Protappur Government Primary School

Protappur Government Primary School This is a Government Primary School

শুভকামনা ও দোয়াআগামীকাল অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ...
14/04/2026

শুভকামনা ও দোয়া
আগামীকাল অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী আমাদের প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও দোয়া।
তোমাদের পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাস যেন সুন্দর ফল বয়ে আনে—এই কামনা করি। আল্লাহ তোমাদের সবাইকে সুস্থ রাখুন, মনোযোগ ও মেধা বৃদ্ধি করুন এবং তোমাদেরকে সর্বোচ্চ সফলতা দান করুন।
ভয় না পেয়ে সাহসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে—ইনশাআল্লাহ তোমরাই আমাদের গর্ব।
সবার জন্য দোয়া রইল—
আল্লাহ তোমাদের মঙ্গল করুন, আমিন।

সম্মানিত অভিভাবক, এলাকাবাসী শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম, আবেদন অনলাইনে। --------------------------...
18/08/2025

সম্মানিত অভিভাবক, এলাকাবাসী
শুরু হতে যাচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকা কার্যক্রম,
আবেদন অনলাইনে।
--------------------------------------------
সারাদেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকা কার্যক্রম। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর আপনার শিশুকে প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় পরিচালিত এ কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে।
সোমবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছেন ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান।

ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান জানিয়েছেন, ১ আগস্ট থেকে টিকা গ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে, যা টিকাদান শুরুর আগ পর্যন্ত চলবে। জন্ম নিবন্ধন সনদ না থাকলেও বাবা-মায়ের মোবাইল নম্বর ব্যবহার করে নিবন্ধন করা যাবে এবং হাতে লিখে টিকা নেওয়ার তথ্য প্রদান করা হবে।

তিনি জানান, সেপ্টেম্বরের প্রথম ১০ কর্মদিবসে স্কুলে ক্যাম্প স্থাপন করে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। যারা ক্যাম্পে আসতে পারবে না বা স্কুলে যায় না, তারা পরবর্তী ৮ দিন স্থানীয় ইপিআই কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবে।

টাইফয়েড টিকা সরবরাহ করছে গ্যাভি ভ্যাকসিন অ্যালায়েন্স। এক ডোজে এ ভ্যাকসিন ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। অনলাইন নিবন্ধনের জন্য vaxepi.gov.bd/registration সাইটে জন্ম নিবন্ধন নম্বর বা মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। জন্ম নিবন্ধন থাকলে ভ্যাকসিন কার্ড ডাউনলোডও করা যাবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, টাইফয়েড জ্বর স্যালমোনেলা টাইফি ব্যাকটেরিয়াজনিত একটি সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। উপসর্গের মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী জ্বর, মাথাব্যথা, বমি, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া। প্রাথমিক পর্যায়ে লক্ষণ অস্পষ্ট থাকায় শনাক্তকরণ অনেক সময় কঠিন হয়ে পড়ে।

24/06/2024

Protappur Government Primary School এর সকল সম্মানিত অভিভাবদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ২৪/৬/২০২৪ হতে উপবৃত্তির টাকা বিতরণ করা শুরু হয়েছে তাই সকলে নগদ একাউন্ট এর সিম সচল রাখুন এবং উপবৃত্তির টাকা একাউন্টে জমা হলে সাথে সাথে টাকা উত্তোলন করার জন্য সবিনয় অনুরোধ রইল,ধন্যবাদ সকলকে।

06/05/2024

মঙ্গলবার (৭ মে) থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরছে প্রাথমিক বিদ্যালয়। তীব্র তাপপ্রবাহের কারণে প্রায় দুই সপ্তাহ বন....

Address

Protappur, Sreepur
Gazipur
1700

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711163313

Website

Alerts

Be the first to know and let us send you an email when Protappur Government Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share