05/04/2026
সাক্ষী হাজারো কটু ও তিক্ত অভিজ্ঞতা ও স্মৃতির,
ওহে দয়াময় দেখাও পথ নিষ্কৃতির,
অবিরাম বয়ে চলেছি কাঙ্ক্ষিত কর্দমাক্ত পিচ্ছিল পথে,
বয়ে চলেছি তাজা রক্ত অশ্রু ঘামে,
নিস্তব্ধ দেহ একদিন অসার বইবে রথে,
চরম খতিগ্রস্থ আইন অমান্যকারীদের অত্যাচার ও জুলুমে,
বুক চিরে বয়ে যায় অসীম দীর্ঘশ্বাস,
নির্লিপ্ততায় স্তব্ধ তবে সদা অবিচল,
ব্যক্তিসত্তা স্বকীয়তা ও সতন্ত্রতায় আপোষহীন,
মানবিক কারনে অমানুষদের রুখতে পারিনি,
বলতে পারিনা বড়োই কষ্ট হয়,
চাপা নিসাঃড়ে বাড়ে সে বোবা কষ্ট,
কেউ তা কভূ অনুভবের চেষ্টা করেনি,
অন্যায় অনাচারের বিরুদ্ধে চলছে লরাই,
বাতাসে ছড়িয়ে পরে চাপা খোভের আর্তনাদ,
আইনভঙ্গকারীদের রোষের শিকার হই,
কবে শেষ হবে এ অরাজক অমার্জিত ব্যথা?
বুক চিরা অন্ধকার রশ্মি হারিয়ে যায় অলিন্দ নিলয়ে,
আর কতোটা কাতর হলে তাহারা হবে শান্ত?
যন্ত্রনায় নীল হয়ে উঠি আর তো সইতে পারিনা,
হে প্রভূ সোনালি ঝলমলে অপরাধ মুক্ত নতুন সকাল দাও
ওগো সর্বজ্ঞ অন্তর্যামী মুক্তির মাঝি,
প্রতারক চরিত্রহীন ধান্দাবাজদের প্রতিহত করে উদিত করো স্বাধীন সূর্য
সবুজ মনোমুগ্ধকর মনোরম নয়নাভিরাম বৃক্ষরাজি,
সে সৌন্দর্য দিয়ে নেবো ইনশাআল্লাহ স্বাধীন নিঃশ্বাস,,,