04/07/2025
অনুষ্ঠিত হলো জেবিপিএল - জয়নগর বাবুপাড়া প্রিমিয়ার লিগ (সিজন ৪)
জয়নগর বাবুপাড়ার প্রয়াত সন্তান শহীদ সজীব ইসলামের স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে আয়োজন করা হয় জেবিপিএল ২০২৫ - সিজন ৪।
দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় মোট চারটি দল।
এলাকার তরুণরা স্বতঃস্ফূর্তভাবে এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সম্পূর্ণ আয়োজনটি সফলভাবে সম্পন্ন করে।
এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছি জয়নগর বাবুপাড়ার সন্তান শহীদ সজীব ইসলামকে, যিনি আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।