Election Express Madhabpur Upazila

Election Express Madhabpur Upazila নির্বাচন আপডেট

চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুঃসময়ের কান্...
19/03/2026

চুনারুঘাট পৌর প্রশাসক হিসেবে ত্যাগী নেতা জামাল উদ্দিনের মূল্যায়নের দাবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুঃসময়ের কান্ডারি, চুনারুঘাট উপজেলার একনিষ্ঠ ও পরীক্ষিত নেতা জামাল উদ্দিনকে চুনারুঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দেখতে চায় স্থানীয় জনসাধারণ ও তৃণমূলের নেতা-কর্মীরা। ১৯৮৮ সালে সপ্তম শ্রেণিতে পড়াকালীন ছাত্রদলের রাজনীতির মাধ্যমে শুরু হওয়া তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা আজ এক ত্যাগের মহিমায় ভাস্বর।
ত্যাগের এক দীর্ঘ ইতিহাস
জামাল উদ্দিনের রাজনৈতিক জীবন কোনো কালেই কুসুমাস্তীর্ণ ছিল না। মাত্র ২৪ বছর বয়সে তিনি অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হন। এমনকি কারাবরণ করা অবস্থায়ও তিনি তাঁর শিক্ষা জীবনকে থামিয়ে দেননি; জেলখানা থেকেই বিএ পরীক্ষা দিয়ে সফলভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন। হামলা, মামলা আর দমন-পীড়ন তাঁর আদর্শিক লড়াইকে কখনও দমাতে পারেনি।
‘নিখুঁত বিএনপি পরিবার’ হিসেবে পরিচিতি
চুনারুঘাট উপজেলায় জামাল উদ্দিন ও তাঁর পরিবার একটি "নিখুঁত বিএনপি পরিবার" হিসেবে সুপ্রতিষ্ঠিত। ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে দলের স্বার্থে আজীবন নিঃস্বার্থ কাজ করে যাওয়া এই নেতার লক্ষ্য ছিল কেবল গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বদেশপ্রেম। দলের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি ছাত্রদল ও বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা অবিচ্ছেদ্য। দলের প্রতি তাঁর অবদান ও দীর্ঘ সংগ্রামের যথাযথ মূল্যায়ন হওয়া এখন সময়ের দাবি। চুনারুঘাট পৌরসভাকে একটি আধুনিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জামাল উদ্দিনের মতো শিক্ষিত ও ত্যাগী নেতার বিকল্প নেই বলে তার কর্মী সমর্থকরা মনে করেন ।

স্থানীয়দের মতে, দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক ক্যারিয়ারে জামাল উদ্দিন বহুবার পরীক্ষিত হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে চুনারুঘাট পৌরসভার প্রশাসক হিসেবে তাঁর নাম অত্যন্ত জোরালোভাবে আলোচিত হচ্ছে। তৃণমূলের দাবি, তাঁর মতো একজন আদর্শবান ও রাজপথের লড়াকু সৈনিককে যোগ্য সম্মান দিয়ে পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব অর্পণ করা হোক।

২ হাজার কোটি টাকার ঋণ লুকানো যায় না। বড় ব্যবসায়ীর জন্য ২ হাজার কোটি আর সাধারণ মানুষের জন্য ২ লাখ—অনুপাতের হিসেবে একই জিন...
16/01/2026

২ হাজার কোটি টাকার ঋণ লুকানো যায় না। বড় ব্যবসায়ীর জন্য ২ হাজার কোটি আর সাধারণ মানুষের জন্য ২ লাখ—অনুপাতের হিসেবে একই জিনিস। এটাকে দোষ বানিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোই হচ্ছে ন্যারেটিভ রাজনীতি। জামায়াতকর্মী ওলিউল্লাহ নোমান ঠিক এই নোংরা খেলাটাই খেলছেন।
ভদ্রলোক কোনোদিন নরপতি হয়ে খোয়াই নদীর পাড়ে যাননি, রাজারবাজার দিয়ে বাসুল্লা যাননি। গেলে দেখতেন—আজও সেখানে বাঁশের সাঁকো আছে। এগুলো কি জামায়াতের আমির শফিক সাহেব বা জেলা আমির মুখলিস সাহেব বানিয়ে দিয়েছেন? প্রশ্নটা মানুষ করছে।
বিশ্বরোড বা নোয়াপাড়ায় উনার যাওয়া হয়নি কখনো। গেলে দেখতেন—‘সায়হাম নগর’ নামে আলাদা এক এলাকা আছে। মালিক কারা, সেটাও গোপন নয়। মাধবপুর বাজারের সায়হাম প্লাজা বিক্রি করলেই কথিত ২ হাজার কোটি টাকার ঋণ শোধ হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য—এই সম্পদের মালিকানা গুপ্ত জামায়াতকর্মী, লন্ডনী সাংবাদিক ওলিউল্লাহ নোমানের হাতে।
ওনারা মনে করেন বাঙালিকে ন্যারেটিভ গেলানো সহজ। ভুল করেন। এই দেশে কিছু মানুষ আছে—ঘাড়ত্যাড়া, আপসহীন—যারা ন্যারেটিভ শুধু ভাঙে না, মাটিতে পুঁতে দেয়। সত্যটা যেখানে থাকার, সেখানেই বসিয়ে দেয়।

10/01/2026
07/01/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ...
31/12/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করেন হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেব, তাঁর কনিষ্ঠ পুত্র সৈয়দ শাফকাত আহমেদ সাহেব এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মাধবপুর উপজেলা পরিষদের জননন্দিত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শাহজাহান সাহেব।

02/12/2025

শাম্মী আক্তারের বিরুদ্ধে অভিযোগ

23/11/2025

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মী আক্তার প্রকাশ্যে দলবি.....

19/11/2025

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Election Express Madhabpur Upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share