প্রজন্ম - একটি মননশীল পাঠাগার

প্রজন্ম - একটি মননশীল পাঠাগার প্রজন্ম -একটি মননশীল পাঠাগার

Projonmo - A Contemplative Library
(1)

২০২০ সালের মার্চের মাঝামাঝি সময়ে বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ এর সংক্রমণ শুরু হয় বাংলাদেশে। সারাদেশে ছড়িয়ে পড়ে আতংক, বন্ধ হয়ে যায় স্কুল, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, অফিস -আদালতসহ সব ব্যাবসা প্রতিষ্ঠান। সময়ের এই কঠিন বাস্তবতায় বই পড়ার মাধ্যমে অসাম্প্রদায়িক এবং জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে পারিবারিক উদ্যোগে একটি মননশীল পাঠাগার প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। যেখানে আগ্রহী পাঠকেরা শিক্ষাক্রমের পাশাপা

শি সাহিত্য, ইতিহাস, মুক্তিযুদ্ধ, বংগবন্ধুর উপর লেখা বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে। দ্রুত সময়ের মধ্যে গাজীপুর শহরের ২০ নং শহীদ নিয়ামত সড়কে অবস্থিত নিজ বাড়ির একটি কক্ষে ২০২০ সালের ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভক্ষণে পাঠাগারটি যাত্রা শুরু করে "প্রজন্ম -একটি মননশীল পাঠাগার" নামে।

এলাকার নরনারী নির্বিশেষে সৃজনশীল সাহিত্য চর্চা, অধ্যাবসায়, জ্ঞ্যান বিজ্ঞানের উৎকর্ষ সাধন, মানবিক মূল্যবোধে জাগ্রত করা, শিক্ষার প্রসার, সামাজিক সাংস্কৃতিক আগ্রাসন ও অবক্ষয় রোধকল্পে পাঠাগার একটি অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে সচেতন এলাকাবাসীর ধারণা। শিশুদের আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে এ পাঠাগার সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা রাখি। পাঠাগার জ্ঞানের প্রদীপ জ্বেলে জ্ঞান বিস্তরণে অবিচল থাকবে নিরন্তর।

বিশ্ব বই দিবস উপলক্ষে প্রজন্ম পাঠাগারে আলোচনা ও পাঠচক্র। ধন্যবাদ প্রথম আলো বন্ধুসভা গাজীপুর।।বিশেষ কৃতজ্ঞতা ভাওয়াল বদরে ...
23/04/2026

বিশ্ব বই দিবস উপলক্ষে প্রজন্ম পাঠাগারে আলোচনা ও পাঠচক্র।

ধন্যবাদ প্রথম আলো বন্ধুসভা গাজীপুর।।

বিশেষ কৃতজ্ঞতা ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর স্যারকে, তাঁর সংগ্রহ থেকে শিশু বিশ্বকোষ গ্রন্থমালা প্রজন্ম পাঠাগারে উপহার দেয়ার জন্য।

ধন্যবাদ সবাইকে।।

"আলোর ফেরি" পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার বাবুল মৃধা আজ প্রজন্ম পাঠাগারে। তিনি বাংলাদেশের পাঠাগারগুলোকে শতভাগ ডিজিটাল...
06/04/2026

"আলোর ফেরি" পাঠাগারের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার বাবুল মৃধা আজ প্রজন্ম পাঠাগারে।
তিনি বাংলাদেশের পাঠাগারগুলোকে শতভাগ ডিজিটালাইজেশন করার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা দিয়ে থাকেন।
প্রজন্ম পাঠাগার পরিদর্শনের জন্য আন্তরিক ধন্যবাদ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।নতুন আলোয় উজ্জীবিত ...
26/03/2026

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন আলোয় উজ্জীবিত হোক আগামীর বাংলাদেশ।।

