Kazi Office - কাজী অফিস

Kazi Office   - কাজী অফিস বিবাহ ও তালাক রেজিঃ অফিস, মেইলগেট, টঙ্গী, ৫৫নং ওয়ার্ড , গাজীপুর!
টঙ্গী, গাজীপুর help line 01675365302

Permanently closed.

বিবাহ ও তালাক রেজিঃ ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর help line 01675365302

টঙ্গী কাজী অফিস
হেল্প লাইনঃ ইমু নাম্বার- 01675365302
Fc book - tongi kazi office
******************************************************************************

******************************************************************************
ফোন:
মোবাইল (কাজী সাহেব):
01675365302
*****************************************************************************
খোলা-বন্ধের সময়সূচী
এই কাজী অফিসটি প্রতিদিন সকাল ৯:০০ টা থেকে রাত ১১:০০ টা পর্যন্ত খোলা থাকে।
******************************************************************************
অগ্রীম বুকিং
এই কাজী অফিসে সরাসরি ছেলে-মেয়ে সহ পস্থিত হয়ে বিয়ে পড়ানোর পাশাপাশি নির্ধারিত সীমানায় অবস্থিত বিভিন্ন বাসা ও পার্টি সেন্টারে আয়োজিত বিবাহ অনুষ্ঠানে গিয়ে বিয়ে সম্পাদন করানো হয়। এজন্য সরাসরি বা ফোনের মাধ্যমে ন্যূনতম ৩ দিন আগে আগে যোগাযোগ করে নির্ধারিত দিন, তারিখ, সময় ও ঠিকানা জানাতে হয়।
বিয়ে বা তালাক রেষ্ট্রি করার পর কাবিন নামা বা তালাকের কাগজ আপনার প্রয়োজন মত আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।**************************************************************************
লাইসেন্স নং-
পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ করার গুরু দায়িত্বে নিয়োজিত আছেন এই কাজী অফিসটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত এই এই কাজী অফিসটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।যাহা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় বিচার শাখা ৭ এর অধিনে পরিচালিত যাহার লাইসেন্স নং ৭৮৬ বিচার ৭/২ এন ১২৮/৮০ নিকাহ রেজিষ্ট্রারের কার্যালয়।
***************************************************************************
পরিচালনার দায়িত্বে আছেন যারা
এই কাজী অফিসটির প্রধান কাজী হিসেবে দায়িত্ব পালন করছেন কাজী মাওলানা আলহাজ্ব মুজাহীদুল ইসলাম, এছাড়া কাজী সাহেবের কাজে সার্বিক সহযোগিতার জন্য একজন সহযোগী কাজী আছে। প্রধান কাজী সাহেবের অনুপস্থিতিতে তিনি বিবাহ সম্পাদন করাতে পারেন।
***************************************************************************
আমাদের সেবাসূহ:
� বিবাহ ও তালাক রেজিষ্ট্রেশন
� জটিল বিয়ে ও তালাক সংক্রান্ত ব্যাপারে সমাধান ও সৌজন্যমূলক পরামর্শদান
� দেশ-বিদেশ ভ্রমণের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান করা হয়
� বিদেশে অবস্থানরত বর/কনের সাথে স্কাইপি ও ওয়েব ক্যামেরার সংযোগে বাংলাদেশে অবস্থানরত বর - কনের বিবাহ পড়ানো ও রেজিষ্ট্রেশন করা হয়
� বিদেশে ইমিগ্রেশন বা সিটিজেনশীপের জন্য ম্যারেজ সার্টিফিকেট প্রদান
� ভিন্ন ধর্মের লোকদের বিয়ে ও তালাকের ব্যাপারে পরামর্শ ও ব্যবস্থা গ্রহন করা হয়
� যারা শুধু পূর্বে শরীয়া অনুযায়ী বিয়ে করেছেন কিন্তু সরকারী কাজী অফিসে বিবাহ রেজিস্ট্রি করেননি, তাদের জন্য নতুন করে বিবাহ রেজিষ্ট্রেশন এবং সার্টিফিকেট প্রদান
� যারা ম্যারেজ ও ডিভোর্স ডকুম্যান্ট হারিয়ে ফেলেছেন বা নষ্ট করে ফেলেছেন তাদের জন্য ম্যারেজ ও ডিভোর্স ডকুমেন্ট রি-ইস্যুকরন।
� ম্যারেজ সার্টিফিকেটের বাংলা, ইংরেজি অনুবাদ, স্টাম্পিং এবং বিশেষ প্রয়োজনে আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা হয়।
�ঝামেলামুক্ত , নিরাপদ ও আধুনিক পরিবেশ।
�বিশেষ প্রয়োজনে হোম সার্ভিস দেওয়া হয়
******************************************************************************
বিবাহ রেজিস্ট্রেশন এর জন্য যা যা সাথে আনতে হবেঃ
@@@@ জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড বা
পাসপোর্ট বা জন্মনিবন্ধন সার্টিফিকেট বা স্কুল/কলেজের সার্টিফিকেট।
@@@@@ বর ও কনের উপযুক্ত বয়স (আইন সন্মত ভাবে বরের বয়স ২১ বছর ও কনের বয়স ১৮ বছর)অবশ্যই বাধ্যতামূলক।
****************************************************************************
সাক্ষী:
মেয়ে ও ছেলে উভয় পক্ষের ২ জন করে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে সাক্ষী ও একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে মেয়ের পক্ষ থেকে বিবাহে উকিল হিসেবে বিবাহ রেজিষ্ট্রেশন ফরমে তাদের নাম, ঠিকানা উল্লেখপূর্বক স্বাক্ষর করতে হয়।
তবে উকিলের বিষয়টি বাধ্যতামূলক নয়, থাকলে ভাল হয় আর না থাকলে তেমন কোন অসুবিধা হয় না।
****************************************************************************


