মায়াবতী

মায়াবতী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মায়াবতী, Habiganj.

02/07/2025

স্টুডেন্ট এক্টিভিটি
প্রথম শ্রেণি
উমেদনগর ২নং সঃ প্রাঃ বিঃ
সদর, হবিগঞ্জ

20/06/2025

আলহামদুলিল্লাহ❣️

ছোট বেলা☺️
20/06/2025

ছোট বেলা☺️

19/06/2025

আগের গানের কথা ও সুর এতই মার্জিত, মুগ্ধ করার মতো ছিল যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে আজও গেঁথে আছে এবং থাকবে। আর এখনের গানগুলো অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পরে, হিট হয়। আবার খুব তাড়াতাড়ি হারিয়েও যায়। মানুষ ভুলে যায়। কারণ ঐ যে, গানে প্রাণ নাই। কথা, সুরের মধ্যে মার্জিত থাকে না।🌸

একটি শিশুর মেধা বিকাশের উপযুক্ত স্থান হলো প্রাথমিক বিদ্যালয়। এখানে শিশুর বয়স অনুযায়ী শিখন অর্জন বিভাজন করা থাকে এবং সে অ...
19/06/2025

একটি শিশুর মেধা বিকাশের উপযুক্ত স্থান হলো প্রাথমিক বিদ্যালয়। এখানে শিশুর বয়স অনুযায়ী শিখন অর্জন বিভাজন করা থাকে এবং সে অনুযায়ী শিশু কে পাঠদান করা হয়। কিন্তু আমাদের সমাজে প্রাথমিক বিদ্যালয়গুলো কে গুরুত্ব না দিয়ে বেসরকারি বা কিন্ডারগার্টেন কে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অবিভাবকদের ধারনা টাকা দিয়ে পড়ালে পড়ার মান ভালো হয়ে যাবে। আমার একটা প্রশ্ন। আপনারা আপনাদের বাচ্চা কে একটা কিন্ডারগার্টেনে দিয়ে যে শ্রম এবং সময় দেন, তার এক ভাগ প্রাথমিক বিদ্যালয়ের অবিভাবকেরা কী দেন? প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ শিশুদের অবিভাবকেরা অসচেতন এবং অশিক্ষিত। প্রায় সময়ই খাতা আনে তো কলম আনে না। এর মধ্য শ্রমজীবী শিশু তো আছেই। একটা শিশুর সঠিভাবে বেড়ে উঠার ক্ষেত্রে মা-বাবা ও শিক্ষকের সমান ভূমিকা থাকে। একা কারোর পক্ষে সম্ভব না শিশুর পরিপূর্ণ বিকাশ ঘটানো। আপনারা কিন্ডারগার্টেন দিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করেন। গুরুত্ব দেন। এর সবটুকু লাগবে না। শুধু কিছুটা সময় এবং গুরুত্ব প্রাইমারিতে দেন।দেখেন না আপনার বাচ্চা কতটা এগিয়ে যায়। প্রাথমিক বিদ্যালয়গুলো এখন আরো আপডেট। উচ্চ শিক্ষিত শিক্ষক + ৬টি বিষয় ছাড়াও যোগ হয়েছে আনুষাঙ্গিক আরো কয়েকটি বিষয়। যেমন: সংগীত, শারীরিক শিক্ষা, কাব, শিল্প -কলা (চারু-কারু, নাচ, অভিনয়) ইত্যাদি। এসকল বিষয়েই সকল শ্রেণিতে শিখানো হয়। যার জন্য একজন প্রাথমিক শিক্ষককে সকল গুণে গুণান্বিত হতে হয়।উন্নত এবং শিখন সহজ ও স্থানী করার জন্য প্রজেক্টর ও উপকরণের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। অন্য দিকে শিশুর এসকল বিষয়ের উপর শুধু গুরুত্ব দেওয়া হয়নি। এসবের পাশা-পাশি শিশুকে একটি সুন্দর পরিবেশের ব্যবস্থা করে দেওয়া প্রাথমিক বিদ্যালয়ের আর একটি লক্ষ্য। কারণ শিশু কে যতই উন্নত শিক্ষা বা পাঠদান করানো হোক না কেন। যদি তার বসার পরিবেশ পরিষ্কার-পরিচ্চন্ন, আকর্ষণীয় ও প্রশস্ত না হায়, তাহলে শিশুর মেধা বিকাশে বিঘ্ন ঘটবে। তাই প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষগুলো হয় প্রশস্ত, শিক্ষক দ্বারা সুসজ্জিত ও আকর্ষনীয়। থাকে খেলাধুলার জন্য সুব্যবস্থা। তাই একজন সচেতন অভিভাবক হয়ে আপনারা কেন জানি না যাচাই- বাচাই না করেই কিন্ডারমুখী হন। আপনারা মনে করেন বাচ্চা কে তার বয়স অনুযায়ী না শিখিয়ে অতিরিক্ত শিখানো টা সঠিক। কিন্তু এতে বাচ্চার কতটা ক্ষতি হচ্ছে বুঝলে এই পথে আপনারা হাঁটতেন না। সিম্পল একটা উদাহরণ দিয়ে আমার কথাগুলো শেষ করবো। মনে করেন আপনার একটা গাছে দুটি কাঁঠাল ধরছে। একটা কাঁঠাল কে পাঁকার আগেই পেরে ঘরে খিলিয়ে-পিটিয়ে পাঁকালেন। আর একটা কাঁঠালকে গাছে রেখে সময় দিলেন পাকার জন্য। তখন কোন কাঁঠালটা বেশি ভালো ও মিষ্টি হবে?