"একুশ মানে মাথা নত না করা"---বায়ান্নর সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকের স্মৃতি ও অবদানের প্রতি প্রজন্ম একটি মননশীল পাঠাগারে...
20/02/2026

"একুশ মানে মাথা নত না করা"---

বায়ান্নর সকল ভাষা শহীদ এবং ভাষা সৈনিকের স্মৃতি ও অবদানের প্রতি প্রজন্ম একটি মননশীল পাঠাগারের সদস্য এবং শুভানুধ্যায়ীর পক্ষ থেকে গভীর শ্রদ্ধা।।

"জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি"।জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের সদস্য এবং শুভানুধ্যায়ীদ...
05/02/2026

"জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি"।

জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬ উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের সদস্য এবং শুভানুধ্যায়ীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

প্রথম আলো- বন্ধুসভা গাজীপুরের উদ্যোগে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের উপর আজকের পাঠচক্র।
26/07/2025

প্রথম আলো- বন্ধুসভা গাজীপুরের উদ্যোগে রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের উপর আজকের পাঠচক্র।

স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ তাই ওরা গল্পের বই পাঠে উদগ্রীব।প্রজন্ম বেড়ে উঠুক বইয়ের সাথে। শুভকামনা নিরন্তর।
12/12/2024

স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ তাই ওরা গল্পের বই পাঠে উদগ্রীব।
প্রজন্ম বেড়ে উঠুক বইয়ের সাথে। শুভকামনা নিরন্তর।

ঈদ পরবর্তী সাক্ষাৎ এবং প্রজন্ম পাঠাগার পরিদর্শনের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস নাসেরা সুল...
20/06/2024

ঈদ পরবর্তী সাক্ষাৎ এবং প্রজন্ম পাঠাগার পরিদর্শনের জন্য গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিসেস নাসেরা সুলতানা বেবি আপাকে অসংখ্য ধন্যবাদ।

গ্রীষ্মের খরতাপেও কিশোর পাঠকেরা থেমে নেই। ওদের আগ্রহ ও জিজ্ঞাসা দেখে মনে হয় "আজকের প্রজন্ম" বইয়ের সাথেই আছে।
02/05/2024

গ্রীষ্মের খরতাপেও কিশোর পাঠকেরা থেমে নেই।

ওদের আগ্রহ ও জিজ্ঞাসা দেখে মনে হয় "আজকের প্রজন্ম" বইয়ের সাথেই আছে।

আজ বিশ্ব বই দিবস। প্রজন্ম একটি মননশীল পাঠাগারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
23/04/2024

আজ বিশ্ব বই দিবস।

প্রজন্ম একটি মননশীল পাঠাগারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

প্রজন্ম - একটি মননশীল পাঠাগার এর দুই শুভাকাঙ্ক্ষী ইমরান আকন্দ ও আইয়ুবুর রহমান তওফিক। ২৬মার্চ, ২০২৪
26/03/2024

প্রজন্ম - একটি মননশীল পাঠাগার এর দুই শুভাকাঙ্ক্ষী ইমরান আকন্দ ও আইয়ুবুর রহমান তওফিক।
২৬মার্চ, ২০২৪

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের রক্তিম অভিনন্দন। ব...
25/03/2024

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৪ উপলক্ষে প্রজন্ম একটি মননশীল পাঠাগারের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীদের রক্তিম অভিনন্দন।

বাংলাদেশ চিরজীবী হোক।।

Address

20, Shaheed Niamat Road
Gazipur
1700

Opening Hours

Monday 11:00 - 21:00
Tuesday 11:00 - 21:00
Wednesday 11:00 - 21:00
Thursday 11:00 - 21:00
Friday 11:00 - 21:00
Saturday 11:00 - 21:00
Sunday 11:00 - 21:00

Telephone

+8801711591561

Alerts

Be the first to know and let us send you an email when প্রজন্ম - একটি মননশীল পাঠাগার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রজন্ম - একটি মননশীল পাঠাগার:

Share

Category