BNP Network, Habiganj-4

BNP Network, Habiganj-4 Official grassroots page operated under BNP Network with authorization from BNP Central Office.

02/06/2026
মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ২০০ কোটি টাকার বরাদ্দ চাইলেন এমপি সৈয়দ মোঃ ফয়সলমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (মাধবপ...
01/06/2026

মাধবপুর-চুনারুঘাটের উন্নয়নে ২০০ কোটি টাকার বরাদ্দ চাইলেন এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে প্রায় ২০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার জনকল্যাণ ও এলাকার উন্নয়নের স্বার্থে এসব প্রকল্প অনুমোদন করবে।
সোমবার সকালে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, বরাদ্দ পাওয়া গেলে এলাকার মসজিদ, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোগত খাতে দৃশ্যমান উন্নয়ন সাধিত হবে। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে গুরুত্ব দিয়ে বর্তমান সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সাধারণ মানুষের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। ফলে অনেক গুরুত্বপূর্ণ খাত অবহেলিত ছিল এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছে। “আমি প্রায় ৪০ বছর ধরে মাধবপুর ও চুনারুঘাটের মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা রয়েছে। জনগণের চাহিদা পূরণ এবং এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি,”—বলেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে উন্নয়ন প্রকল্প আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাসে সরকারের পক্ষ থেকে দেওয়া বরাদ্দ প্রকৃত উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে। উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
চা-বাগান অধ্যুষিত এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন অর্থবছরে সরকারের বিভিন্ন খাতে বরাদ্দ বৃদ্ধি পেলে আরও ব্যাপক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
সভায় স্থানীয় ব্যবসায়ীরা এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত দাবিদাওয়া তুলে ধরেন। এ সময় এমপি ফয়সল তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি গত তিন মাসে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন।
পরে নোয়াপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এমবি ফার্নিচারের মালিকের হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক লাখ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ইউপি চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছেন       — এমপি সৈয়দ মোঃ ফয়সলমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ...
31/05/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে কাজ করছেন — এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। জনগণের প্রত্যাশা ও চাহিদাকে সামনে রেখে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিচ্ছে।
রোববার বিকেলে মাধবপুর উপজেলার চৌমুহনী বাজারে চৌমুহনী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, “আমি প্রায় ৪০ বছর ধরে মাধবপুর ও চুনারুঘাটের মানুষের সঙ্গে আছি। এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো আমার জানা রয়েছে। দীর্ঘ ১৭ বছরে এ অঞ্চলে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। বরং দুর্নীতি ও অনিয়মের কারণে জনগণ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। গত তিন মাসে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “মাধবপুরে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কয়েকটি নারী মার্কেট নির্মাণ করা হয়েছে। কিন্তু নানা কারণে সেগুলো এখনও পুরোপুরি চালু হয়নি। খুব শিগগিরই এসব মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হবে। এতে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং তারা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনের জন্য সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসতে হবে। বিএনপি সবসময় জনগণের কল্যাণে কাজ করে এবং ভবিষ্যতেও করবে।
চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা ফরিদুর রহমান, আব্দুল আলীম মীর বাদল, ছায়েদুর রহমান, ফিরোজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, খুশেদ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এমপি সৈয়দ মোঃ ফয়সল ধর্মঘর ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সলমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আ...
30/05/2026

জিয়াউর রহমান ছিলেন দেশপ্রেমিক রাষ্ট্রপতি: এমপি সৈয়দ মোঃ ফয়সল
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আহ্বানে দেশের আপামর জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং স্বাধীনতা অর্জনের সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মোঃ ফয়সল বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে বহু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছিলেন। খাল খনন কর্মসূচি, পল্লী উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তিনি বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক অঙ্গনে গণতন্ত্রের চর্চা পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করেছিলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি হবিগঞ্জে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের হামলা-মামলা ও নির্যাতন চালানো হয়েছে। কিন্তু এসব বাধা সত্ত্বেও দলের নেতাকর্মীরা সংগঠনকে সুসংগঠিত রাখতে নিরলসভাবে কাজ করেছেন।
সংসদ সদস্য ফয়সল বলেন, দলের নেতাকর্মীরাই সংগঠনের প্রাণশক্তি। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাধবপুর ও চুনারুঘাট উপজেলার উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। জনগণের কল্যাণে সরকারি বরাদ্দ যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দলে সকলের অধিকার সমান এবং দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা অপরিহার্য।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুস সোবহান চেয়ারম্যানের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এ সময় তার সায়হাম কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ সহ
চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

