহ)
[১ ফেব্রুয়ারি ১৯৪০ – ১৪ আগস্ট ২০২৩]

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণকিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানু...
13/08/2026

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি.) এর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ

কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) তেমনই একজন মানুষ- ডা. শফিকুর রহমান এমপি

আল্লাহ তাআলা বলেন, "তার চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।" (সূরা ফুসসিলাত: ৩৩)
অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেড়িয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে, একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে, ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মানুষ তাঁর কণ্ঠে কুরআনের তাফসির শুনেছে। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে সেই আলোচনায়।

রাসুলুল্লাহ ﷺ বলেছেন, "তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি, যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়।" (সহিহ বুখারি)
আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটেছে এই কাজে, কুরআন শেখা, কুরআন শেখানো, আর কুরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কুরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা।

মানুষের ভালোবাসা তাঁকে তাফসিরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ সদস্য হিসেবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও ক্বওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকি রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তাঁর রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে ; কিন্তু তাঁর বিপুল অনুসারী আর জনসমর্থন এ দেশের ধর্মীয়-রাজনৈতিক ইতিহাসের একটি অস্বীকার করার উপায় নেই এমন বাস্তবতা।

যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের ওপর যেমন জুলুমের খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওপরও নেমে এসেছিল নির্মম জুলুম-নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসেবে যাকে হাজির করা হয়েছিল, সেই সুখরঞ্জন বালি বরং আল্লামার পক্ষেই সাক্ষ্য দিতে এসেছিলেন। আর সেই সাক্ষ্যের কারণেই ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল।

আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশজুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তাঁর ওপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন দেড় শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা।

একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায়-পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে কোন কারাগার?
বছরের পর বছর তিনি কারাবন্দি থেকেছেন। তবুও এ দেশের অসংখ্য ঘরে সন্ধ্যাবেলা বেজেছে তাঁর কণ্ঠে ধারণ করা তাফসিরের রেকর্ডিং; মানুষ শুনেছে, কেঁদেছে, তাঁর জন্য হাত তুলে দোয়া করেছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তাঁর পরিচয় থেকে গেছে কুরআনের একজন আলোচক ও দাঈ হিসেবে।
আজ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। সময়ের পালাবদলে তাঁকে বন্দি রাখা সেই ফ্যাসিস্ট শাসনেরও অবসান ঘটেছে। রয়ে গেছে শুধু তাঁর কণ্ঠের স্মৃতি, তাঁর তাফসির, তাঁর কাজ, আর অসংখ্য মানুষের ভালোবাসা।
মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়।
কণ্ঠ থেমে যায়, রেখে যাওয়া আহ্বান থামে না।
কারাগারের দরজা একজন মানুষকে বন্দি করতে পারে, মানুষের হৃদয়ে তাঁর জায়গাকে বন্দি করতে পারে না।

কবি আল মাহমুদ লিখেছেন—
"পৌঁছুতে চাই প্রভু তোমার সান্নিধ্যে
তোমার সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতি হয়ে
যার পাখায় আঁকা অনাদিকালের অনন্ত রহস্য।"

যে কণ্ঠ অর্ধশতাব্দী ধরে মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, সে আজ নীরব হয়ে গেছে। কিন্তু কে জানে, হয়তো এই নীরবতাই প্রিয় প্রভুর কাছে পৌঁছে যাওয়া। হয়তো যে মানুষটি সারাজীবন মানুষকে ডেকেছেন প্রভুর দিকে, তিনি আজ সেই সিংহাসনের নিচে একটি ফুরফুরে প্রজাপতির মতো, যার পাখায় আঁকা আছে সেই অনন্ত রহস্য, যার কথা তিনি সারাজীবন বলে গেছেন কিন্তু কোনোদিন পুরোটা বলে শেষ করতে পারেননি।
আল্লাহ তাআলা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)-এর ভুলত্রুটি ক্ষমা করুন, তাঁর নেক আমলগুলো কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।

জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়া- "ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে...
11/08/2026

জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়া-

"ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না" - Maulana Abdul Halim

১১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাদের নেতা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছেন।’

আজ মঙ্গলবার (১১ আগস্ট) জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর নেতারা এ ধরনের কোনো কথা বলেননি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার উদ্দেশ্যে কোনো প্রমাণ ছাড়াই এ বক্তব্য দিয়েছেন।”

তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কোন নেতা কখন, কোথায় এবং কী প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন; তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

মাওলানা আবদুল হালিম আরও বলেন, “এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে প্রমাণবিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানান।”

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরও...
10/08/2026

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ : মিয়া গোলাম পরওয়ার

বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার আজ ১০ আগস্ট সোমবার এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষমতা শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএ-এর (NTRCA) সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

গোলাম পরওয়ার বলেন, সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুষ-বাণিজ্যের পুরোনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অন্যতম প্রধান শর্ত হলো যোগ্য, মেধাবী ও দক্ষ শিক্ষক নিয়োগ। সেই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়া হলে শিক্ষক নিয়োগে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, এনটিআরসিএ-এর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করার যে প্রক্রিয়া চালু রয়েছে, তা শিক্ষক নিয়োগে মেধা, যোগ্যতা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাকে অধিকতর গুরুত্ব দিয়েছে। এর ফলে একজন প্রার্থী নিজ যোগ্যতায় শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি অনেকাংশে নিশ্চিত হয়েছে। একই সঙ্গে এই প্রক্রিয়া শিক্ষকদের পেশাগত মর্যাদাও বৃদ্ধি করেছে।

কিন্তু বিদ্যমান নিয়োগব্যবস্থার সীমাবদ্ধতা ও জটিলতাগুলো দূর করে সেটিকে আরও স্বচ্ছ, কার্যকর ও বাস্তবমুখী করার পরিবর্তে যদি পুনরায় ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হয়, তাহলে তা শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির সুযোগ অতীতের মতো আবার তৈরি করবে । বিশেষ করে দলীয় প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের বিনিময়ে নিয়োগ এবং স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ পুনরায় সামনে আসার আশঙ্কা রয়েছে।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, আমরা মনে করি, শিক্ষক নিয়োগ কোনোভাবেই রাজনৈতিক বা ব্যক্তিগত প্রভাবের বিষয় হওয়া উচিত নয়। একজন শিক্ষককে তাঁর মেধা, যোগ্যতা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কারণ যোগ্য শিক্ষক ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়।

অতএব, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করার উদ্যোগ বাতিল করার জন্য আমরা সরকারের প্রতি জোর আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে এনটিআরসিএ-এর বিদ্যমান নিয়োগব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর করার দাবি জানাচ্ছি। প্রয়োজনে সরকারি কর্ম কমিশন (PSC)-এর মতো একটি স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক/প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে।

তিনি আরও বলেন, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে কোনো ধরনের রাজনৈতিক, প্রশাসনিক বা আর্থিক প্রভাব যাতে স্থান না পায়-এটাই হওয়া উচিত রাষ্ট্রের নীতিগত অবস্থান। আমরা শিক্ষক নিয়োগে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধাভিত্তিক প্রতিযোগিতা নিশ্চিত করার স্বার্থে সরকারের এই উদ্যোগ পুনর্বিবেচনার জোর দাবি জানাচ্ছি।

Address

East-Barandipara (Mollapara Mor), Dhaka Road, Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Jamaat-e-Islami, Jashore District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share