⚡🌳 বজ্রপাত ভেঙে দিল গাছটিকে, কিন্তু থামাতে পারেনি তার আকাশ ছোঁয়ার স্বপ্ন...ওয়েলসের সবচেয়ে উঁচু গাছটি একদিন বজ্রপাতে ভে...
19/06/2025

⚡🌳 বজ্রপাত ভেঙে দিল গাছটিকে, কিন্তু থামাতে পারেনি তার আকাশ ছোঁয়ার স্বপ্ন...

ওয়েলসের সবচেয়ে উঁচু গাছটি একদিন বজ্রপাতে ভেঙে পড়ে। অনেকেই ভাবেছিল গাছটিকে কেটে ফেলা হবে...

কিন্তু একজন চেইনস’অ আর্টিস্ট সেই গাছের কাঠের ভেতরেই গড়ে তুললেন এক অবিশ্বাস্য শিল্পকর্ম – যেখানে দেখা যায়, যেন গাছটি তার শেষ শক্তিটুকু দিয়ে আকাশ ছুঁতে চাইছে ☁️🌲

স্বপ্ন কখনও মরে না, শুধু রূপ বদলায়… 💫

18/06/2025

সকালে কে কে এমনটা করেন?😂

পন্ডশ্রম শামসুর রাহমানএই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।কানের খোঁজে ছুটছি মাঠে,...
18/06/2025

পন্ডশ্রম
শামসুর রাহমান

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কী-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।

যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরছে চিলে,
পাজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো-কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।

মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভূ।
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘূরে সোনার চিলের পিছে?

নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম ?
বৃথাই মাথার ঘাম ফেলছি, পন্ড হল শ্রম।

🌸
18/06/2025

🌸

17/06/2025

মায়া জাল...❤️

#বাংলা #গান

উত্তম ও অধমসত্যেন্দ্রনাথ দত্তকুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়কামড়ের চোটে বিষদাঁত ফুটে বিষ লেগে গেল তায়।ঘরে ফিরে এসে র...
15/06/2025

উত্তম ও অধম
সত্যেন্দ্রনাথ দত্ত

কুকুর আসিয়া এমন কামড়
দিল পথিকের পায়
কামড়ের চোটে বিষদাঁত ফুটে
বিষ লেগে গেল তায়।

ঘরে ফিরে এসে রাত্রে বেচারা
বিষম ব্যথায় জাগে,
মেয়েটি তাহার তারি সাথে হায়,
জাগে শিয়রের আগে।

বাপেরে সে বলে ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত,
তুমি কেন বাবা, ছেড়ে দিলে তারে
তোমার কি নাই দাঁত?

কষ্টে হাসিয়া আর্ত কহিল
তুইরে হাসালি মোরে,
দাঁত আছে বলে কুকুরের গায়ে
দংশি কেমন করে?

কুকুরের কাজ কুকুর করেছে
কামড় দিয়েছে পায়,
তা বলে কুকুরে কামড়ান কি রে
মানুষের শোভা পায়?
____________________

14/06/2025

Tu mila jis tarah dua mile....❣️

Address

Habiganj
3300

Opening Hours

Monday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when মায়াবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to মায়াবতী:

Share