The Green Life

The Green Life Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Green Life, Nature Preserve, pach Rasta, Jamalpur Sadar Upazila.

Our work is making people conscious about environment,nature,earth and Life.�
We will also plant tree all over the Bangladesh one day...�
Be with us,come with us,make green and Be green.�



আমি একটা জিনিস সহসাই খেয়াল করি, যেখানে গোঁটা দেশের মনোযোগ কেন্দ্রিভুত হয় ভাইরাল হওয়া টপিকে। সমাজের সব জায়গায় আলোচিত হতে ...
04/09/2025

আমি একটা জিনিস সহসাই খেয়াল করি, যেখানে গোঁটা দেশের মনোযোগ কেন্দ্রিভুত হয় ভাইরাল হওয়া টপিকে। সমাজের সব জায়গায় আলোচিত হতে থাকে ঐ একটা বিষয়ই; ঘুরে ফিরে চায়ের টঙ দোকান থেকে বাড়ির খাবার টেবিল, ক্লাস রুম থেকে ফেসবুক । আহা কি চমৎকার মনে হচ্ছে না বিষয়টা?

আহ কত সচেতন আমরা! কিন্তু মূল সমস্যা হচ্ছে আলোচনা–সমালোচনার বাইরে আপনি এক সিকে পরিমান পরিবর্তন দেখবেন না , অন্যকে সমালোচনা করে যেন নিজের ভুল গুলোকে যুক্তিসম্মত করার (জায়েজ) মিছে চেষ্টা চলে, সাধারন ব্যক্তি থেকে রাজনৈতিক পরিচয় থাকা সকলের মাঝেই।

তো নতুন একটা আলোচ্য বিষয় “সাদা পাথর”, কে পাথর লুট করলো না করলো এই আলোচনার আগে আলোচনা করা যাক পাথর শুন্য সাদা পাথর পরিবেশে কি প্রভাব ফেলবে?

ভূত্বক আমাদের বাসভূমি ,আর এই ভূত্বক আস্তে আস্তে তৈরি হলো গলিত লাভা থেকে (সরাসরি না) । আর্থ সারফেইস বা ক্রাস্ট মূলত মাটি , পাথর , বালি, পানি এসবের মিলন মেলা, সে যাই হোক সবই মাটির রুপভেদ আগে আর পরে সবই মাটিতে মিলাবে।

বড় বড় পাথর ভেঙ্গে ছোট পাথরে, তারপর মিনারেলস, সেডিমেন্ট সেখান থেকে চেনা জানা বালি-কাঁদা (Sand,Silt) পানি মিলে মাটির লেয়ার হলো ; প্রক্রিয়াটা কিন্তু হাজার বছরের তাপ-চাপ ,জৈবিক প্রভাব, বায়ু, পানি, বরফ এমনকি পূর্বে উৎপন্ন হওয়া মাটির প্রভাবে।

এটা নেচারাল প্রক্রিয়া, উজানের পাথরগুলো পানি, বাতাস, বরফ বা ঝড়ে ভাঁটির দিকে প্রবাহিত হবে, ওরা ভাঙবে আবার প্রবাহিত হবে - চর হবে নদির ধারে, অথবা সমুদ্রের পাড়ে ।
তো একদিনে তো হবে না তাইনা?

খুবই ধীর প্রক্রিয়া, বড় পাথর গুলো প্রবাহিত হওয়ার সময় সেগুলো ঝর্নার ঝিরিতে, উৎপন্ন হওয়া নদিতেই জমতে থাকবে । জমতে জমতে পানির অববাহিকায় একটা ইকোলজিকেল জোন হবে, পানি একটা ডাইরেকশন পাবে, আশেপাশে গাছ পালা জন্মাবে, পাথুরে পরিবেশে মাছ প্রজনন করার সুযোগ পাবে, পাখি আসবে, এই সেই করে একটা প্রাকৃতিক বৈচিত্র্যতার দেখা মিলবে ।

সাদা পাথর এলাকাটা এভাবেই আপনার-আমার জন্মের আগেই ঐখানে ছিল।

আপনি-আমি জন্মালাম, এই নদির চর, ঐ ভিটা, এই বন-সেই বন দখল করে লোকালয় বানালাম, আরও বাসস্থান সঙ্কট হলো তখন ঝিরি, টিলা, পাহাড় দখল করলাম, প্রাকৃতিক আর কৃত্রিম পরিবেশের মিথস্ক্রিয়া হলো, প্রকৃতি কিন্তু টুঁ শব্দ টি ও করলো না, মানুষকে আপন করে নিলো।
মানুষ কি করলো, জায়গাটাকে শুন্য বালুস্তান বানালো এতে কি হবে, পরিবেশের অনেক ক্ষতি?
হ্যাঁ আর এতে মানুষের ও কি ক্ষতি হবে না?

