District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ

District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ it's a government organization

"মিডিয়া সেল, গোপালগঞ্জ জেলা পুলিশ[ ৩০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ ]গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ...
30/08/2026

"মিডিয়া সেল,
গোপালগঞ্জ জেলা পুলিশ
[ ৩০ আগস্ট, ২০২৬ খ্রিষ্টাব্দ ]

গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গীপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস), ঢাকা রেঞ্জ মহোদয়"

ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) জনাব মোঃ সিদ্দিকুর রহমান মহোদয় আজ ৩০ আগস্ট, ২০২৬ গোপালগঞ্জ জেলার পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন।

তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জ'তে এসে পৌঁছলে গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় তাকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান। এরপর জেলা পুলিশের একটি চৌকস দল অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে সালামি প্রদান করেন।

পরবর্তীতে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা বার্ষিক পরিদর্শন করেন এবং দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

30/08/2026
**গোপালগঞ্জ জেলায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে Rank ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়ঃ-[২৫ আগস্ট ২০২৬ খ্র...
25/08/2026

**গোপালগঞ্জ জেলায় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে Rank ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়ঃ-

[২৫ আগস্ট ২০২৬ খ্রি.]

কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে এএসআই (নিঃ) মোঃ সোহেল মিয়া, এসআই (নিঃ) পদে পদোন্নতি পাওয়ায় ‌Rank ব্যাজ পরিয়ে দেন গোপালগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ, মহোদয়। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), গোপালগঞ্জ ও জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিস প্রবেশনার), গোপালগঞ্জ। জেলা পুলিশ, গোপালগঞ্জে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানান পুলিশ সুপার, গোপালগঞ্জ, মহোদয়।

প্রেস বিজ্ঞপ্তি:[২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ]জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ০২(দুই)টি অবৈধ গাঁজা গাছ সহ ০১(এ...
22/08/2026

প্রেস বিজ্ঞপ্তি:
[২২ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ]

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ০২(দুই)টি অবৈধ গাঁজা গাছ সহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী (গাঁজা চাষী) গ্রেফতার।

সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান করাকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গোপালগঞ্জ সদর থানাধীন উলপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের জনৈক ইমামুল হক শিকদার (৫৫) নামের একজন ব্যক্তি তার বসত বাড়ির পশ্চিম পাশের জঙ্গলে অবৈধ গাঁজা চাষাবাদ করেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওসি ডিবির নেতৃত্বে ডিবির টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী ইমামুল হক শিকদারের দেখানো মতে চাষকৃত অবৈধ ০২(দুই)টি গাঁজা গাছ উদ্ধার পূর্বক ২১/০৮/২০২৬ খ্রি: তারিখ ২৩:৩০ ঘটিকায় সাক্ষীদের উপস্থিতিতে জব্দতালিকা মূলে জব্দ করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি:[২১ই আগস্ট, ২০২৬ খিস্টাব্দ]মাদকের বিরুদ্ধে অভিযান:জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ৪৭(সাতচল্ল...
21/08/2026

প্রেস বিজ্ঞপ্তি:
[২১ই আগস্ট, ২০২৬ খিস্টাব্দ]
মাদকের বিরুদ্ধে অভিযান:

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ৪৭(সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০২(দুই) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান করা কালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১৫:৫০ ঘটিকার দিকে গোপালগঞ্জ সদর থানাধীন হরিদাসপুর ভেড়ার বাজার ঋষিপাড়াস্থ মানসুর শিকদারের বসত বাড়ি সংলগ্ন দোকানে অভিযান করে ৪৭(সাতচল্লিশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১। মানসুর শিকদার (৩০), ২। সেলিম শেখ (৩৬) নামের ০২(দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ১। মানসুর শিকদার (৩০) এর কাছ থেকে ২৫ (পঁচিশ) পিচ এবং আসামী ২। সেলিম শেখ (৩৬) এর থেকে ২২(বাইশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

[১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ ]মিডিয়া সেলজেলা পুলিশ, গোপালগঞ্জ। আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপারের কার্যালয়...
19/08/2026

[১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ ]
মিডিয়া সেল
জেলা পুলিশ, গোপালগঞ্জ।

আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জের কনফারেন্স রুমে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বিফ্রিংয়ে বিভিন্ন সাংবাদিকবৃন্দদের সঙ্গে মতবিনিময় করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।

পুলিশ সুপার মহোদয় সাংবাদিকদের জানান যে, গত ১৮/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম মাদক বিরোধী বিশেষ অভিযান করা কালে অদ্য ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ নবীনবাগ সাকিনস্থ এলজিইডি অফিসের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে চেকপোস্ট পরিচালনাকালে রাত্র আনুমানিক ০২:৫০ ঘটিকায় জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), গোপালগঞ্জের নেতৃত্বে জনাব নয়ন চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জসহ ডিবির টিম চেকপোস্ট পরিচালনাকালে একটি সাদা রঙের নোয়া গাড়ি দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে যাওয়ার সময় উক্ত গাড়িটিকে চেকপোস্টে আটক করে। আটককৃত গাড়িতে থাকা কুখ্যাত ইয়াবা সম্রাট ১। মোঃ উজ্জ্বল মোল্লা (৩৮), ২। মোঃ রিফাত মোল্লা ওরফে ওয়াসিম (২২)’দ্বয়কে গ্রেফতার করে। এরপর ডিবির টিম আটককৃত আসামীদের দেহ এবং উক্ত গাড়ি তল্লাশী করে উক্ত গাড়ি থেকে সর্বমোট ৬৪,১২৩(চৌষট্টি হাজার একশত তেইশ) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট যার বাজারমূল্য ১কোটি ৯২লক্ষ ৩৬ হাজার ৯০০টাকা, মাদক ব্যবসায় বিনিয়োগকৃত নগদ ৪,৫৫,০৫৫/- (চার লক্ষ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন) টাকা উদ্ধার করে। অতঃপর উদ্ধারকৃত মাদক, মাদক ব্যবসায় বিনিয়োগকৃত নগদ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত নোহা গাড়িটি যার বাজারমূল্য ৪৪ লক্ষ টাকা, উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সুপার মহোদয় সাংবাদিকবৃন্দের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ গোপালগঞ্জ গড়তে সকল স্তরের শ্রেণী - পেশার নাগরিকদের সহযোগিতা চান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, সদর সার্কেল,গোপালগঞ্জ, জনাব মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং গোপালগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি:[১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ০৩(তিন) কেজি গাঁজা সহ ০৪(চার) জন ...
18/08/2026

