Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR, Joypurhat

Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR, Joypurhat Research Organization

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর তত্ত্বাবধানে খনি প্রধান উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান “ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম)”। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য হল দেশের খনি ও খনিজ দ্রব্যের অনুসন্ধান, মজুদ নির্ণয়, উত্তোলন পরিকল্পনা, গুনাগুন বিশ্লেষণ এবং

ব্যবহার নিশ্চিতকরণ। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে জন-গুরুত্বপূর্ণ ইনস্টিটিউটির গবেষণা কার্যক্রম এর ব্যাপ্তি রয়েছে সুবিশাল ও সুবিস্তৃত।

২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার...
26/03/2026

২৬ মার্চ ২০২৬, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর, জয়পুরহাট ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদ মিনারে পুষ্পস্তবক এবং শহিদ ডাঃ আবুল কাশেম ময়দান স্মৃতিসৌধে সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় অত্র ইনস্টিটিউট এর সম্মানিত পরিচালক (অতিঃ দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমান এর নেতৃত্বে ইনস্টিটিউটের সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আইএমএমএম, বিসিএসআইআর এর পরিচালক( অতিঃ দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে একদল গবেষক গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অংশ হ...
02/03/2026

আইএমএমএম, বিসিএসআইআর এর পরিচালক( অতিঃ দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে একদল গবেষক গবেষণা ও উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে যমুনা নদীতে মূল্যবান খনিজ সম্পদ অনুসন্ধান এবং সেম্পল কালেকশন করেন।

আজ ২১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাট ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও শহীদ মিনারে পুষ্...
21/02/2026

আজ ২১ ফেব্রুয়ারী ২০২৬ তারিখে আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাট ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।অত্র ইন্সটিটিউ-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট এর বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

20/02/2026
০২/০২/২০২৬ইং তারিখে জয়পুরহাট সরকারী কলেজের শিক্ষার্থীরা ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসি...
02/02/2026

০২/০২/২০২৬ইং তারিখে জয়পুরহাট সরকারী কলেজের শিক্ষার্থীরা ইন্সটিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম), বিসিএসআইআর-এ ফিল্ড ভিজিট করেন। এ সময় অত্র ইনস্টিটিউটের বিজ্ঞানীরা শিক্ষার্থীদের বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্র ও গবেষণাগার সম্পর্কে ব্যবহারিক ধারণা প্রদান করেন।

১লা ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) -এ সায়েন্স কমিউনিকেশন প্লাটফরম স্টারট্র...
02/02/2026

১লা ফেব্রুয়ারী ২০২৬ ইং তারিখে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) -এ সায়েন্স কমিউনিকেশন প্লাটফরম স্টারট্রেক ড্রিম "ভূমিকম্প: শঙ্কা ও বাস্তবতা" গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ। এসময় ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি এন্ড মেটালার্জি (আইএমএমএম) এর সম্মানিত পরিচালক (অতিঃ দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী দিনে আইএমএমএম বিসিএসআইআর, জয়পুরহাট-এ সমাপনী অনুষ...
31/01/2026

তিন দিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনী দিনে আইএমএমএম বিসিএসআইআর, জয়পুরহাট-এ সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরষ্কার ও অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট বিতরন করা হয়।উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোসা: হোসনে আরা বেগম, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি), বিসিএসআইআর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর গবেষণা সমন্বয়কারী ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহ্ জামাল।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক(অতি: দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমান। উল্লেখ্য এবারের মেলায় বিভিন্ন গ্রুপে সর্বমোট ১৩৪ টি প্রকল্পে ২৬৮ জন ক্ষুদে বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনীর দিন চলছে..
31/01/2026

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর সমাপনীর দিন চলছে..

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর ২য় দিন চলছে...
30/01/2026

বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ এর ২য় দিন চলছে...

আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাট-এ বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননী...
29/01/2026

আইএমএমএম, বিসিএসআইআর, জয়পুরহাট-এ বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্মসচিব জনাব ইফতেখারুল ইসলাম চৌধুরী, সদস্য(প্রশাসন) বিসিএসআইআর এর আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আইএমএমএম এর সকল বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অত্র ইনস্টিটিউটের সম্মানিত পরিচালক(অতি: দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমান উপস্থিত ছিলেন।

২৯/০১/২০২৬ ইং তারিখে তিনদিন ব্যাপী  বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী ...
29/01/2026

২৯/০১/২০২৬ ইং তারিখে তিনদিন ব্যাপী বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর মাননীয় চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর এর সম্মানিত সদস্য( প্রশাসন) জনাব ইফতেখারুল ইসলাম চৌধুরী (যুগ্ম সচিব) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইএমএমএম বিসিএসআইআর এর সম্মানিত পরিচালক( অতি: দায়িত্ব) ড. মোঃ আমিনুর রহমান । মেলায় ১৩৪টি প্রকল্প গৃহীত হয় এবং বিভিন্ন স্কুল ও কলেজের ২৬৮ জন ক্ষুদে বিজ্ঞানীরা মেলায় অংশগ্রহণ করেন।
ভেন্যু: আইএমএমএম বিসিএসআইআর, জয়পুরহাট ক্যাম্পাস।
তারিখ: ২৯-৩১ জানুয়ারি, ২০২৬ খ্রি.

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬ স্থান: আইএমএমএম ক্যাম্পাস খেলার মাঠসকল প্রস্তুতি সম্পন্ন...
29/01/2026

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৬
স্থান: আইএমএমএম ক্যাম্পাস খেলার মাঠ
সকল প্রস্তুতি সম্পন্ন...

Address

Science Laboratory Road, Khonjonpur
Jaipur Hat
5900

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR, Joypurhat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Institute of Mining, Mineralogy and Metallurgy, BCSIR, Joypurhat:

Share