PBI Jashore

PBI Jashore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PBI Jashore, Government Official, PBI OFFICE, Old Kosba, Palbari Mor, Jessore.

27/05/2024

ন্যায় বিচার থেকে যেন কোন ভুক্তভোগী বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস.....

27/05/2024
 # # একটি নিখোঁজ সংবাদ: যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের স্বনামধন্য দলিল লেখক মো: আফজাল হোসেন(৬৫), পিতা- মৃত আজির বকস মোল্...
03/04/2024

# # একটি নিখোঁজ সংবাদ:

যশোর সদর সাব-রেজিস্ট্রি অফিসের স্বনামধন্য দলিল লেখক মো: আফজাল হোসেন(৬৫), পিতা- মৃত আজির বকস মোল্যা, সাং-কাজীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর গত ৩০/০৩/২০২৪ খ্রি: রাত ০৮:০০ ঘটিকায় নিজ বাড়ী হতে তারাবির নামাজ পড়তে বের হয়ে আর ফিরে আসেনি। কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি উক্ত নিখোঁজ ব্যাক্তির সন্ধান পেলে পিবিআই যশোরকে ০১৯১৬৪০৯৪০৩ নাম্বারে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করা হইলো।

# #পোস্টটি শেয়ার করার অনুরোধ রইলো।

যশোর কোতয়ালী থানা এলাকায় চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ দাস ও সবুজ দাসদ্বয়কে গ্রেফতার করল পিবিআই যশোর।গত ২৫/০২/২০২৪ খ...
04/03/2024

যশোর কোতয়ালী থানা এলাকায় চয়ন হত্যা মামলার পলাতক আসামি গনেশ দাস ও সবুজ দাসদ্বয়কে গ্রেফতার করল পিবিআই যশোর।

গত ২৫/০২/২০২৪ খ্রিঃ রাত অনুমান ১২.৫০ ঘটিকায় চয়ন দাস (১৭), পিতা- নয়ন দাস, সাং- চুড়ামনকাটি, থানা- কোতয়ালী, জেলা- যশোরকে হত্যা করে যশোর কোতয়ালী থানাধীন শানতলা পেপসি কোম্পনীর ০১ নং গেইটের সামনে রাস্তার উপর ফেলে রাখে। উক্ত হত্যাকান্ড সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর কোতয়ালী থানার মামলা নং-৯৭, তারিখ : ২৬/০২/২০২৪ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। উক্ত মামলাটি পিবিআই যশোর জেলা স্ব-উদ্দ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই(নিঃ)/ রেজোয়ান এর উপর অর্পণ করেন। মামলার তদন্তভার গ্রহন করে এসআই(নিঃ) রেজোয়ান ঘটনা সংক্রান্তে জড়িত আসামি ১। প্রদীপ দাস(২৩) ও ২। হৃদয় কুমার দাস (১৯) দ্বয়কে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আসামিদ্বয় হত্যাকান্ডে জড়িত মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

মামলাটি তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/ রেজোয়ান সঙ্গীয় অফিসার এসআই(নিঃ)/ স্নেহাশিস দাশ, এসআই(নিঃ)/ গোলাম আলীসহ পিবিআই, যশোর জেলার চৌকস দল কর্তৃক অদ্য অদ্য ০৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখ রাত অনুমান ০৪.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনার মাধ্যমে যশোর জেলার বাঘারপাড়া থানাধীন পাঠান পাইকপাড়া জনৈক শ্রী মিলন বিশ্বাস এর বসত বাড়ী হতে অত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি ১) গনেশ দাস (৪৫), পিতা-মৃত শান্তি দাস, মাতা গোলাপী রানী, ২। সবুজ কুমার দাস (২১), পিং-গনেশ দাস, উভয় সাং-শানতলা দাসপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোরদ্বয়কে গ্রেফতার করা হয় এবং অদ্য ০৪/০৩/২০২৪ খ্রিঃ তারিখে আসামি গনেশ দাস (৪৫) ও সবুজ কুমার দাস (২১) দ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রেস রিলিজঃতারিখ-২৮-০৮-২০২৩ খ্রিঃ।যশোর বেনাপোলে রেশমা হত্যায় ঘাতক স্বামী আব্দুস সালামকে ১২ ঘন্টার মধ্যে সাতক্ষীরা শ্যাম...
28/08/2023

