উপজেলা শিক্ষা অফিস হাতিয়া, নোয়াখালী।

  • Home
  • Bangladesh
  • Hatiya
  • উপজেলা শিক্ষা অফিস হাতিয়া, নোয়াখালী।

উপজেলা শিক্ষা অফিস হাতিয়া, নোয়াখালী। প্রাথমিক শিক্ষা সংক্রান্ত তথ্য জনগন ?

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিকের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার রুটিন-২০২২ ও নির্দেশনা।
27/11/2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিকের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষার রুটিন-২০২২ ও নির্দেশনা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন সংক্রান্ত গেজেট। বিদ্যোৎসাহী সদস্যদের কমপক্ষে এস,এস,সি,পাস এবং অভ...
11/11/2022

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন সংক্রান্ত গেজেট।

বিদ্যোৎসাহী সদস্যদের কমপক্ষে এস,এস,সি,পাস এবং অভিভাবক সদস্য হতে হবে। সভাপতি হতে গেলে স্নাতক পাস হতে হবে।
এই গেজেট জারির ফলে SMC গঠনের পূর্বের সকল পরিপত্র বা প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য হবে।

26/10/2022

#জরুরি_নির্দেশনাঃ
হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণকে জরুরি ভিত্তিতে জানানো যাচ্ছে যে, সমন্বিত গ্রেডেশন সফটওয়্যারে অনলাইনে যাহারা এখনো তথ্য এন্ট্রি ও হালফিল করেননাই,তাহারা আগামীকাল ২৭/১০/২০২২ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বাধ্যতামূলক অবশ্যই অনলাইনে তথ্য এন্ট্রি নিশ্চিত করতে অনুরোধ করা হলো।জাতীয়করণকৃত শিক্ষকগণকে অবশ্যই আত্মীয়করন শব্দটি লিখতে হবে।যোগদানের ব্যাপারটি যেদিন চাকরিতে যোগদান করেছেন সেদিন লিখতে হবে। এই নির্দেশনা সকল শিক্ষক একে অপরকে জানিয়ে দিতে অনুরোধ রইলো।
#নির্দেশনায়ঃ উপজেলা শিক্ষা অফিসার( ভারপ্রাপ্ত)
হাতিয়া,নোয়াখালী।

আগামীকাল২৭/১/২০২২ খ্রি. তারিখ বেলা ১২ টার মধ্যে হাতিয়া উপজেলার  সরকারি  প্রাথমিক বিদ্যালয়ে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শ...
26/10/2022

আগামীকাল২৭/১/২০২২ খ্রি. তারিখ বেলা ১২ টার মধ্যে হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী আছে তাদের মাঝে এসিস্টিভ ডিভাইস যেমন চশমা,হিয়ারিং এইড,হুইল চেয়ার ও ক্র্যাস্চ প্রয়োজন তাদের নামের তালিকা চক"ক" অনুযায়ী বিনা ব্যর্থতায় শিক্ষা অফিসে ইমেইল বা হার্ড কপি আকারে দিতে অনুরোধ করা হলো।

আগামী দিন ২৭ অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস"উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এক র‍্যালী এবং আলোচনা সভা  অনুষ্ঠিত হ...
26/10/2022

আগামী দিন ২৭ অক্টোবর "বিশ্ব শিক্ষক দিবস"
উপলক্ষে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গণে এক র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণকে( হরনী,চানন্দী ও নিঝুম দ্বীপ বাদে) সকাল ১০টা র মধ্যে কলেজ চত্বরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
গুচ্ছ প্রধান গণ অতি দ্রুত ম্যাসেজটি তাঁদের নিজ গুচ্ছের আওতাধীন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত),হাতিয়া,নোয়াখালী।

অনিবার্য কারণবশত আগামীকালের চতুর্থ ব্যাচের ( নতুন ব্যাচ) গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ বন্ধ থাকবে।.............................
19/10/2022

অনিবার্য কারণবশত আগামীকালের চতুর্থ ব্যাচের ( নতুন ব্যাচ) গণিত অলিম্পিয়াড প্রশিক্ষণ বন্ধ থাকবে।
........................................................

