17/10/2024
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকা নিন।
আপনার ৫ম -৯ম শ্রেণী / সমমানের শিক্ষার্থী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০-১৪ বছর বয়সী কিশোরীকে আসন্ন ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী চলমান ক্যাম্পেইনের আওতায় বিনামূল্যে এক ডোজ টিকাদান নিশ্চিত করুন।
vaxepi.gov.bd এই লিংকে নিবন্ধন পূর্বক টিকা কার্ড সংগ্রহ করুন। আপনার কিশোরীর শিক্ষা প্রতিষ্ঠান / এলাকার টিকাদান তারিখ স্বাস্থ্যকর্মীর কাছে জেনে টিকাকার্ড সহ যোগাযোগ করুন।
(নিবন্ধন প্রক্রিয়া সবিস্তারে ভিডিওতে দেওয়া আছে)