Adv. Sayla Khan Legal Advisor Habiganj info

Adv. Sayla Khan Legal Advisor Habiganj info সায়লা খান এডভোকেট।
"সময়ের সাথে পৃথিবীটা যতটা বদলায়, দেখার চোখ তার চেয়ে বেশি বদলায়""

১৮ বছরের দীপ্ত পথচলায় CLAB—ন্যায়, অধিকার ও মানবিকতার এক নির্ভরতার নাম।এই গৌরবময় অভিযাত্রার একজন নির্বাহী সংগঠক হতে পেরে ...
09/09/2026

১৮ বছরের দীপ্ত পথচলায় CLAB—ন্যায়, অধিকার ও মানবিকতার এক নির্ভরতার নাম।
এই গৌরবময় অভিযাত্রার একজন নির্বাহী সংগঠক হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
CLAB-এর পথচলা হোক আরও আলোকিত, আরও বিস্তৃত। শুভ ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

৪ বছরের ছোট্ট একটা শিশু…যার হাতে থাকার কথা ছিল পুতুল, রঙ পেন্সিল আর চকলেট।৭ বছরের একটা বাচ্চা…যার পৃথিবী হওয়ার কথা ছিল গ...
21/05/2026

৪ বছরের ছোট্ট একটা শিশু…
যার হাতে থাকার কথা ছিল পুতুল, রঙ পেন্সিল আর চকলেট।
৭ বছরের একটা বাচ্চা…
যার পৃথিবী হওয়ার কথা ছিল গল্প, হাসি আর মায়ের আঁচল।
৫ বছরের সেই নিষ্পাপ প্রাণটা…
যে এখনো ঠিকমতো "ভয়" শব্দটার মানেও জানতো না।

কিন্তু এই পৃথিবীর কিছু নরপশু তাদের শরীর ছিঁড়ে, স্বপ্ন ভেঙে, নির্মমভাবে হত্যা করে ফেলে রেখে গেছে।
একটা শিশু কতটা কষ্ট পেলে মৃত্যুর আগে চিৎকার করতে করতে থেমে যায়- সেটা ভাবলেই বুক কেঁপে ওঠে।
তবুও বিচার হয় না।
তবুও অপরাধীদের জন্য আইন নরম হয়ে যায়।
তবুও কিছু মানুষ বলে "সময় হলে বিচার হবে।"

কোন সময়?
আর কত ছোট্ট লাশ কবর হলে আপনাদের বিবেক জাগবে?

সবচেয়ে ভয়ংকর বিষয় জানেন কি?
এই শিশুদের নাম আমরা মনে রাখি…
কিন্তু যারা তাদের জীবনটা নরকের মতো করে শেষ করে দিল, সেই পশুগুলোর নাম সমাজ খুব দ্রুত ভুলে যায়।

যে মানুষ একটা শিশুর কান্না শুনেও থামতে পারে না,
সে মানুষ না- সে অভিশাপ।
এদের বাঁচিয়ে রাখা মানে প্রতিদিন আরেকটা শিশুর মৃত্যুর অপেক্ষা করা।

আজ যদি এই নিষ্পাপ শিশুদের জন্য আমাদের হৃদয় না কাঁপে,
তাহলে আমরা মানুষ হিসেবে বেঁচে আছি- এটাই সবচেয়ে বড় মিথ্যা।

আজকের বিকেলটা শুধু একটি আলোচনা নয় একটি দায়বদ্ধতার প্রতিচ্ছবি।১ মে ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফার...
02/05/2026

আজকের বিকেলটা শুধু একটি আলোচনা নয় একটি দায়বদ্ধতার প্রতিচ্ছবি।
১ মে ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স হলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর আয়োজনে অনুষ্ঠিত হলো
“খোয়াই নদী রক্ষায় নাগরিক আন্দোলন, প্রশাসনিক পদক্ষেপ ও বাস্তবতা” শীর্ষক এক প্রাসঙ্গিক ও সময়োপযোগী সভা।

খোয়াই নদী যেন আজ নিজেই তার অস্তিত্ব রক্ষার গল্প বলছিল
মানুষের কণ্ঠে উঠে এসেছে তার ব্যথা, অবহেলা, আবার আশার আলোও।
নাগরিক উদ্যোগ আর প্রশাসনিক বাস্তবতার এই সংলাপে স্পষ্ট
সংগ্রামটা এখনই, সময়টা এখনই।

প্রকৃতির পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের পাশে দাঁড়ানো।
খোয়াই বাঁচলে বাঁচবে স্মৃতি, শহর, আর আমাদের আগামী

28/04/2026

এসএসসি পরীক্ষার কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে পরীক্ষা দিতে হচ্ছে, ফলে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে।
কর্তৃপক্ষের কাছে অনুরোধ—দ্রুত ব্যবস্থা নিয়ে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুন।

06/11/2025

Address

Mohonpur R/A, Court Station Road
Habiganj Sadar
3300

Alerts

Be the first to know and let us send you an email when Adv. Sayla Khan Legal Advisor Habiganj info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Adv. Sayla Khan Legal Advisor Habiganj info:

Shortcuts

Share