প্রেস রিলিজঃ
তারিখ-২৮-০৮-২০২৩ খ্রিঃ।
যশোর বেনাপোলে রেশমা হত্যায় ঘাতক স্বামী আব্দুস সালামকে ১২ ঘন্টার মধ্যে সাতক্ষীরা শ্যামনগরের সীমান্ত থেকে গ্রেফতার করল পিবিআই যশোর।
গত ২৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকায় গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম এর বর্তমান ভাড়াটিয়া বাসায় মামলার বাদী তার বোন মোছাঃ রেশমা খাতুন (৩৫) এর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। বাদীর বোন রেশমা খাতুন হত্যাকান্ডের বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশ অবহিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভিকটিম রেশমা খাতুনের মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করতঃ মৃতদেহের ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোর মর্গে প্রেরণ করেন। উক্ত বিষয়টি পিবিআই যশোর অবগত হয়ে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম,
অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নিদের্শনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ এসআই (নিঃ)/ মোঃ হাবিবুর রহমান, এসআই (নিঃ)/ সৈয়দ রবিউল আলম পলাশ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যশোর জেলার আভিযানিক দল কর্তৃক গত ২৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ রাত্র অনুমান ২২.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নুরনগর গ্রামস্থ জনৈক সিরাজুল ইসলামের বসত বাড়ি হতে আসামি আব্দুস সালাম মোড়ল(৪০), পিতা-মোঃ জয়নাল আবেদীন, সাং-পাঁচভূলট, থানা : শার্শা, বর্তমান সাং : ছোট আঁচড়া, (জনৈক মো: রাশেদ মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া) থানা : বেনাপোল পোর্ট, জেলা : যশোরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারপূর্বক উক্ত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় ভিকটিম মোছাঃ রেশমা খাতুন তার দ্বিতীয় স্ত্রী। অনুমান ১২ বছর পূর্বে ভিকটিম এর সাথে তার বিবাহ হয়। ভিকটিম রেশমা খাতুনকে বিয়ের সময় ভিকটিম এর পূর্বের স্বামীর ঔরষের একটি পুত্র সন্তান ছিল। তার নাম মোঃ তামিম। বাদীর ঔরষে ভিকটিম এর গর্ভে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম তামান্না খাতুন (৫)। অনুমান ৩/৪ বছর পূর্ব হতে ভিকটিম এর সহিত গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ বিবাদ চলে আসছিল। এমতাবস্থায় গত ২৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ রাত্র অনুমান ০১.৩০ ঘটিকায় ভিকটিম রেশমা খাতুনের সহিত গ্রেফতারকৃত আসামি আব্দুস সালাম এর পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। ঝগড়ার একপর্যায়ে আসামি আব্দুস সালাম নিজ ঘরে থাকা কুড়াল দিয়ে ভিকটিমের মাথার স্বজোরে আঘাত করে হত্যা করেছে মর্মে স্বীকার করে। উক্ত ঘটনা সংক্রান্তে ভিকটিমের ভাই বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে যশোর বেনাপোল পোর্ট থানার মামলা নং-৩৯, তারিখ : ২৭/০৮/২০২৩ খ্রিস্টাব্দ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ হাবিবুর রহমান ঘটনা সংক্রান্তে জড়িত আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি ঘটনার সাথে জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৮/০৮/২০২৩ খ্রিঃ জনাব বর্ণালী রানী, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমালী আদালত, যশোর আদালতে সোপর্দ করা হলে আসামি বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলার তদন্ত অব্যহত রয়েছে।

13/04/2023

E-Prothomalo 13 April 2023

অদ্য ১১/৪/২০২৩ খ্রিঃ তারিখ পিবিআই যশোর কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের International Criminal Investigative Training...
11/04/2023

অদ্য ১১/৪/২০২৩ খ্রিঃ তারিখ পিবিআই যশোর কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের International Criminal Investigative Training Assistance Program (ICITAP), Dhaka এর আয়োজনে ``Human Trafficking in Bangladesh '' সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে সকল অফিসার ও ফোর্সদের উপস্থিতিতে আলোচনা করা হয়।

11/04/2023
10/04/2023

  নিজস্ব প্রতিবেদক: নিজেকে মৃত ঘোষণা করিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন পাচারের অভিযোগে অভিযুক্ত মজন

নারী পাচারকারী মৃত পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে পিবিআই, যশোর কর্তৃক আটক ও ভিকটিম উদ্ধার।মোছাঃ আফসানা মিমি(২২), স্...
10/04/2023

