26/05/2022
২৫/০৫/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), শিক্ষা মন্ত্রণালয়ের এর আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(UITRCE), ইসলামপুর, জামালপুর কর্তৃক আয়োজিত Training On Interactive Online Teaching & Live Class Management প্রোগ্রামের ২০২১-২০২২ অর্থ বছরের ১৬তম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলার সুযোগ্য ডিজিএম, ইসলামপুর পল্লী বিদ্যুৎ সমিতি, ইসলামপুর জোনাল অফিসের জনাব গোলাম রাব্বানী মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সুযোগ্য সহকারী প্রোগ্রামার জনাব এ, কে, এম মোস্তফা মনোয়ার মহোদয়। উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(UITRCE), ইসলামপুর এর সুযোগ্য সম্মানিত সহকারী প্রোগ্রামার জনাব মোঃ মনিরুল ইসলাম মহোদয়। আরও উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনারবৃন্দ।