আগে পরিবেশের কি কি ক্ষতি হবে চলুন দেখিঃ

১) অতিরিক্ত খননের ফলে পাহাড়ের ঢাল ভাঙবে, যা মাটির ক্ষয় (soil erosion) ঘটাবে। সিলেটের মতো বর্ষণপ্রবণ এলাকায় ল্যান্ডস্লাইড এবং নদীভাঙন বাড়বে। উদাহরণস্বরূপ, জাফলং এবং ভোলাগঞ্জে ২০২৪-২৫ সালে বন্যার ক্ষয়ক্ষতির ৩০% এই কারণে হয়েছে।

২)জলস্রোত তার দিক পরিবর্তন করবে, এতেও সমস্যা না। সমস্যা হইলো পানি যাবে কই?

৩)জলদূষণ: কোয়ারি থেকে ধুলো এবং রাসায়নিক পদার্থ যা বের হবে ঐটা ইকো-ক্রিটিক্যাল এরিয়ায় জীববৈচিত্র্য হ্রাস করবে।

৪) জীববৈচিত্র্যের ক্ষতি: পাহাড়ি বন্যজীবন (পাখি, প্রাণী, উদ্ভিদ) ধ্বংস হবে।

৫) মাটির উর্বরতা হ্রাস এবং ভূগর্ভস্থ জলস্তর নিচে নামবে, যা কৃষিকে বাজে ভাবে প্রভাবিত করবে। হাওর-বাঁওরে পানি সংকট সৃষ্টি করলে আপনার পাতে সুস্বাদু প্রাকৃতিক মাছ্টাও আর জুটবে না।
(পরিবেশ অধিদপ্তর-সিলেটে বার্ষিক ৫০০ হেক্টর জমি এভাবে ক্ষতিগ্রস্ত হয়।)

জনসমাজে কি প্রভাব পরবে?

টাকার জন্যই তো এতো কিছু তাইনা? তো কিছু প্রশ্ন ছুঁড়লাম উত্তর আপনারাই দিয়েন -

১) জিডিপিতে ৩.০২% অবদান রাখা সিলেট পর্যটন খাত থাকবে?
২) আমদানি করা ১৬০০ কোটি টাকার পাথরের কতোটুকু মিয়া ঐখান থেকে পাবেন?
৩) ৬ লাখ বিদেশি পর্যটক (বেশিরভাগই সিলেট বা চট্টগ্রাম কে উদ্দেশ্য করে) আরো দৌড়ে দৌড়ে আসবে, তাইনা?

পরিশেষে, “সাদা পাথর আর নেই-শেষ হয়ে গেলো সাদা পাথর ~দুটো কান্নার ইমজি” দিয়ে পোস্ট করা শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই, সব সময় সোচ্চার থাকুন। পরের বার ট্যুর দিতে গিয়ে পরিবেশের ক্ষতি হয় এমন কিছু যেন আপনি না ঘটান তা যেন মাথায় থাকে।

“রাস্তায় পলিথিন না ফেলা পরিবেশ নিয়ে ভাবার প্রথম স্তর” অন্যদিন এই টপিকেও কথা হবে। ধন্যবাদ এবং সালাম দিয়েই আজকের আলোচনা এখানেই শেষ করছি।

অভিনন্দন সকলকে 🎉সবুজ বিপ্লবের এই পথে সকলকে স্বাগতম 🍀🍀
22/12/2024

অভিনন্দন সকলকে 🎉

সবুজ বিপ্লবের এই পথে সকলকে স্বাগতম 🍀🍀

30/10/2024
🌳A group of cool boys is planting trees at night........😎🧐Why, Why and why???🤔
30/08/2024

🌳A group of cool boys is planting trees at night........😎

🧐Why, Why and why???🤔

"গাছ লাগাই পরিবেশ বাঁচাই" এই স্লোগানকে সামনে রেখে এবং মানুষদের সচেতন করার উদ্দেশ্যে—আমাদের  The Green Life  এর বৃক্ষরোপণ...
23/08/2024

"গাছ লাগাই পরিবেশ বাঁচাই"
এই স্লোগানকে সামনে রেখে এবং মানুষদের সচেতন করার উদ্দেশ্যে—

আমাদের The Green Life এর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গত ১৫-২০ আগস্ট তারিখে আমরা কৃষি বিভাগ (হর্টিকালচার ও RARS,BARI,Jamalpur) এবং UNO ম্যাম কর্তৃক সরকারি বরাদ্ধকৃত প্রায় ৭৫০ টি গাছ বিভিন্ন সংগঠন, স্কুল,মাদ্রাসা ও বৈষম্যবিরধী ছাত্র আন্দোলনে সক্রিয় স্বেচ্ছাসেবীদের মাঝে গাছ বিতরণ ও রোপণ করি ।

সবার আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী কার্যক্রমেও আপনাদের পাশে চাই। এই বর্ষা মৌসুম গাছ লাগানোর জন্য উপযুক্ত সময়। আপনারা নিজ উদ্যেগে বাসার পাশে, পতিত জায়গায়, রাস্তার পাশে,রেইল লাইনের পাশে, নদীর ধারে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এগিয়ে আসুন
।💚🌳

আসসালামু আলাইকুম।আপনারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত আছেন৷  বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় আমরা...
22/08/2024