প্রেস বিজ্ঞপ্তি:
[১৮ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক ০৩(তিন) কেজি গাঁজা সহ ০৪(চার) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

গত ১৭/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাতে পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মো: হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে ডিবির একটি টিমসহ গোপালগঞ্জ সদর থানাধীন বেদগ্রাম মোড়ে চেকপোস্টে রাত আনুমানিক ২২:০৫ ঘটিকায় ঢাকা থেকে আগত কোটালীপাড়াগামী একটি বাসে ডিবির একটি চৌকস টিম চেক করে বাসের ভিতরে যাত্রীবেশে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। মোসা: আয়েশা (৪০), ২। নেয়ামত হাজরা (৩২), ৩। মো: শরীফ মিয়া (২৫) এবং ৪। আরিফ খলিফা (৩৮)'দের গ্রেফতার করে। আসামীদের কাছ থেকে মোট ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি:[১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফ...
17/08/2026

প্রেস বিজ্ঞপ্তি:
[১৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ কর্তৃক পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট গ্রেফতার।

গত ১৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দে রাত আনুমানিক ২১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপালগঞ্জ এর একটি চৌকস টিম গোপালগঞ্জ সদর থানাধীন গোপালগঞ্জ পৌরসভাস্থ ১৩নং ওয়ার্ডের চর সোনাকুর সাকিনস্থ সিও অফিস মোড় সংলগ্ন ধৃত আসামী শিপন মিয়ার রিক্সার গ্যারেজে অভিযান করে কৌশলে পালানোর সময় আসামী মোঃ শিপন মিয়া (৩১), পিতা- মৃত বিলায়েত মিয়া, মাতা- সুপিয়া বেগম, সাং- নবীনবাগ (মৎস্য অফিসের পাশে), থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ’কে NBAJEE অ্যাপস এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে আটক করে। ডিবির টিম আটককৃত আসামীর হেফাজত হতে আসামীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করে। আসামী শিপন মিয়ার উক্ত মোবাইল ফোন পর্যালোচনায় দেখা যায়, আসামী শিপন মিয়ার মোবাইলে সর্বমোট ৫১(একান্ন)টি অনলাইন জুয়ার অ্যাপস ইনস্টল করা আছে। আসামী শিপন মিয়া উক্ত অ্যাপসগুলো ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ অনলাইনে জুয়া খেলে আসতেছে। আসামী একজন পেশাদার অনলাইন জুয়ার এজেন্ট। আটককৃত আসামী শিপন মিয়ার বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

[১৬ আগস্ট  ২০২৬ খ্রিস্টাব্দ]আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " এই স্লোগান কে ...
16/08/2026

[১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ]

আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় "রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ " এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, গোপালগঞ্জ এর আয়োজনে গোপালগঞ্জ সদর, উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষে, জনাব মোঃ আরিফ -উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ-এর সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয় ও র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুর, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ এ মাছের পোনা জলাশয়ে অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয় ও জনাব শরীফ রফিকউজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ, গোপালগঞ্জ।

উক্ত সভায় বক্তারা বলেন একটি সফল মৎস্য চাষ প্রকল্পের জন্য পুকুর প্রস্তুতি,পোনা নির্বাচন, সুষম খাদ্য প্রয়োগ এবং নিয়মিত পানি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষ করার উৎসাহ প্রদান করেন এবং আরো বলেন মৎস্য চাষ করে কম খরচে অধিক লাভবান হওয়া সম্ভব। তাই সকলকে বেশি করে মৎস্য চাষের আহ্বান জানানো হয়। উক্ত অনুষ্ঠানের আলোচনা শেষে অতিথিগণ মৎস্য চাষীদের দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি স্বরূপ তাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শন পূর্বক পুরস্কার বিতরণ করেন।

এ সময় গোপালগঞ্জ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণীর ও পেশার সম্মানিত নাগরিকগণ উপস্থিত ছিলেন।

[১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]"বেসরকারি শিক্ষক-কর্মচারীগণের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন"গনপ্রজ...
15/08/2026

[১৫ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ]

"বেসরকারি শিক্ষক-কর্মচারীগণের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন"

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় আজ ১৫-০৮-২০২৬ খ্রি. শনিবার একযোগে বাংলাদেশের ৬৪ জেলায় "EFT ও iBas++" এর মাধ্যমে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

দেশের সকল জেলা প্রশাসকের কার্যালয় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়। এর অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় শুভ উদ্বোধন অনুষ্ঠান ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ মহোদয়সহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ, গোপালগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীবৃন্দ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সরকারের এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং তারা তাদের প্রাপ্য অর্থ সহজ, নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

Address

পুলিশ সুপারের কার্যালয়, গোপালগঞ্জ
Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when District Police Gopalganj জেলা পুলিশ, গোপালগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share