Bangladesh Scouts,Habiganj District Rover

Bangladesh Scouts,Habiganj District Rover বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার এর অফিসিয়াল পেইজ।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার...
25/04/2026

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।

আজকে সবাইকে একটা সুখবর দিতে যাচ্ছি।

Mr Beast আয়োজিত Beast Game Season 3 তে পার্টিসিপেট করার জন্য বাংলাদেশ থেকে Finalist হিসেবে " হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের রোভার মেট, কাজী মোবারক হোসেন (সাদী)" সিলেক্টেড হয়েছে সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিন্যান্স বিভাগের ২য় বর্ষে অধ্যয়নত

এই show টি একই সাথে USA, UK, Italy, France, Saudi Arabia প্রভৃতি দেশে শ্যুট করা হবে।

ইতোমধ্যে US Embassy তে B1/B2 ভিসার জন্য ইন্টারভিউ দিয়ে এসেছে। কিন্তু শেষ মুহূর্তে আপনাদের থেকে একটা ফাইনাল পুশ প্রয়োজন।

কারণ বাংলাদেশ থেকে ৩ জনকে finalist করা হয়েছে, তবে শেষ পর্যন্ত কেবল একজনই পার্টিসিপেট করতে পারবে। এবং সেটি সকল বাংলাদেশিদের ভোটের মাধ্যমে নির্ধারিত করা হবে।

তাই কাজী মোবারক হোসেন (সাদী) সকলের কাছে আন্তরিকভাবে ভোট প্রার্থনা করছে।

ভোট দেওয়া লিংক :
https://beastgames.votenow.tv/

অনুগ্রহ করে লিংকে ক্লিক করে ভোট দিবেন এবং সম্ভব হলে পোস্টটি শেয়ার করে তার পাশে দাঁড়াবেন ।

ভোট দেওয়া শেষ সময় আগামী ১লা মে ২০২৬ পর্যন্ত।

আমরা তার সাফল্য কামনা করি।

সবাইকে আন্তরিক ধন্যবাদ।

ধন্যবাদান্তে,
মোজাম্মেল হোসেন রনি,
সিনিয়র রোভার মেট, হবিগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও সিনিয়র রোভার মেট প্রতিনিধি বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" — এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আজ সফলভাবে উদযাপিত হলো 'বাংলাদেশ স্কাউটস দিবস' ২০২...
08/04/2026

"নতুন দিনের অঙ্গীকার, স্কাউটিং হোক সবার" — এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে আজ সফলভাবে উদযাপিত হলো 'বাংলাদেশ স্কাউটস দিবস' ২০২৬। ⚜️
বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের আয়োজনে বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে দিনটি ছিল অত্যন্ত আনন্দময়। বৃক্ষরোপণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় উপস্থিত থেকে অনুষ্ঠানটি সফল করায় সম্মানিত লিডারবৃন্দ এবং উৎসাহী রোভারদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🤝
আপনাদের এই সম্মিলিত প্রচেষ্টাই স্কাউটিংয়ের সেবার মানসকে আরও সুদৃঢ় করবে। আগামীর পথে আমাদের এই ঐক্য অটুট থাকুক। 🇧🇩⚜️

দাওয়াত পত্রআসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আগামীকাল ৮ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কর্...
07/04/2026

দাওয়াত পত্র

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আগামীকাল ৮ই এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে থাকবে আনন্দ শোভাযাত্রা,বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ।
🕛 সময় : সকাল ১২:০০ ঘটিকায়।
📍 স্থান: বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

আপনার সম্মানিত উপস্থিতি আমাদের আয়োজনকে সফল ও সার্থক করে তুলবে—এই প্রত্যাশা রইল।

অতএব, আপনাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

প্রয়োজনে যোগাযোগ :
১, মোজাম্মেল হোসেন রনি ,
সিনিয়র রোভার মেট প্রতিনিধি, বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।
01771-710605

২, রিয়াজুল আহমেদ রবিন
সিনিয়র রোভার মেট, বৃন্দাবন সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ। +880 1738-333704

ধন্যবাদান্তে,
রনজিৎ কুমার দাস, সম্পাদক,
বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভার।

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সম্পাদক, জনাব রণজিৎ কুমার দাস  মহোদয়ের শুভ জন্মদিন আজ...
06/04/2026

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ সম্পাদক, জনাব রণজিৎ কুমার দাস মহোদয়ের শুভ জন্মদিন আজ।
একজন স্কাউট হিসেবে তিনি সবসময় সেবার ব্রত নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। জেলা রোভারের বিভিন্ন কার্যক্রমকে গতিশীল করতে এবং তরুণ সমাজকে স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। তার সুচিন্তিত নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের রোভার স্কাউটদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।
আজকের এই বিশেষ দিনে হবিগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে তাকে জানাই স্কাউটিং অনিঃশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা দোয়া করি, মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘায়ু দান করুন এবং সুস্থতার সাথে দেশ ও জাতির সেবায় আরও বড় ভূমিকা রাখার তৌফিক দান করুন। তার আগামীর পথচলা হোক আরও আনন্দময় এবং সাফল্যমন্ডিত।
শুভ জন্মদিন! 🎉✨

রক্তে ভেজা বাংলার মাটি, শহীদের আত্মদানে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 🇧🇩যাঁদের ত্যাগের...
26/03/2026

রক্তে ভেজা বাংলার মাটি, শহীদের আত্মদানে অর্জিত আমাদের এই স্বাধীনতা। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। 🇧🇩
যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটি স্বাধীন মানচিত্র ও লাল-সবুজের পতাকা, সেই বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে দেশবাসীকে জানাই মহান স্বাধীনতা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা।
আসুন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলি। ⚜️❤️

