02/01/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন:-
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর সম্মানিত চেয়ারম্যান ও জেলা প্রশাসক মহোদয় জনাব মোঃ আলম হোসেন স্যার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাজীপুর ইউনিট এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সেক্রেটারি জনাব মোঃ এ.এম. আশরাফ হোসেন টুলু ভাই এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যগণ এবং সম্মানিত মুসুল্লিগণ এবং যুব রেড ক্রিসেন্ট, গাজীপুর ইউনিট এর সম্মানিত যুব প্রধান এবং উপ যুব প্রধান সহ যুব রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট এর স্বেচ্ছাসেবকগণ।
দোয়া পরিচালনা করেন, কালেক্টরেট জামে মসজিদ ( ডিসি অফিস মসজিদ) এর সম্মানিত খতিব সাহেব।
সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ তা'আলা যেন তাকে জান্নাত নসিব করেন
#আমিন