নারী পাচারকারী মৃত পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরে পিবিআই, যশোর কর্তৃক আটক ও ভিকটিম উদ্ধার।
মোছাঃ আফসানা মিমি(২২), স্বামী-মোঃ সাইফুল ইসলাম, সাং-শেখহাটি জামরুলতলা, থানা-কোতয়ালী, জেলা-যশোর প্রায় ৩ বছর যাবৎ তার স্বামীসহ শেখহাটি জামরুলতলার জনৈক আসাদের টিনসেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসিছিল। একই বাড়িতে ১। মোঃ মজনু বিশ্বাস(৪৪), পিং-মৃত জলিল বিশ্বাস ও ২। মোছাঃ মাজেদা খাতুন (২৫), স্বামী-মোঃ মজনু বিশ্বাস, উভয় সাং-সুরাট পূর্ব পাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহদ্বয়ও ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো। একই বাড়িতে বসবাসের সুবাদে মজনু বিশ্বাস ও মাজেদা খাতুনদ্বয় আফসানা মিমির সহিত সখ্যতা গড়ে তোলে। একপর্যায়ে মজনু বিশ্বাস ও মাজেদা খাতুনদ্বয় আফসানা মিমিকে ভারতে পাচার করে পতিতাবৃত্তি করানোর জন্য পরিকল্পনা করতে থাকে। পরিকল্পনানুযায়ী মজনু বিশ্বাস ও মাজেদা খাতুনদ্বয় আফসানা মিমিকে ভারতে নিয়ে ভাল বেতনের চাকুরির প্রলোভন দেখিয়ে প্ররোচনা দিয়ে পতিতাবৃত্তির উদ্দেশ্যে গত ১৭/০৫/২০২২ খ্রিঃ তারিখ বিকাল ০৩.০০ ঘটিকায় তার উপরোক্ত ভাড়াটিয়া বাসা হতে বের করে নিয়ে যায় এবং আফসানা মিমিকে অবৈধভাবে চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচার কওে সুরাটে নিয়া যায়। সেখানে পূর্ব হতে অবস্থানকৃত মজনু বিশ^াসের চাচাতো শ্যালক মোঃ সোহাগ সরদারের নিকট আফসানা মিমির অজান্তেই পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিক্রয় করে দেয়। ভিকটিম আফসানা মিমি ধীরে ধীরে আসামীদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে তাদের নিকট হতে চলে আসার চেষ্টা করে কিন্তু আসামীরা তাকে খুন করার হুমকি দিয়ে আটকে রাখে। ঐখানে সোহাগ সরদার ও তার স্ত্রী মোছাঃ মিম বেগম @ জয়া @ রিয়া বিভিন্ন লোকের নিকট অর্থের বিনিময়ে ভিকটিম আফসানা মিমির ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক অনৈতিক কর্মকান্ডে লিপ্ত করায়। উক্ত ঘটনা সংক্রান্তে বাদীর পিতা বিজ্ঞ আদালতে পিটিশন মামলা নং-৮১/২০২২ দায়ের করে, যা পিবিআই যশোর জেলায় তদন্তাধীন। পিবিআই যশোর জেলা Justice And Care, Jashore এর সহায়তায় ইং ২০/০২/২০২৩ খ্রিঃ তারিখে ভিকটিম আফসানা মিমিকে ভারত থেকে উদ্ধার করা হয়।
উক্ত মামলাটি তদন্তকালে জানা যায়, আসামী মোঃ মজনু বিশ্বাস(৪৪) ও মোছাঃ মাজেদা খাতুন (২৫) সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বাড়ি নড়াইলে। তদন্তকালে আসামীদ্বয় সংক্রান্তে তথ্য সংগ্রহকালে আসামী মজনু বিশ^াস মৃত বলে জানা যায়। এমনকি আসামী মজনু বিশ্বাস মৃত মর্মে স্থানীয় ইউপি চেয়ারম্যানও প্রত্যয়ন প্রদান করেন। কিন্তু পিবিআই যশোর জেলা বিষয়টি নিয়ে গভীর তদন্ত শুরু করে আসামী মজনু বিশ্বাস জীবিত রয়েছে মর্মে নিশ্চিত হন। আসামী মজনু বিশ্বাস ও তার স্ত্রী মাজেদা খাতুন পেশাদার মানব পাচারকারী চক্রের সদস্য। তারা ভিকটিম আফসানা মিমিকে পাচারের পর তারা প্রতিনিয়ত তাদের অবস্থান পরিবর্তন করতে থাকলেও পিবিআই যশোর জেলা তাদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে ভিকটিম আফসানা মিমির পিতা মোঃ ইব্রাহিম (৬১), পিং-মৃত মোঃ কুদরত আলী, সাং-বিবি রোড, পুরাতন কসবা, কদমতলা, থানা- কোতয়ালী, জেলা-যশোর পিবিআই যশোর এর আবেদনের প্রেক্ষিতে পিবিআই প্রধান জনাব বনজ কুমার মজুমদার বিপিএম (বার), পিপিএম, অ্যাডিশনাল আইজি, বাংলাদেশ পুলিশ এর সঠিক তত্ত¡বধান ও দিক নির্দেশনায়, পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নেতৃত্তে¡ এসআই(নিঃ) স্নেহাশিস দাশ, এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান-২ ও এসআই (নিঃ) ডিএম নুর জামাল হোসেনসহ পিবিআই যশোর জেলা চৌকস দল কর্তৃক গত ০৯/০৪/২০২৩ খ্রিঃ রাত অনুমান ১১.১০ ঘটিকার সময় আসামী ১। মোঃ মজনু বিশ্বাস(৪৪), পিং-মৃত জলিল বিশ্বাস ও ২। মোছাঃ মাজেদা খাতুন (২৫), স্বামী-মোঃ মজনু বিশ্বাস, উভয় সাং-সুরাট পূর্ব পাড়া, থানা-ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহদ্বয়কে তাদের ভাড়াটিয়া বাসা ঝিনাইদহ সদর থানাধীন জোড়াপুকুর পাগলাখানা রোডস্থ জনৈক খলিলের বাসা হতে ফোঃ কাঃ বিঃ ৫৪ ধারায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে কোতয়ালী মডেল থানার মামলা নং-৪৬, তারিখ-১০/০৪/২০২৩ খ্রিঃ, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯ রুজু হয়।
উক্ত মামলাটি পিবিআই, যশোর জেলা স্ব-উদ্যোগে গ্রহণ করে মামলার তদন্তভার এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান-২ এর উপর অর্পণ করা হয়। মামলার তদন্তভার গ্রহণ করে এসআই(নিঃ) মোঃ মিজানুর রহমান-২ আসামী মোঃ মজনু বিশ্বাস(৪৪) ও মোছাঃ মাজেদা খাতুন (২৫) দ্বয়কে অত্র মামলা সংক্রান্তে গ্রেফতার পূর্বক হেফাজতে গ্রহণ করেন। জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ঘটনার সহিত জড়িত মর্মে স্বীকার করে। আসামী মোঃ মজনু বিশ্বাস(৪৪) ও মোছাঃ মাজেদা খাতুন (২৫) দ্বয়কে অদ্য ১০/৪/২০২৩ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টাসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

