Gopalganj Palli Bidyut Samity

Gopalganj Palli Bidyut Samity গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
কারারগাতী,গোপালগঞ্জ ।

🚨 **জরুরি বিজ্ঞপ্তি** 🚨বিসমিল্লাহির রাহমানির রাহিম📢 সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—আগামী ২২/০৮/২০...
21/08/2026

🚨 **জরুরি বিজ্ঞপ্তি** 🚨

বিসমিল্লাহির রাহমানির রাহিম

📢 সম্মানিত গ্রাহক সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

আগামী ২২/০৮/২০২৬ ইং, রোজ শনিবার, মাঝবাড়ি সাবস্টেশনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল ৯:০০টা থেকে বিকাল ৫:০০টা পর্যন্ত কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ি সাবস্টেশনের ৫, ৬ ও ২ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

🔴 ০৫ নং ফিডার — কোটালীপাড়া অংশ

বাংকুরা আংশিক, কুশলা, টুপুরিয়া, টুটাপাড়া, খান মার্কেট, বিধান মার্কেট, টিহাটি, বিরামেরকান্দি, কুশলাকান্দি, আমবাড়ী, সেনেরগাতী, ধোড়াল, বানিয়ারী, চোরখুলী, জামিলা, লাহিরপাড়া, তিলবাড়ী ও মান্দ্রা আংশিক।

🔴 ০৬ নং ফিডার — কোটালীপাড়া অংশ

পশ্চিম মাঝবাড়ী, টুপুরিয়া আংশিক, আশুতিয়া ও পোলসাইর।

কাটি অ/কে অংশ:
কাজুলিয়া, দত্তডাঙ্গা, রায়পাশা, তেলিগাতী, ভোজরগাতী, কাঠি, খেলনা, কাটি মানিহার ও থানারপাড়া।

সাতপাড়া সাবজোনাল অংশ:
তারগ্রাম আংশিক, লক্ষ্মীপুর, পানাইল, পিঠাবাড়ী আংশিক ।

🙏 সাময়িক অসুবিধার জন্য সম্মানিত গ্রাহক সদস্যদের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখিত।

প্রচারে:
কর্তৃপক্ষ
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

19/08/2026

#বিদ্যুৎ _বিভাগ

৩৩৩তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিতঅদ্য ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩৩তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত...
19/08/2026

৩৩৩তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত

অদ্য ১৮/০৮/২০২৬ খ্রি. তারিখে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩৩তম মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সম্মানিত বোর্ড সভাপতি ও পরিচালকবৃন্দ, সিনিয়র জেনারেল ম্যানেজার, নির্বাহী প্রকৌশলী, ডিজিএম এবং এজিএমগণ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানগোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর জনাব দেব প্রসাদ বিশ্বাস-এর অবসরজনিত বিদায় ...
17/08/2026

বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পাওয়ার ইউজ কো-অর্ডিনেটর জনাব দেব প্রসাদ বিশ্বাস-এর অবসরজনিত বিদায় এবং বিলিং সহকারী জনাব মঞ্জুয়ারা বেগম ও জনাব শামীমা খাতুন-এর বদলিজনিত বিদায় উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জিয়াউর রহমান, সিনিয়র জেনারেল ম্যানেজার, গোপালগঞ্জ পবিস।

📅 তারিখ: ১৭ আগস্ট ২০২৬ খ্রি.

সকলের প্রতি আন্তরিক শুভকামনা ও অভিনন্দন। 🌸

অদ্য ১৩/০৮/২০২৬ ইং জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ে  "জেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও ...
13/08/2026

অদ্য ১৩/০৮/২০২৬ ইং জেলা প্রশাসন, গোপালগঞ্জ কর্তৃক আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ে "জেলা পর্যায়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় কমিটির সভা" অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জমান।

সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার গোপালগঞ্জ, জিয়াউর রহমান, সিনিয়র জিএম গোপালগঞ্জ পবিস, মোঃ মাঈন উদ্দিন নির্বাহী প্রকৌশলী ওজোপাডিকো, নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ, উপজেলা নির্বাহী অফিসার গোপালগঞ্জ সদর, সভাপতি গোপালগঞ্জ প্রেসক্লাব সহ জেলা কমিটির সকল সদস্যবৃন্দ।

বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি এবং লোডশেডিং মোকাবেলাসহ বিদ্যুৎ সাশ্রয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও কারণীয় বিষয়ে আলোচনা করা হয়।

#জেলা_প্রশাসন_গোপালগঞ্জ #বিদ্যুৎ_সাশ্রয় #গোপালগঞ্জ #জ্বালানি_ব্যবস্থাপনা #বাংলাদেশ

12/08/2026
অদ্য ০৫/০৮/২০২৬ ইং  তারিখে "জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দি...
05/08/2026

অদ্য ০৫/০৮/২০২৬ ইং তারিখে "জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস,২৬ যথাযথ মর্যাদায় সাথে পালন করা হয়। প্রভাতের প্রথমাংশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অতঃপর সদর দপ্তরস্ত বোর্ড রুমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভার আযোজন করা হয়।

গোপালগঞ্জ পবিস

অদ্য ০৫/০৮/২০২৬ ইং  তারিখে "জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দি...
05/08/2026

অদ্য ০৫/০৮/২০২৬ ইং তারিখে "জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য বিষয়ের সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস,২৬ যথাযথ মর্যাদায় সাথে পালন করা হয়। প্রভাতের প্রথমাংশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। অতঃপর সদর দপ্তরস্ত বোর্ড রুমে রচনা,আবৃতি এবং চিত্রাংকন প্রতিযোগিতার আযোজন করা হয়। প্রতিযোগিতা শেষে অত্র পবিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য বিষয়ে আলোচনা সভার আযোজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গোপালগঞ্জ পবিস

Address

Karargati
Gopalganj
8100

Alerts

Be the first to know and let us send you an email when Gopalganj Palli Bidyut Samity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Gopalganj Palli Bidyut Samity:

Shortcuts

Share