26/08/2019
#ছাত্রদলের_ষষ্ঠ_জাতীয়_কাউন্সিল #কোনো_বিতর্ক_চায়_না_হাইকমান্ড
#মোহাম্মদ অলিদ সিদ্দসিদ্দিকী তালুকদারঃ অবশেষে দীর্ঘ ২৭ বছর পর জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ছাত্রদলের কাউন্সিল ঘিরে কোনো ধরনের বিতর্ক চায় না বিএনপির হাইকমান্ড। যদিও কাউন্সিলের ভোটগ্রহণ ও ফল ঘোষণা নিয়ে প্রার্থী, কাউন্সিলরসহ অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন প্রার্থী বাছাই থেকে শুরু করে ভোটগ্রহণ এবং ফল ঘোষণা সবই হতে হবে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে। কোনোভাবেই বিবাহিত বা আওয়ামী পরিবারের সাথে জড়িত কেউ যাতে প্রার্থী হতে না পারে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার পাশাপাশি কোনো‘ভাইয়া সিন্ডিকেট’যাতে হস্তক্ষেপ বা প্রভাব বিস্তার করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। কেননা এই কাউন্সিল দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও সম্মান এবং মর্যাদার।
#জানা যায়, ছাত্রদলের কাউন্সিলের লক্ষ্যে আবার তফসিল মোতাবেক গত ১৭ ও ১৮ আগস্ট দুই দিনে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ১১০ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে ১৯ ও ২০ আগস্ট উভয় পদের বিপরীতে মোট ৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ২৭ জন সভাপতি এবং ৪৯ জন সাধারণ সম্পাদক পদপ্রার্থী। এখন চলছে প্রার্থী যাচাই বাছাই,যা ২৬ আগস্ট পর্যন্ত চলবে। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট। ২৮ আগস্ট প্রার্থীদের আপত্তি গ্রহণ এবং ২৯ এবং ৩০ আগস্ট প্রার্থীদের আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৩১ আগস্ট। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২ সেপ্টেম্বর। প্রচারণা চালানো যাবে ৩ থেকে ১২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভোট গ্রহণ করা হবে ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত।
#সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকজন প্রার্থীর আবেদনে অসঙ্গতি পাওয়া গেছে। অনেক প্রার্থীই সব শর্ত পূরণ করতে পারেননি। ফলে তাদের আবেদন বাতিল হওয়ার আশঙ্কা বেশি।