20/11/2023
যে যে জিনিসগুলো করবেন না -
১. ভারতের কোনও প্লেয়ারের সোশ্যাল মিডিয়া পোস্টে গিয়ে গালিগালাজ করবেন না।
২. মহেন্দ্র সিং ধোনি এবং পূর্ববর্তী ভারতীয় দলের প্রসঙ্গ টেনে এনে বর্তমান দলকে ছোট করবেন না। (মনে রাখবেন, এই দলটার মতো ভয়ংকর দল গোটা বিশ্বকাপ ইতিহাসে পায়নি ভারত। ফাইনাল ম্যাচে পরাজয় শুধুমাত্রই 'অঘটন')
৩. খেলার মাঝে ধর্ম টেনে আনবেন না।
৪. ক্রিকেটারদের 'ক্রিকেট' শেখাবেন না। গঠনমূলক সমালোচনা করুন, ম্যানেজমেন্টের উদ্দেশে প্রশ্ন তুলুন, কিন্তু কোহলির কীভাবে কভার ড্রাইভ মারা উচিত, রাহুলের কোন বলে বাউন্ডারি মারা উচিত ছিল - এই টাইপের প্রশ্নগুলো করবেন না।
৫. দলের উপর আস্থা হারাবেন না। আমরা হেরেছি, হয়তো আবারও হারব, কিন্তু দিনের শেষে এই দলটার সঙ্গে 'ভারত' নামটা জড়িয়ে আছে। শত যন্ত্রণার শেষেও এই দলটা আমাদেরই।
ভালোবাসি প্রিয় দল তোমাদের 💖💖
😊❤️🇮🇳