Bangla Bazar Helpline

Bangla Bazar Helpline সর্বাবস্থায় বলুন আলহামদুলিল্লাহ!

Bangla Bazar Helpline-
১) সহায়তা-অনুসন্ধান-আলোচনার (Help-Seek-Discuss) এক ব্যতিক্রমী চিন্তা নিয়েই লিবারেল প্লাটফর্ম Bangla Bazar Helpline.
মূলত পাবলিক শেয়ারিং এর প্রয়োজন- এমন সব পোস্টগুলোর জন্য এই পাবলিক সংস্করণ। আপনি দেশীয় আইন ভঙ্গ না করে Bangla Bazar Helpline তে যে কোন সহায়তা চেয়ে পোস্ট করতে পারেন কিংবা গঠনমূলক আলোচনা করতে পারেন। সরাসরি কমিউনিটি রুলের সাথে সাংঘর্ষিক নয় তবে কমিউনিটির পরিবেশে বিরূ

প প্রভাব ফেলতে পারে কিংবা অন্য বিশেষ কোন কারণে পোস্ট মুছে দেবার সক্ষমতা এডমিনগণ রাখেন।
২) কাউকে সহায়তা না করতে পারলে অযথা অপ্রয়োজনীয় মন্তব্য করে তাঁর বিরক্তির উদ্রেক ঘটাবেন না, একে অন্যকে সহায়তা করবার মানসিকতা নিয়েই আমাদের এই প্লাটফর্ম। মনোযোগ আকর্ষণের জন্য ছবি সংযুক্তিকরণের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করুন- যাতে তা সাধারণ সদস্যের আপত্তির কারণ না হয়ে দাঁড়ায়।
৩) আপনি আপনার পোস্টে সহায়তা না পেলে এডমিনদের ট্যাগ করুন, তাঁরা Bangla Bazar Helpline এর নানা ক্ষেত্রের বিশেষজ্ঞদের ত্বরিত সহায়তা পাবার ব্যবস্থা করবেন। কোন পোস্টে ভুল তথ্য প্রদান করবেন না, কমিউনিটির নিজস্ব চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, আলেম সহ নানা পেশার অভিজ্ঞজনেরা আছেন, আপনার ভুল তথ্যটির কারণের তাঁরা সহায়তা প্রদানে নিরুৎসাহিত হতে পারেন।
৪) মেডিক্যাল সহায়তা চেয়ে করা পোস্টগুলো ক্লোজড প্লাটফর্মেই করুন।
৫) রাজনৈতিক এবং ধর্মীয় পোস্ট এড়িয়ে চলুন, সদস্যদের ক্লান্তি দূর করতে ফান পোস্ট করবেন এডমিনগণ। আপনার বাণিজ্যিক পোস্টটি করবার আগে এডমিন প্যানেলের কাছ থেকে অনুমতি নিয়ে নিন। জরুরী পোস্টগুলোতে যথাসম্ভব সহায়তা প্রদান করুন- আপনার তথ্যটি হয়ত আরেক সদস্যের জন্য মহাঔষধ স্বরূপ!
৬) কারো আইডি লিংক চেয়ে, উত্ত্যক্ত করার উদ্দেশ্য নিয়ে স্ক্রিন শট পোস্ট ইত্যাদিসহ অন্যান্য সমজাতীয় কাজ কোন অবস্থাতেই মেনে নেয়া হবে না। কমিউনিটির সদস্যদের মতামতের দায়ভার কোন অবস্থাতেই এডমিনগণ নিবেন না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ - কমিউনিটি থেকে কারো সাথে পরিচয় হলে নিজ দায়িত্বে বাস্তবিক জীবনে মেলামেশা করুন!
৭) Bangla Bazar Helpline পরিচালনা পর্ষদ দ্বারা এডমিন/মোডারেটর/ভলান্টিয়ার নির্বাচন করা হয়, নির্বাচনের পদ্ধতির ব্যাপারে যে কোন সিদ্ধান্ত নেবার পরিপূর্ণ এখতিয়ার শুধুমাত্র পরিচালনা পরিষদের, সাধারণ সদস্যদের এখানে ভূমিকা নেই ।
ধন্যবাদ,
আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহনই পারে এটার কার্যকারীতাকে অন্য স্তরে নিয়ে যেতে!

Address

Gouripur
2270

Telephone

+8801967147309

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Bazar Helpline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangla Bazar Helpline:

Share

Category