18/10/2022
 #নিন্দা ও প্রতিবাদ জানাই।হাতিয়া উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল হাসান এর  উপর ১৭/১০/২০২২ খ্রি.আনুমানিক ...
17/10/2022

#নিন্দা ও প্রতিবাদ জানাই।
হাতিয়া উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব কামরুল হাসান এর উপর ১৭/১০/২০২২ খ্রি.আনুমানিক ৮ঃ১৫ টায় ইউআরসি এর ডাটা এন্ট্রি অপারেটর এর প্রত্যক্ষ ইন্দন ও পরিচালনায় কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসী হামলা করে।
এহেন জঘন্য হামলার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

15/10/2022

ডেঙ্গু প্রতিরোধে মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনাঃ

১. বিদ্যালয়ের আশপাশ ও ছাদ যতটা সম্ভব পরিষ্কার রাখতে চেষ্টা করুন।
২. ঘরের ভেতর, বারান্দা ও ছাদে থাকা ফুলের টব কিংবা ভাঙা প্লাস্টিকের বোতল, ডাবের খোসা, টায়ার অথবা পলিথিন থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং ফুলের টব থেকে জমে থাকা পানি নিষ্কাশন করুন।
৩. মশা নিধনের জন্য সপ্তাহে অন্তত তিন বার স্প্রে বা ফগিং করার ব্যবস্থা করুন।
৪. বাড়ির বাইরে যাওয়ার সময় মশা নিধনে ব্যবহৃত ক্রিম সংগে রাখতে পারেন ।
৫. সন্ধ্যার পর বাড়ির ছোট থেকে বড় সদস্যরা যেন মশারি ব্যবহার করে সেব্যাপারে ছাত্র-ছাত্রীদেরকে নির্দেশনা দিতে হবে।
৬. যেখানে সেখানে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করে ফেলুন কারণ এতে এডিস মশা ডিম পেড়ে থাকে এই সময়।
৭. অন্যদিকে মশার প্রকোপ থেকে বাঁচতে মশারির পাশাপাশি ম্যাট ব্যবহার করতে পারেন।
৮. এডিস মশা যেহেতু দিনের বেলা কামড়ায় তাই দিনের বেলা ঘুমানোর সময় অবশ্যই মশারি টানিয়ে ঘুমানোর দিকে লক্ষ্য রাখতে হবে।

বিদ্যালয় ও আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে এবং ছোট ছোট কিছু বিষয়ে সচেতন থাকলে ডেঙ্গুজ্বর থেকে যেমন মুক্তি পাওয়া সম্ভব হবে তেমনি আমাদের ছাত্র-ছাত্রী ও আশপাশের মানুষরাও থাকবে সুস্থ। অনুরোধক্রমে, শাহ রেজওয়ান হায়াত, মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী১৬ অক্টোবর'২২ থেকে২১ অক্টোবর'২২ তরিখ পর্যন্ত উপজেলা রিসোর্স সেন্টার হা...
13/10/2022

হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী১৬ অক্টোবর'২২ থেকে২১ অক্টোবর'২২ তরিখ পর্যন্ত উপজেলা রিসোর্স সেন্টার হাতিয়াতে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণ এর তৃতীয়(৩য়) ব্যাচের ডেপুটেশন কৃত শিক্ষকদের তালিকা ও প্রশিক্ষকের নামের তালিকা সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেয়া হলো।নির্ধারিত সময়ে সকল তালিকাভূক্ত শিক্ষক কে প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী১৪ তারিখে ওছখালী  আলেয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড...
13/10/2022

হাতিয়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী১৪ তারিখে ওছখালী আলেয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে বিষয়ভিত্তিক গণিত প্রশিক্ষণ এর দ্বিতীয় ব্যাচের ডেপুটেশন কৃত শিক্ষকদের তালিকা ও প্রশিক্ষকের নামের তালিকা সদয় অবগতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দেয়া হলো।নির্ধারিত সময়ে সকল তালিকাভূক্ত শিক্ষক কে প্রশিক্ষণ গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

অনলাইনে বিদ্যালয় পরিদর্শনকারী কর্মকর্তাগণের মোবাইল নম্বর অবহিতকরণ প্রসঙ্গে চিঠি (২৮/০৯/২২)।
30/09/2022

অনলাইনে বিদ্যালয় পরিদর্শনকারী কর্মকর্তাগণের মোবাইল নম্বর অবহিতকরণ প্রসঙ্গে চিঠি (২৮/০৯/২২)।

Address

Hatiya

Telephone

+8801718964674

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপজেলা শিক্ষা অফিস হাতিয়া, নোয়াখালী। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to উপজেলা শিক্ষা অফিস হাতিয়া, নোয়াখালী।:

Share