মহান স্বাধীনতা দিবসে আমাদের সকলের অঙ্গিকার হোক...." বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ সোনার বাংলা গড়া"মহান স্বাধীনতা দিবসে সকল বীর ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবসে আমাদের সকলের অঙ্গিকার হোক...." বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ সোনার বাংলা গড়া"
মহান স্বাধীনতা দিবসে সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সালাম।

 ্দ_মেহেদী_উৎসব প্রতি বছরের ন্যায় ৯ম বারের মতো বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ  এর পক্ষ থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশু...
19/03/2026

্দ_মেহেদী_উৎসব
প্রতি বছরের ন্যায় ৯ম বারের মতো বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এর পক্ষ থেকে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে অনুষ্ঠিত হয় মেহেদী উৎসব । পথশিশুদের মাঝে মেহেদী পড়িয়ে দিয়েছেন বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এর চৌকস ও দক্ষ স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা ।

শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি," আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই আজকের দিনে তাদের মেধার বিকাশের যতটা সুন্দর পরিবেশ দেওয়া সম্ভব, তারাও ততটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যাবে। শিশুদের অধিকার নিশ্চিত করতে, তাদের মেধার বিকাশে অবদান রাখতে বাহুবল মুক্ত স্কাউট গ্রুপ এর বছরব্যাপী কার্যক্রম "এবং ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানাবিধ কর্মসূচি পালন করে আসছে।

হবিগঞ্জ জেলা রোভার এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই বাহুবল মুক্ত রোভার স্কাউট গ্রুপকে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য.




একঝাঁক তরুন রোভারদের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক স্কাউট ওন ও ইফতার মাহফিল।  ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার স্থান: বৃন্দা...
09/03/2026

একঝাঁক তরুন রোভারদের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক স্কাউট ওন ও ইফতার মাহফিল।
১০ মার্চ ২০২৬ মঙ্গলবার
স্থান: বৃন্দাবন সরকারি কলেজ
আয়োজনে : সিনিয়র রোভার মেট ফোরাম, হবিগঞ্জ জেলা রোভার।

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ যুগ্ম সম্পাদক, জনাব আল সায়েম শাকিল মহোদয়ের শুভ জন্মদি...
05/03/2026

বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা রোভারের অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ যুগ্ম সম্পাদক, জনাব আল সায়েম শাকিল মহোদয়ের শুভ জন্মদিন আজ।
একজন স্কাউট হিসেবে তিনি সবসময় সেবার ব্রত নিয়ে আর্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। জেলা রোভারের বিভিন্ন কার্যক্রমকে গতিশীল করতে এবং তরুণ সমাজকে স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত করতে তার ভূমিকা অনস্বীকার্য। তার সুচিন্তিত নেতৃত্ব ও দিকনির্দেশনা আমাদের রোভার স্কাউটদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।
আজকের এই বিশেষ দিনে হবিগঞ্জ জেলা রোভারের পক্ষ থেকে তাকে জানাই স্কাউটিং অনিঃশেষ শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা দোয়া করি, মহান আল্লাহ তায়ালা তাকে দীর্ঘায়ু দান করুন এবং সুস্থতার সাথে দেশ ও জাতির সেবায় আরও বড় ভূমিকা রাখার তৌফিক দান করুন। তার আগামীর পথচলা হোক আরও আনন্দময় এবং সাফল্যমন্ডিত।
শুভ জন্মদিন! 🎉✨





বাংলাদেশ স্কাউটস-এর গর্বিত নেতৃত্ব, আমাদের অনুপ্রেরণার উৎস সম্মানিত মাহফুজা পারভীন ম্যামকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শ...
04/03/2026

বাংলাদেশ স্কাউটস-এর গর্বিত নেতৃত্ব, আমাদের অনুপ্রেরণার উৎস সম্মানিত মাহফুজা পারভীন ম্যামকে জানাই আন্তরিক শুভ জন্মদিনের শুভেচ্ছা। আপনার দিকনির্দেশনা, প্রজ্ঞা ও নিষ্ঠা আমাদের এগিয়ে চলার শক্তি। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্যময় জীবন কামনা করি।

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের নতুন সিনিয়র রোভার মেট ঘোষণাহবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ...
01/03/2026

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের নতুন সিনিয়র রোভার মেট ঘোষণা

হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ২০২৫–২০২৬ সেশনের সিনিয়র রোভার মেট হিসেবে তিনটি ইউনিটে রোভারদের মনোনয়ন প্রদান করা হয়েছে।
মনোনীতরা হলেন—

কিবরিয়া আহমেদ প্রতীক ( আর্কিটেকচার) - হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট ইউনিট- ক

নাঈমুল হাসান ( সিভিল) - হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট ইউনিট- খ

এবং আফসানা জাহান (আর্কিটেকচার)- হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট গার্ল-ইন রোভার ইউনিট।

নবমনোনীত সিনিয়র রোভার মেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিক শুভকামনা জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, তারা স্কাউট আন্দোলনের নীতি ও আদর্শ অনুসরণ করে দক্ষ নেতৃত্বের মাধ্যমে নিজ নিজ ইউনিটের কার্যক্রমকে আরও সুসংগঠিত, কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের একান্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. খান মইনুদ্দিন আল...
24/02/2026

মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন মহোদয়ের একান্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। হবিগঞ্জ জেলা রোভার এর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও স্কাউটিং এর অনিঃশেষ শুভকামনা। ⚜️

Address

Habiganj

Telephone

+8801712683899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts,Habiganj District Rover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share