নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ - Nabiganj Palli Bidyut

  • Home
  • Bangladesh
  • Habiganj
  • নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ - Nabiganj Palli Bidyut

নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ - Nabiganj Palli Bidyut পল্লী বিদ্যুৎ গ্রাম উন্নয়নের সোপান
অভিযোগ কেন্দ্র : ০১৭৬৯৪০১২৩০

15/12/2025

🇧🇩 ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবস 🇧🇩

আজ সেই গৌরবময় দিন,
যেদিন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি
স্বাধীনতা, পেয়েছি লাল-সবুজের পতাকা।

07/12/2025

আগামীকাল আউশকান্দি, দেবপাড়া পানিউমন্দা, এনায়েতগঞ্জ, কুর্শি ও বাংলাবাজার আংশিক এর বিদ্যুৎ সরবরাহ সকাল ৮ হতে ৪ টা পর্যন্ত বন্ধ থাকবে।

04/08/2025

আজ আবার‌ শাহজিবাজার গ্রীডে ব্রেকার এবং সিটিতে আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। লাইন চালু করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

02/08/2025

আলহামদুলিল্লাহ, শাহজিবাজার গ্রীড মেরামত করে সচল করা হয়েছে।

31/07/2025
শাহজীবাজার গ্রীড উপকেন্দ্রে আগুন লাগার কারনে ব্রেকার সহ বাসবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামীকাল চালু হওয়ার সম্ভাবনা কম...
31/07/2025

শাহজীবাজার গ্রীড উপকেন্দ্রে আগুন লাগার কারনে ব্রেকার সহ বাসবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগামীকাল চালু হওয়ার সম্ভাবনা কম। এমতাবস্থায় লোডশেডিংয়ের মাধ্যমে শ্রীমঙ্গল হতে বিদ্যুৎ সরবরাহ করা হবে । সম্মানিত গ্রাহকদের ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। অতি দ্রুত ক্ষয়ক্ষতি সনাক্ত করে মেরামত করে লাইন চালু করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

হবিগঞ্জের শাহজিবাজার  গ্রীড সুইচিং স্টেশন এ আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।
31/07/2025

হবিগঞ্জের শাহজিবাজার গ্রীড সুইচিং স্টেশন এ আগুন লাগায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে।

27/07/2025

শাহজিবাজার জাতীয় গ্রীডে রেড হট হওয়ায় ফোর্স লোডশেডিং হচ্ছে। আগামীকাল গ্রীড তা মেরামত করবে।

17/12/2024

📢এতদ্বারা নবীগঞ্জ জোনাল অফিসের সম্মানিত গ্রাহকদের সদয় অবগতির জানানো যাচ্ছে যে,
আগামি ১৮/১২/২৪ইং রোজ বুধবার নবীগঞ্জ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজ করা হইবে, উক্ত কাজের জন্য সকাল ৮ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবারাহ বন্ধ থাকিবে।
সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
অনুরোধক্রমে
হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ

নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন অভিযোগ কেন্দ্র সমূহ📞
29/08/2024

নবীগঞ্জ জোনাল অফিসের আওতাধীন অভিযোগ কেন্দ্র সমূহ📞

06/08/2022

নবীগঞ্জ জোনাল অফিসের আওতায় নবীগঞ্জ বাজারসহ অন্যান্য এলাকায় রাত ০৮ টার পরে দোকানপাট বন্ধ রাখা, অতিরিক্ত আলোক সজ্জা না করা ও বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হচ্ছে।

27/07/2022

📛বিদ্যুৎ খরচ কমানোর উপায়📛

১. মোবাইল ফোনে চার্জ শেষ হবার পর বিদ্যুৎ লাইনের সুইচটি অফ রাখুন। কারণ সুইচ অন থাকলে কিছুটা অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়।

২. বাতির ক্ষেত্রে সিএফএল বা এলইডি ব্যবহার করুন। সিএফএল বা এলইডিতে ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

৩. বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় যন্ত্রটির স্টার রেটিংয়ে দেখুন। যে যন্ত্রের স্টার রেটিং যত বেশি তার বিদ্যুৎ খরচ ততো কম।

৪. পুরনো তার বা পুরনো ইলেক্ট্রিক যন্ত্রে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। তাই ১০ থেকে ১৫ বছরের পুরনো যন্ত্র ব্যবহার করলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে।

৫. ঘন ঘন এসি চালু ও বন্ধ করলে বিদ্যুৎ খরচ বেশি। একটানা চালিয়ে রাখাই ভালো। তাহলে কম ইউনিট ব্যবহার হবে।

৬. এসির আউটলেট রোদহীন স্থানে রাখতে হবে। রোদ পড়লে এসির আউটলেট গরম হয়। বিদ্যুৎ খরচ বেশি হয়।

৭. এসির তাপমাত্রা সাধারণত ২৪ ডিগ্রির নীচে না নামানো ভালো। ২৪ ডিগ্রির নীচে নামালে অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়।

৮. ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে দিনে এক ঘণ্টা বন্ধ রাখুন। এতে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।

৯. ফ্রিজে কোনো খাবার রাখার আগে সেই খাবার ঠাণ্ডা করে নিন। তাতে বিদ্যুৎ খরচ কম হবে।

১০. আপনার ইলেক্ট্রনিক্স যন্ত্রগুলো নিয়মিত সার্ভিসিং করান। এতে বিদ্যুৎ খরচ কমবে।

Address

Nabiganj Road
Habiganj
3370

Alerts

Be the first to know and let us send you an email when নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ - Nabiganj Palli Bidyut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share