ক্র. নং
নাম
চার্জ
(১)
বিবাহ রেজিষ্ট্রেশন
কাবিননামায় ধার্যকৃত দেনমোহরের প্রতি ১,০০০ টাকায় ১২.৫০ টাকা হারে চার্জ প্রদান করতে হয়।
[প্রতি ১ লক্ষ টাকায় ১,২৫০ টাকা।]
(২)
তালাক রেজিষ্ট্রেশন
আলোচনা সাপেক্ষে
(৩)
বাংলা কাবিননামা
আলোচনা সাপেক্ষে
(৫)
ইংরেজী কাবিননামা
আলোচনা সাপেক্ষ
এ সকল ক্ষেত্রে সরকার নির্ধারিত কোন চার্জ নেই। ফলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের চার্জ নিয়ে থাকে।
(৪)
আরবী কাবিননামা
(৫)
বিবাহ সার্টিফিকেট
(৬)
কোর্ট ম্যারেজ সার্টিফিকেট সরবরাহ
(৭)
হারিয়ে যাওয়া কাবিননামা প্রস্তুত
(৮)
স্বামী-স্ত্রী বিদেশ যেতে কাবিন নামা সরবরাহ
***************************************************************************
#আপনার কাবিন নামা সংগ্রহ:যে কাজী অফিসে আপনার কাবিন রেজিঃ হয়েছে
, সেখান থেকে আপনার কাবিন নামা সংগ্রহ করতে হবে, অন্য কোন কাজী অফিসে বা অন্য কোথাও পাবেন না
এবং অনলাইনের মাধ্যমেও পাওয়া যায় না, তাই বিয়ের করার পর যে কাজী দ্বারা বিয়ে করবেন তার কাছ থেকে বিয়ের প্রমান সংগ্রহ করে নিবেন।যাতে আপনার কাবিন নামা পেতে সহজ হয়, বিয়ের পর আপনি তিন মাস পর নির্ধারিত ফ্রি দিয়ে কাবিন নামা সংগ্রহ করতে পারবেন ,যদি তার আগে প্রয়োজন হয় কাজী সাথে আলাপ করে কাবিন নামা সংগ্রহ করতে পারবেন, ছেলে ও মেয়ে পক্ষ যে কেও কাবিন নামা সংগ্রহ করতে পারবেন, যদি কাবিন নামা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি আবার
কাবিন নামা সংগ্রহ করতে পারবেন, আর বিয়ে করার আগে যে কাজী অফিসে বিয়ে
করবেন তা সম্পর্কে ভাল করে জেনে নিবেন যাতে আপনি প্রতারিত না হন।
****************************************************************************
তালাক রেজিষ্ট্রেশন:-
তালাকে করণীয়
এই কাজী অফিসে বিবাহ বন্ধনের পাশাপাশি যদি কোন অনাকাঙ্খিত কারণে বিবাহ বন্ধন বিচ্ছেদের প্রয়োজন হয়, তাহলে সে ব্যবস্থাও রয়েছে। ছেলে যদি মেয়েকে তালাক দিতে চায় তাহলে সর্বপ্রথমে মেয়েকে লিখিতভাবে নোটিশ প্রদান করতে হবে। এরপর মেয়ে যে এলাকায় বসবাস করেন সে এলাকার সিটি কর্পোরেশনের/পৌরসভা/ইউনিয়ন পরিষদকে নোটিশের মাধ্যমে জানাতে হবে। উপরোক্ত কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে ক্ষেত্রবিশেষে ১০০ দিনের মধ্যে তালাক প্রক্রিয়া কার্যকর হয়। বিবাহের মতো তালাকের ক্ষেত্রেও সাক্ষী থাকতে হয়। ছেলে যদি মেয়েকে তালাক প্রদান করে তাহলে জন ব্যক্তিকে সাক্ষী থাকতে হয়। কিন্তু মেয়ে যদি ছেলেকে তালাক প্রদান করে তাহলে অবশ্যই ২ জন থাকতে হবে। অন্যথায় তালাক কার্যকর হবে না। এছাড়া ছেলে-মেয়ে উভয়ে কোর্টের মাধ্যমেও তালাক প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। তালাকের ক্ষেত্রে ছেলে যদি মেয়েকে তালাক দেয় তাহলে মেয়ের খোরপোষের বিষয়টি আপোষের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। আর মেয়ে যদি ছেলেকে তালাক দেয় সেক্ষেত্রে মেয়ের খোরপোষের কোন দায়-দায়িত্ব ছেলের উপর বর্তায় না। তবে ইদ্ধত এর জন্য ৩ মাস সময় থাকে।
