07/04/2026
বাংলাদেশের বিস্তীর্ণ কাদামাটি প্রান্তর জুড়ে, ছাপান্ন হাজার বর্গমাইলজুড়ে, নাতিশীতোষ্ণ এই ভূখণ্ডে ইতিহাসের প্রতিটা অধ্যায় জুড়ে, রক্তিম অক্ষরে রাজপথে নেমে আসা বিগত সব বসন্ত জুড়ে- জড়িয়ে থাকা নাম ~
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সাত দশকের সঞ্চিত শক্তিতে শত শহীদের স্বপ্ন-সংগ্রাম, আমরা জারি রাখবো।
ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া এই ভূখণ্ডের প্রথম অসাম্প্রদায়িক ছাত্র গণসংগঠন, যার শ্রম-ঘাম-রক্ত মিশে আছে এদেশের মুক্তিসংগ্রামসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৬ এপ্রিল, ২০২৬।
'ছিন্ন করবো শোষণের জাল, আনবো মোরা নতুন সকাল' এই স্লোগানকে সামনে রেখে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো করেছেন ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, শিল্পী মিতা মেহেদী।
Bangladesh Students' Union
@বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাজীপুর জেলা সংসদ