বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ শিক্ষার অধিকার আদায়ে স্বাধীন, প্রগতিশীল ও বিপ্লবী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

20/05/2026

চা- শ্রমিকদের মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বার্ষিকীতে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়।

মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বার্ষিকীতে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়। সংহতি জানান বাংলা...
20/05/2026

মুল্লুক চল আন্দোলনের ১০৫ তম বার্ষিকীতে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের পক্ষ থেকে সংহতি প্রকাশ করা হয়। সংহতি জানান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহসভাপতি জিতেন ভৌমিক।

হামে আক্রান্ত হয়ে সাড়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচা...
09/05/2026

হামে আক্রান্ত হয়ে সাড়ে তিন শতাধিক শিশুর মৃত্যুর দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার কর।
আক্রান্ত অঞ্চলসমূহ শনাক্ত করে অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত কর।
বিক্ষোভ সমাবেশ
১০ মে, ২০২৬ রবিবার
বিকেল ৪টা
রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকল শ্রমজীবী মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা।
01/05/2026

সকল শ্রমজীবী মানুষকে মহান মে দিবসের শুভেচ্ছা।

ইতিহাসের পথ বেয়ে, মোদের মিছিল চলুকঅমঙ্গলকে বিনাশ করে, ভাঙবো মগের মুলুকলড়াই সংগ্রামের ৭৪ বছরছাত্র সমাবেশ ও র‍্যালি২৬ এপ্...
25/04/2026

ইতিহাসের পথ বেয়ে, মোদের মিছিল চলুক
অমঙ্গলকে বিনাশ করে, ভাঙবো মগের মুলুক

লড়াই সংগ্রামের ৭৪ বছর
ছাত্র সমাবেশ ও র‍্যালি
২৬ এপ্রিল ২০২৬, রবিবার, বিকাল ৩টা
অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়

৫২’র ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে ৬২’র শিক্ষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র মুক্তিযুদ্ধ, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪’র জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতায় ঋদ্ধ হয়ে শিক্ষার অধিকার, আদর্শ, গণতন্ত্র ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রথম থেকে নেতৃত্বের প্রধান ছাত্র ঐক্যবদ্ধতার সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর ৭৪ বছরের এই ঐতিহাসিক পথচলার ধারাবাহিকতায় নীল পতাকার সৈনিকেরা আজও এগিয়ে চলছে দৃপ্ত পদক্ষেপে।

শোষণ ও বৈষম্যহীন সমাজ ও শিক্ষাব্যবস্থা গড়ার চলমান লড়াইকে আরও বেগবান করতে আগামী ২৬ এপ্রিল, রবিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ ও র‍্যালি।

উক্ত ছাত্র সমাবেশে আপনার উপস্থিতি এবং সহযোগিতা আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

ধন্যবাদসহ

তামজীদ হায়দার
সভাপতি

শিমুল কুম্ভকার
সাধারণ সম্পাদক

সাংগঠনিক পর্যালোচনাউপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ...
07/04/2026

সাংগঠনিক পর্যালোচনা
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের বিজ্ঞান, প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অন্তু অরিন্দম এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ।

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দুর্জয় হবিগঞ্জ এ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের শ্রদ্ধা নিবেদন।
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দুর্জয় হবিগঞ্জ এ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের শ্রদ্ধা নিবেদন।

২৫শে মার্চ গণহত্যা দিবসে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের মোমবাতি ...
25/03/2026

২৫শে মার্চ গণহত্যা দিবসে একাত্তরের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদের মোমবাতি প্রজ্বলন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা।ঈদ মোবারক
20/03/2026

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

সুত্রঃ বিএসিউ/পিআর/১২/৩/৪  তারিখঃ ১২ মার্চ ২০২৬সংবাদ বিজ্ঞপ্তি  সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব রক্তে কেনা গণ...
12/03/2026

সুত্রঃ বিএসিউ/পিআর/১২/৩/৪
তারিখঃ ১২ মার্চ ২০২৬
সংবাদ বিজ্ঞপ্তি

সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব রক্তে কেনা গণতন্ত্রের সঙ্গে প্রতারণার সামিল
'৭১ এর গণহত্যাকারীদের পুনর্বাসনের মাধ্যমে '২৪ এর গণহত্যাকারীদের পুনর্বাসনের পথ সহজ করা হচ্ছে

গণ-অভ্যুত্থান পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব পাঠ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আজ এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি তামজিদ হায়দায় চঞ্চল এবং সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা ছিল একটি গণতান্ত্রিক রুপান্তর, যা আমরা রক্ত দিয়ে কিনেছি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যাকারী পরাজিত শক্তিকে নানা উপায় পুনর্বাসিত করার প্রবণতা আমরা ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে বারবার দেখেছি। ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে রাজাকারদের নামে শোক প্রস্তাব আনা শুধু সেই প্রবণতারই অংশ নয়, বরং '৭১ এর স্বাধীনতাকামী ও '২৪ এর গণতন্ত্রকামী শহীদদের সঙ্গে চূড়ান্ত প্রতারণার সামিল। নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করা বিএনপির চিফ হুইপের পক্ষ থেকে এই শোক প্রস্তাবনা এসেছে, যার মাধ্যমে মুক্তিযুদ্ধকে চূড়ান্তভাবে অপমান ও অবমাননা করা হলো।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, যারা বাংলাদেশের জন্মকে স্বীকার করেনি, মহান মুক্তিযুদ্ধে যারা গণহত্যা, অগ্নিসংযোগ এবং গণধর্ষণের মতো ঘটনায় সরাসরি পাকিস্তানি বাহিনীর প্রধান সহচর ছিলো, তাদের নামে সংসদে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব পাঠ করার মাধ্যমে গণহত্যাকারীদের পুনর্বাসনের পথকে সহজ করা হলো। অবিলম্বে সংসদের শোকপ্রস্তাব থেকে রাজাকারদের নাম এক্সপাঞ্জ করে মহান মুক্তিযুদ্ধের সাথে করা এই প্রতারণার জন্য সংসদ সদস্যদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বার্তা প্রেরক,

আমিনুল ইসলাম ইমন,
দপ্তর সম্পাদক,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, হবিগঞ্জ জেলা সংসদ:

Share