আসসালামু আলাইকুম।
আপনারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অবগত আছেন৷ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় আমরা The Green Life ফ্যামিলি এই অবস্থায় পাশে থাকতে চাই।

আপনারা যারা আমাদের ফলো করেন তারাও এই কার্যক্রমে শরিক হতে পারবেন। বন্যার্তদের সহযোগিতার জন্য - আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনার সাহায্য সঠিক ঠিকানায় পৌঁছে দেব। যে যা পারেন সাহায্য করতে পারেন। ইনশাআল্লাহ ভালোকিছু হবে।

সাহায্য পাঠানোর মাধ্যম —
send money and cash in:

নকিব :-01788674273 (Bkash/Rocket/Nagad/Upay)

রমজান:-01758446530 (Bkash)

নাহিন:-01716-618801 (bkash)

কর্মসূচি ২, আশেক মাহমুদ কলেজের স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা সুন্দর ভাবে সফল হয়েছে।😊তাদেরকে উৎসাহ প্রদান করার জন্যে "আমরা...
17/08/2024

কর্মসূচি ২, আশেক মাহমুদ কলেজের স্বেচ্ছাসেবীদের সাথে আলোচনা সুন্দর ভাবে সফল হয়েছে।😊

তাদেরকে উৎসাহ প্রদান করার জন্যে "আমরা" প্রকৃতি বন্ধু গাছ উপহার দিয়েছি তাদের, ওনারা বিনিময়ে পরামর্শ এবং সহযোগিতা করেছেন।🤝

দেয়াল যে বিপ্লবের প্রতিফলন ঘটায় ওনারা তা প্রমাণ করেছেন। ধন্যবাদ সকল উদ্যোগী ও উদ্যমী বন্ধুদের।✊🌳🌳

নবজাগরণ ৩.০ বৃক্ষ বিতরণ কর্মসূচির কার্যক্রম-১সফলভাবে সম্পন্ন হয়েছে।গাছ লাগান, মানুষ বাঁচান।বৃক্ষের প্রতি যত্নশীল হোন।অন...
15/08/2024

নবজাগরণ ৩.০ বৃক্ষ বিতরণ কর্মসূচির কার্যক্রম-১
সফলভাবে সম্পন্ন হয়েছে।

গাছ লাগান, মানুষ বাঁচান।
বৃক্ষের প্রতি যত্নশীল হোন।

অনেক অনেক ধন্যবাদ আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, জামালপুর।
বিশেষ আকর্ষণ - 🥭বারি আম -৪, 🍋বারি লেবু-৪

নবজাগরণ ৩.০ , ১৫ই আগস্ট ২০২৪নতুন উদ্যমে চলা শুরু করুক বাংলাদেশ।দেশ গড়তে আন্দোলন হোক কৃষি উৎপাদনেও✅গ্রাম হোক আরো সবুজ,ধূ...
15/08/2024

নবজাগরণ ৩.০ , ১৫ই আগস্ট ২০২৪
নতুন উদ্যমে চলা শুরু করুক বাংলাদেশ।

দেশ গড়তে আন্দোলন হোক কৃষি উৎপাদনেও✅
গ্রাম হোক আরো সবুজ,ধূসর শহর হয়ে উঠুক রঙিন🏞️

জেগে উঠে এগিয়ে যাক The Green Life এর মতো হাজারো সংগঠন ✊

আগামী ১৫-১৭ই আগষ্ট তারিখে, "আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর" থেকে আহরিত "বারি-৪ আম" এবং "বারি-৪ লেবু" সহ বিভিন্ন উ...
14/08/2024

আগামী ১৫-১৭ই আগষ্ট তারিখে, "আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, জামালপুর" থেকে আহরিত "বারি-৪ আম" এবং "বারি-৪ লেবু" সহ বিভিন্ন উন্নত চারা গাছ "The Green Life" এর পক্ষ থেকে জামালপুরের গুরুত্বপূর্ণ জায়গায় রোপন এবং রোপনের জন্য বিনা মূল্যে বিতরণ করা হবে। বৈষম্য বিপ্লবের পর এবার দেশের পরিবেশ এবং উৎপাদন বিপ্লবের পালা।

🌳 সাংগঠনিক কাজের জন্য সদস্য সংগ্রহ চলছে।প্রয়োজনে যোগাযোগ - 01788-674273 , 01716618801

🌳 নিজ দায়িত্বে চারা গাছ নিলে অবশ্যই রোপন করতে হবে এবং প্রমাণ সহ আমাদের হোয়াটস-অ্যাপ নাম্বারে ছবি পাঠাতে হবে
(01788674273,01758446530,01716618801)

বিতরণ স্থান: Govt. Ashek Mahmud College, Jamalpur , পাঁচ রাস্তা এবং শহরের কিছু গুরুত্বপূর্ণ জায়গা!

রোপণের স্থান: দেউরপার চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জিলা স্কুল,গার্লস স্কুল , কলেজ এবং অন্যান্য স্কুল/কলেজ....

Address

Pach Rasta
Jamalpur Sadar Upazila
2000

Telephone

+8801788674273

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Green Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Green Life:

Share