অদ্য ০২/৪/২০২৩ খ্রিঃ তারিখ পিবিআই যশোর কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের International Criminal Investigation Training...
02/04/2023

অদ্য ০২/৪/২০২৩ খ্রিঃ তারিখ পিবিআই যশোর কার্যালয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের International Criminal Investigation Training Assistance Program (ICITAP), Dhaka এর আয়োজনে ``Raising Awareness of Wildlife Trafficking in Bangladesh and its Links to Other Crime Types'' প্রশিক্ষণে অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহিত আলোচনা করা হয়।

অদ্য  ২০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ রোজ সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর জেলা কার্যালয়ে ``Workshop on effectiv...
20/03/2023

অদ্য ২০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ রোজ সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর জেলা কার্যালয়ে ``Workshop on effective criminal case investigation focused on different practical case studies`` বিষয়ক ০১ (এক) দিনের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপক জনাব স্নেহাশিস দাশ, এসআই(নিঃ), পিবিআই, যশোর জেলা যশোর জেলার গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্তে আলোচনা করেন। আলোচক জনাব মোঃ রবিউল আলম,পুলিশ পরিদর্শক(নিঃ), পিবিআই,কুষ্টিয়া, জেলা একটি প্রতারণার মামলা সংক্রান্তে আলোচনা করেন। আলোচক জনাব মোঃ গোলাম রসুল পিপিএম, পুলিশ পরিদর্শক, পিবিআই, ঝিনাইদহ জেলা একটি হত্যা মামলা সংক্রান্তে আলোচনা করেন এছাড়াও আলোচক জনাব সৈয়দ রবিউল আলম পলাশ, এসআই(নিঃ), পিবিআই, যশোর জেলা মনিরামপুরের একটি হত্যা মামলা সংক্রান্তে আলোচনা করেন। ওয়ার্কশপে ওয়ার্কশপ সঞ্চালক জনাব রেশমা শারমিন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, পিবিআই যশোর জেলা এবং পিবিআই যশোর সহ ঝিনাইদহ ও কুষ্টিয়া ইউনিটের তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Address

PBI OFFICE, Old Kosba, Palbari Mor
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when PBI Jashore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PBI Jashore:

Share