*প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মিতব্যয়িতা: ইকোনমি ক্লাসে চড়ে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ড. জিয়াউদ্দিন*ড. এস. এম. জিয়াউদ্দিন...
17/05/2026

*প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মিতব্যয়িতা: ইকোনমি ক্লাসে চড়ে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ড. জিয়াউদ্দিন*
ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা), বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আয়োজিত ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে অংশগ্রহণের জন্য আজ সকালে জেনেভার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন।

উল্লেখ্য, এই সফরের ব্যয় বহন করছে একটি স্পন্সরিং সংস্থা। সংস্থাটির নীতিমালা অনুযায়ী তাঁকে ইকোনমি ক্লাস বিমান টিকিট প্রদান করা হয়েছে। যদিও সরকারি বিধান অনুযায়ী তিনি সরকারি অর্থ ব্যবহার করে বিজনেস বা ফার্স্ট ক্লাসে ভ্রমণের সুযোগ পেতে পারতেন, যার খরচ ৪ থেকে ৫ গুণ বেশি। তবে তিনি তা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

ড. হায়দার মনে করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের কার্যক্রমে যে পরিবর্তনের সূচনা করেছেন, বিশেষ করে অপ্রয়োজনীয় সরকারি ব্যয় হ্রাস, জবাবদিহিতা বৃদ্ধি এবং জনগণের অর্থ ব্যবহারে সংযম ও স্বচ্ছতা নিশ্চিত করার যে সংস্কৃতি প্রতিষ্ঠা করছেন, তা শুধু নীতিগত বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যক্তিগত আচরণ ও সিদ্ধান্তেও তার প্রতিফলন থাকা জরুরি।

তিনি বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকারে থেকে সাধারণ মানুষের জীবনের বাস্তবতা ভুলে গেলে চলবে না।”

সংশ্লিষ্টরা জানান, ড. হায়দারের এই সিদ্ধান্ত সরকারি ব্যয় ব্যবস্থাপনায় সংযম ও দায়িত্বশীলতার একটি ইতিবাচক বার্তা বহন করে, যা নতুন প্রজন্মের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জন্যও একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

জেনেভায় অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে তিনি বাংলাদেশের স্বাস্থ্যখাত সংস্কার, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পুষ্টি কার্যক্রম জোরদার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সরকারের চলমান উদ্যোগ তুলে ধরবেন বলে জানা গেছে।

মাধবপুরে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান  আলহ...
16/05/2026

মাধবপুরে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান মহোদয়।
-admin

বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানির সংকট, নদীর নাব্যতা কমে যাওয়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষিতে সেচ সমস্যার দ...
11/05/2026

বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানির সংকট, নদীর নাব্যতা কমে যাওয়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষিতে সেচ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে সরকার এবার পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দিকে এগোচ্ছে। প্রায় ৫০ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্পের মাধ্যমে পদ্মার পানি সংরক্ষণ করে দেশের বিভিন্ন অঞ্চলে সারা বছর পানিপ্রবাহ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ২২ জেলার পানিসংকট নিরসনসহ প্রায় ২৮ লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা বাড়বে, ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে এবং লাখো মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। বিশেষ করে গড়াইসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীগুলোর পানিপ্রবাহ ফিরিয়ে আনা গেলে খুলনা-সাতক্ষীরার লবণাক্ততা ও জলাবদ্ধতা পরিস্থিতিরও উন্নতি হতে পারে।

ফারাক্কার প্রভাব, অনিয়মিত বর্ষা ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জের মুখে। তাই পদ্মা ব্যারেজ প্রকল্প শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, বরং ভবিষ্যতের পানি নিরাপত্তা ও জলবায়ু অভিযোজনের সাথেও জড়িত একটি কৌশলগত সিদ্ধান্ত।

Address

Habiganj
Habiganj
3300

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network, Habiganj-4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share