********************************************************************************
# স্বামী বা স্ত্রী কিভাবে তালাক দিতে পারে ?
স্বামী-স্ত্রী নিম্নলিখিত উপায়ে তালাক দিতে পারেন:
স্বামী কর্তৃক তালাক (স্বামী আইনের নিয়ম মেনে যে কোন সময় স্ত্রীকে তালাক দিতে পারেন।)
স্ত্রী কর্তৃক তালাক (স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা দিয়ে থাকেন অর্থাৎ তালাক-ই-তৌফিজের মাধ্যমে স্ত্রী কর্তৃক তালাক) তালাক-ই-তৌফিজ হলো স্বামী কর্তৃক স্ত্রীকে প্রদত্ত তালাক প্রদানের ক্ষমতা। স্বামী দি স্ত্রীকে বিবাহ রেজিস্ট্রির তথা কাবিন নামার ১৮ নাম্বার কলামে বিয়েবিচ্ছেদের ক্ষমতা অর্পণ করে থাকেন এবং সে ক্ষমতার বলে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ চান তাহলে সে তালাক দিতে পারবে।
পারষ্পরিক সম্মতির ভিত্তিতে তালাক (খুলা বা মুবারত পদ্ধতিতে তালাক)
আদালতের মাধ্যমে তালাক।
ক. স্ত্রী আদালতের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারে
খ. তালাক-ই-তৌফিজ-এর মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারে
গ. খুলা’র মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারে, এছাড়া
ঘ. স্বামী-স্ত্রী দুজনই মুবারতের মাধ্যমে বিচ্ছেদ ঘটাতে পারে
********************************************************************************
তালাকের নোটিশ দেওয়ার পদ্ধতি
১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৭(১) ধারা অনুযায়ী, যেভাবেই বিবাহবিচ্ছেদ বা তালাক ঘটুক না কেন, যে পক্ষ তালাক দিতে চাইবে, সে পক্ষ যত তাড়াতাড়ি সম্ভব অপর পক্ষের ঠিকানা-সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের মেয়রের কাছে নোটিশ লিখিতভাবে পাঠাবে। ওই নোটিশের কপি অপর পক্ষের কাছেও পাঠাতে হবে। তবে আদালতের মাধ্যমে কোনো তালাকের ডিক্রি হলে সে ডিক্রির কপি চেয়ারম্যানকে প্রদান করলেই নোটিশ পাঠানো হয়েছে বলে ধরে নেওয়া হবে। তালাকের নোটিশ উপযুক্ত সাক্ষীর উপস্থিতিতে কাজির মাধ্যমে পূরণ করে পাঠানো উচিত। এতে আইনগত জটিলতা তৈরি হবে না।
*********************************************************************************

Address

Tongi Station Road
Gazipur
1230

Telephone

+8801675365302

Products

বিবাহ ও তালাক রেজিঃ ষ্টেশন রোড, টঙ্গী, গাজীপুর help line 01675365302

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office - কাজী অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kazi Office - কাজী অফিস:

Share