09/10/2023
Face/book ID hacked?
ফেসবুক আইডি হ্যাক হলে যা করবেন
প্রথমে http://www.facebook.com/hacked লিঙ্কে প্রবেশ করুন।
এরপর “My account is compromised”-এ ক্লিক করুন। হ্যাক হওয়া একাউন্টটির তথ্য চাওয়া হলে সেখানে উল্লেখ করা ২ টি অপশনের (ইমেইল বা ফোন নাম্বার) যেকোনো একটির ইনফরমেশন দিন।
প্রদত্ত তথ্য সঠিক হলে প্রকৃত একাউন্টটিই দেখাবে এবং আপনার বর্তমান অথবা পুরাতন পাসওয়ার্ড চাইবে; এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি দিয়ে “Continue” করুন।
হ্যা/কার যদি ইমেইল অ্যাড্রেস পরিবর্তন না করে থাকে তবে আপনার ইমেইলে রিকভারি অপশন পাঠানো হবে। এর মাধ্যমে অ্যাকাউন্ট উদ্ধার করা সম্ভব। আর যদি ইমেল অ্যাড্রেস চেঞ্জ করে ফেলে তাহলে আপনার আইডিতে আপনার যে ইমেল অ্যাড্রেস ছিলো, সেই ইমেল অ্যাড্রেস দিন!
-হ্যা/কার যদি পুনরুদ্ধারের আগেই আপনার অ্যাকাউন্টটির দফারফা অবস্থা করেই ফেলে, তাহলে বন্ধ করে দিতে পারেন। রিপোর্ট করে আইডি বন্ধ করবেন? রিপোর্ট করে ফেসবুক আইডি বন্ধ করা মোটেই সহজ কাজ নয়। তবে কাছের বন্ধুদের অনুরোধ করতে পারেন যেন তারা রিপোর্ট করে। রিপোর্টে উল্লেখ করতে হবে এই আইডিটি হ্যাক হয়ে গেছে।