রাজবাড়ি কমিউনিটি সেন্টার

রাজবাড়ি কমিউনিটি সেন্টার Rajbari Community Center is the 1st Community Center in Gowainghat, Sylhet.

10/08/2014

জাফলং পিয়াইন নদীতে ১দিনের
ব্যবধানে আরেক পর্যটক নিখোঁজ

জাফলং পিয়াইন
নদীতে ১দিনের ব্যবধানে আরেক পর্যটক
নিখোজ রয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার সময়
পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায়
এঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক‘র নাম জসিম
হাওলাদার (২৪), তিনি নারায়নগঞ্জ জেলার
ফতুল্লা উপজেলার রসুলপুর গ্রামের
আলী আকবর হাওলাদার‘র পুত্র। স্থানীয়
সুত্রে জানাগেছে নিখোঁজ জসিমসহ
২০-২৫জন পর্যটক শনিবার
বিকেলে জাফলং পর্যটন এলাকায়
বেড়াতে আসেন। ঘোরঘুরির এক পর্যায়
তারা জিরো পয়েন্ট এলাকায় সাতার
কাঠতে নামেন সাতার কাঠা শেষে সবাই নদীর
তীরে উঠলেও জসিম উঠেনি। এসময়
জসিমকে শুরু হয় খোজাখুজি। খবর
পেয়ে থানা পুলিশের এসআই আরিফ সহ
একদল পুলিশ ঘটনাস্থলে যায়
এবং স্থানীয়দের সহযোগিতায়
নদীতে উদ্ধারের চেষ্টা অব্যাহত রাখেন।
জানতে চাইলে এসআই আরিফ জানান ফায়ার
সার্ভিসের ডুবুরী দল সহ উদ্ধারের
চেষ্টা অব্যাহত আছে। রাত ১১টা পর্যন্ত
লাশ পাওয়া যায়নি। উল্লেখ্য যে ৮আগষ্ট
শুক্রবার নৌকা ডুবিতে ঢাকা বিশ্ব-বিদ্যালয়ে
র শিক্ষাথী‘র মৃত্যূ হয় এবং ১দিনের
ব্যবধানে এবার জাফলং পিয়াইন নদীতে জসিম
নামের এক যুবক নিখোঁজ রয়েছেন।
এছাড়া ঈদের পর ৩দিনের
ব্যবধানে জাফলং পিয়াইন নদীতে পানিরত
ডুবে ৬জন পর্যটক নিহত হন।

09/08/2014

সিলেটের বিছনাকান্দি পর্যটন এলাকায়
নৌকা ডুবিতে এক পর্যটকের মৃত্যূ, লাশ
উদ্ধার
মনজুর আহমদঃ- বিছনাকান্দি পর্যটন
এলাকায় নৌকা ডুবিতে এক পর্যটকের মৃত্যূ
হয়েছে। শুক্রবার বেলা দেড়টার
দিকে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকার
নদীতে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাজিদুল
হক (২৬), সে নীলফামারী জেলার সৈয়দপুর
উপজেলার মোঃ ফজলুল হক‘র পুত্র ও
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ
করা শিক্ষার্থী এবং মতিঝিল বানিজ্যিক
এলাকার লংকা বাংলা সিকিউরিটিজ‘র
কর্মকর্তা। বিছনাকান্দি বিজিবি‘র
কোম্পানী কমান্ডার কাজী নিজাম উদ্দিন
জানান শুক্রবার বেলা দেড়টার দিকে নিহত
সাজিদুল সহ ৫ জনের একটি দল
বিছনাকান্দিতে বেড়াতে এসে নদীতে যান।
নদী পারাপারের সময় হঠাৎ নৌকা ডুবে যায়।
এসময় বাকীরা সাঁতার কেটে নদীর
তীরে উঠলেও সাজেদুল উঠতে পারেননি।
পরে স্থানীয় লোকজন অনেক
খোঁজাখুজি করে প্রায় ৩ ঘন্টা পর
নদী থেকে লাশ উদ্ধার
করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে রাখা হয়।

31/07/2014

ঈদের আনন্দ উপভোগ করতে এসে পর্যটন
কেন্দ্র জাফলংয়ে দুই পর্যটকের সলিল সমাধি
মোঃ করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট
ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের পর্যটন
কেন্দ্র জাফলংয়ে বেড়াতে এসে ঈদ
পরবর্তী দুই দিনে কামরুল ইসলাম ও অজ্ঞাত
আরেক ব্যক্তি সহ দুই পর্যটকের সলিল
সমাধি হয়েছে। নিহত কামরুল সিলেটের
শাহী ঈদগাহ এলাকার খোরশেদ আলমের
পুত্র। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত
অপর ব্যাক্তির নাম ও ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার
সিলেটের শাহী ঈদগাহ এলাকা থেকে কামরুল
ও তার কয়েকজন বন্ধু
মিলে বেড়াতে আসে পর্যটন কেন্দ্র
জাফলংয়ে। দুপুরে তারা পিয়াইন নদীর
জিরো পয়েন্ট এলাকায় সাতাঁর
কাটতে নামলে কামরুল স্রোতের
টানে তলিয়ে যায়। এরপর স্থানীয়
লোকজনসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অনেক
চেষ্টা করেও তার লাশের কোন সন্ধান
না পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসে খবর দেয়।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের
সদস্যরা সন্ধ্যা থেকে রাতভর
চেষ্টা করে বৃহস্পতিবার সকালে তার লাশ
উদ্ধার করতে সক্ষম হয়। অপরদিকে গতকাল
বৃহস্পতিবার সকালে অপর আরেক পর্যটক
জিরো পয়েন্ট এলাকায় সাতাঁর
কাটতে নামলে স্রোতের টানে সেও
তলিয়ে যায়। এসময় তার সাথের লোকজনের
চিৎকারে আশপাশের লোকজন
এগিয়ে এসে প্রায় ১ঘন্টা চেষ্টা করার পর
তার তার মৃত দেহ উদ্ধার করেন।
এব্যাপারে গোয়াইনঘাট থানার
ওসি মোঃ আব্দুল হাই দুই পর্যটকের মৃত্যুর
খবর নিশ্চিত করে বলেন সচেতনতার অভাবেই
এমন অনাকাঙ্খিত দূর্ঘটনা ঘটছে।
পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত স্থানীয়
বিজিবি ও পুলিশের পক্ষ থেকে বারবার সতর্ক
করার সত্ত্বেও অনেক সময়
পর্যটকরা কোন কর্ণপাত করেন না। যার
দরুণ স্বজন হারিয়ে অনেকের ভ্রমণ আনন্দ
বিষাদে পরিণিত হয়।

Address

Radhanogor, Jafflong
Gowainghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজবাড়ি কমিউনিটি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share