জয়পুরহাট জেলা ছাত্রদল

জয়পুরহাট জেলা ছাত্রদল 🌾বিএনপি সমর্থকদের স্বাগতম🌾
“রক্তে কিনা স্বাধীনতা কারো গোলামির জন্য নয়_ জিয়াউর রহমান"
(1)

21/03/2026
বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্...
30/12/2025

বিএনপি চেযারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তাঁর বিদেহী আত্মার জন্য দোয়া চাচ্ছি।



খোলা চিঠিজনাব Tarique Rahmanচেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল---প্রিয় কান্ডারী,আমাদের স্বপ্নের হালধর,আপনার হাতেই আম...
18/09/2025

খোলা চিঠি

জনাব Tarique Rahman
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল

---

প্রিয় কান্ডারী,
আমাদের স্বপ্নের হালধর,
আপনার হাতেই আমরা দেখি মুক্তির আলো,
আপনাকেই ভাবি প্রেরণার বাতিঘর।

আজ এই কলমের কালিতে লিখছি
একটি দুঃখভরা আক্ষেপের গান।
যাদের রক্তঘামে সিক্ত হয়েছে
এই মাটি, এই পতাকা, এই মিছিল—
তাদের বুকেই আজ বেজেছে বহিষ্কারের দানবী ঘণ্টাধ্বনি।

ওরা ছিল দুঃসময়ের কান্ডারী,
কারাগারের শীতল ইট-দেয়ালে লিখেছে প্রতিবাদের কবিতা।
ওরা রাত কাটিয়েছে মাঠে, ঘাটে, কবরের পাশে—
নির্বাসিত জীবনের অন্ধকার গলিতে লুকিয়ে রেখেছে দলকে,
যেনো তিমির ভেদ করে সূর্যের মতো উঠবে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

কিন্তু হায়! আজ তারা হলো গ্রুপিং-এর শিকার,
চক্রান্তের ঘূর্ণিপাকে ভেসে যাচ্ছে নিষ্ঠা, ত্যাগ আর আনুগত্য।
যারা বিপদের দিনে ছিল একমাত্র ঢাল,
তাদের বুকেই আজ ঝরে পড়ছে অন্যায় বহিষ্কারের বুলেট।

প্রিয় তারেক রহমান,
আপনি আমাদের প্রাণের ধ্বনি,
আমরা জানি আপনি অন্যায়ের কাছে মাথা নত করেন না।
তাই এই খোলা চিঠি আপনার হাতে তুলে দিলাম—
আবেদন নয়, আর্তি নয়,
বরং ত্যাগীদের প্রতি ন্যায়ের দাবি।

আমরা চাই—
আপনার তীক্ষ্ণ দৃষ্টিতে হোক সত্য উদঘাটন।
হোক তদন্ত, হোক যাচাই,
কারণ অপরাধীদের ছায়ায় যদি ঢেকে যায় ত্যাগীদের মুখ,
তবে ইতিহাস একদিন আমাদের ক্ষমা করবে না।

হে নেতা,
আমরা বিশ্বাস করি আপনি শুনবেন,
কারণ আপনার নেতৃত্বই একমাত্র আলো
যা আঁধার ভেদ করে পৌঁছে দেয় মুক্তির ভোরে।

তাই বহিষ্কারের আদেশ পুনর্বিবেচনা করুন,
অথবা সত্যের আলোয় যাচাই করুন সিদ্ধান্ত।
কারণ যারা রক্ত দিয়ে সেচেছে সংগ্রামের মাটি,
তাদের চোখের জলেই ভিজে আছে এই আবেদনপত্র।

---

আপনিই আমাদের শেষ আশ্রয়,
আপনিই জাতীয়তাবাদী পরিবারের কান্ডারী।

বিনীত,
একজন ক্ষুদ্র কর্মী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল

আগামীকাল ইনশাআল্লাহ 😍
08/09/2025

আগামীকাল ইনশাআল্লাহ 😍

শুভ জন্মদিনদেশনেত্রী বেগম খালেদা জিয়াআপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ আপনাকে দেশ ও জাতির কল্যানে কাজ ক...
14/08/2025

শুভ জন্মদিন
দেশনেত্রী বেগম খালেদা জিয়া

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আল্লাহ আপনাকে দেশ ও জাতির কল্যানে কাজ করার তৌফিক দান করুন।

যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান, তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান😍
13/08/2025

যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অম্লান,
তবে হয়ে যাও তবে হয়ে যাও তুমি জিয়াউর রহমান😍

আগামী ১৫ই আগস্ট শুক্রবার অনুষ্ঠিত জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচনে- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সৎ যোগ্য নি...
13/08/2025

আগামী ১৫ই আগস্ট শুক্রবার অনুষ্ঠিত জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের নির্বাচনে- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সৎ যোগ্য নির্ভীক মেধাবী কারানির্যাতিত এবং শিক্ষার্থীবান্ধব দুই ছাত্রনেতা, সাগর চৌধুরীকে সভাপতি এবং ছহরাফ ইসলাম ইমন কে সাধারণ সম্পাদক হিসেবে সকল সাধারণ শিক্ষার্থী এবং সমর্থকদের ভোট এবং দোয়া কামনা করছি।

16/07/2025

গোপালগঞ্জে যখন আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা করা হয়, তখন আমরা বিএনপির বাইরে অন্যান্যদের উল্লেখযোগ্য কোন প্রতিবাদ দেখিনাই। আমাদের এক ভাই কক্সবাজারে জামায়াত নেতার হামলায় গতকাল মৃত্যুবরণ করলেন। এক্ষেত্রে দেখতেছি দুইদিন আগের প্রতিবাদীরা চুপ। অথচ পলাতকেরা যখনই মাঠে নামার চেষ্টা করেছে, তখন এই বিএনপিই সবার মাথার ওপর ছাদ হয়ে থেকে পলাতকদের ঠেকিয়ে দিয়েছে। কিন্তু বিপদ কেটে গেলেই এরা আবার সবাই একজোট হয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে নামে।

যাইহোক। বড় দলের দায়িত্ব বেশি। আজ এনসিপির গোপালগঞ্জে যে কর্মসূচি, তার সফলতা কামনা করি।

বাংলাদেশের বুকে কোন স্বাধীন আ ও য়া*মী গোপালগঞ্জ মেনে নেয়া হবে না। একজন মহিয়সী নারী এক দশক আগে সঠিকভাবেই বলেছিলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নামই পাল্টে দেয়া হবে।

🎉 শুভ জন্মদিন  🎉জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের পরিশ্রমী প্রিয় মুখ, ভবিষ্যৎ নেতা।আপনার একনিষ্ঠ পরিশ্রম, নেতৃত্বগুণ এ...
21/06/2025

🎉 শুভ জন্মদিন 🎉
জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের পরিশ্রমী প্রিয় মুখ, ভবিষ্যৎ নেতা।

আপনার একনিষ্ঠ পরিশ্রম, নেতৃত্বগুণ এবং আদর্শিক চিন্তা আমাদের ছাত্র রাজনীতির অনুপ্রেরণা।
আপনার প্রতিটি পদক্ষেপেই আমরা দেখি একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন।

আপনি যেন আরও এগিয়ে যান, আরও নেতৃত্ব দেন,
আর ছাত্রদলের শক্তি হিসেবে দেশ ও দলের জন্য কাজ করেন — এটাই আমাদের প্রার্থনা।

💐 শুভ জন্মদিন, পরিশ্রমী প্রিয় মুখ!
"বাংলাদেশ জিন্দাবাদ"

জয়পুরহাট জেলার অধিনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন-
25/05/2025

জয়পুরহাট জেলার অধিনস্থ বিভিন্ন কলেজ শাখা ছাত্রদলের কমিটি অনুমোদন-

"উদ্যম, উচ্ছ্বাস আর অঙ্গীকার— তারুণ্যের সমাবেশে ছুটে চলা!""তারুণ্যের দীপ্ত শপথে, ২৪ মে বগুড়ার পথে — একসাথে এক লক্ষ্য, স...
24/05/2025

"উদ্যম, উচ্ছ্বাস আর অঙ্গীকার— তারুণ্যের সমাবেশে ছুটে চলা!"
"তারুণ্যের দীপ্ত শপথে, ২৪ মে বগুড়ার পথে — একসাথে এক লক্ষ্য, সফল তারুণ্যের সমাবেশ!"
Md Al Imran Jcd

Address

Jaypur Hat
5910

Alerts

Be the first to know and let us send you an email when জয়পুরহাট জেলা ছাত্রদল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share