18/05/2022
একটি জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা জগন্নাথপুর উপজেলার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সম্মানিত সকল গ্রাহকের অবগতির জন্য অতিব দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, চলমান দুর্যোগকালীন অবস্থায় ভারী বর্ষণে আকস্মিক বন্যায় অত্র বিদ্যুৎ সরবরাহের ৩৩ কেভি সঞ্চালন লাইনের আগমনী সিলেটের বরইকান্দি উপকেন্দ্রের আঙিনা (সুইচ ইয়ার্ড) ও সংশ্লিষ্ট কন্ট্রোল রুম সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হওয়ায় নিরাপত্তার স্বার্থে উক্ত উপকেন্দ্রটি সাময়িকভাবে ডিসমেন্টাল (অকেজো/বন্ধ) করে দেয়া হয়েছে।
উক্ত উপকেন্দ্রের আওতাধীন সকল এলাকা (দক্ষিণ সুরমা, লালাবাজার, কদমতলী, চন্ডীপুল, বিভাগীয় কমিশনার কার্যালয়, পাসপোর্ট অফিস ইত্যাদি) সহ জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহের একমাত্র আগমনী ৩৩ কেভি সঞ্চালন লাইনটিও বন্ধ থাকবে বিধায় অত্র উপজেলায়ও বিউবো'র আওতাধীন সকল ১১ কেভি ও ০.৪ কেভি লাইনসমূহ বন্ধ থাকবে।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বরইকান্দি উপকেন্দ্রটি বন্ধ থাকবে। ইতিমধ্যেই পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। তবে উপকেন্দ্রটি সুরমা নদীর অত্যন্ত নিকটবর্তী হওয়ায় ভারী বর্ষণে ও ঢলের পানি উপকেন্দ্রটির আঙিনায় পুনারায় প্রবেশ করছে। এমতাবস্থায় সকল গ্রাহককে ধৈর্য্য ধারণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে। রাত্রী কালীন সময়ের জন্য মোমবাতি / টর্চ / চার্জ লাইট হাতের নাগালে রাখার জন্যও বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ ব্যাপারে পরবর্তী আপডেট জানানো হবে।
সংগৃহীতঃ জগন্নাথপুর বিদ্যুৎ সরবরাহ অফিস