ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা

  • Home
  • Bangladesh
  • Gazipur
  • ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা যুব সমাজকে ইসলামের ছায়াতলে একত্রিত করার লক্ষ্যে, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যত আয়োজন।

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নয়জনের মৃত্যুতে শোকভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে-শাহ ইফতেখার তারিক...
19/08/2026

অগ্নিকাণ্ডে বাংলাদেশি নয়জনের মৃত্যুতে শোক
ভারত সরকার কলকাতায় নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে
-শাহ ইফতেখার তারিক

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব শাহ ইফতেখার তারিক এক বিবৃতিতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে কলকাতার নাগরিক সেবাখাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, কলকাতার সেবাখাত অনেকাংশে বাংলাদেশের ওপরে নির্ভরশীল। কিন্তু ভারত সরকার সেবাখাতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় প্রশাসন ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্যর্থতায় ঝুঁকি নিয়েই সেবাখাত গড়ে উঠেছে যার জন্য আজকে বাংলাদেশের নয়জনকে জীবন দিতে হলো।

আজ ১৯ আগস্ট, বুধবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্মমহাসচিব এই শোক ও উদ্বেগ প্রকাশ করেন। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন,স্বজনদের কাছে হতাহতদের মরদেহ পৌছানোর দায়িত্ব ভারত-বাংলাদেশ দুই সরকারকে নিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আক্ষেপ করে বলেন, জানা যাচ্ছে তারা চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন। ৫৫ বছর ধরে স্বাধীন একটা দেশের নাগরিকদের চিকিৎসার মতো মৌলিক সেবা নিতে পাশের দেশে যাওয়া আমাদের জন্য হতাশার। এটা আমাদের চিকিৎসাখাতের ব্যর্থতার প্রতিক। স্বাধীনতার পরে যারাই সরকার পরিচালনা করেছে তাদের সকলকে এর দায় বহন করতে হবে।

শাহ ইফতেখার তারিক বলেন, বাংলাদেশের নাগরিকদের কোন দেশে যাওয়ার অনুমতি প্রদানের আগে সেখানকার নিরাপত্তা নিয়ে প্রাথমিক খোঁজ-খবর নেয়া সরকারের নৈতিক দায়িত্ব। কলকাতার সেবাখাতের ভঙ্গুরদশা নিয়ে সরকার নাগরিকদের কোন ধরনের সতর্কবার্তা দিয়েছে বলে আমরা জানি না। ফলে এই মৃত্যুর জন্য বাংলাদেশ সরকারের নৈতিক দায় রয়েছে।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ

17/08/2026

দেশের যে ইতিহাস আমাদের কখনো পড়ানো হয়নি! ১৯৭৪ সালের দু'র্ভি/ক্ষ চলাকালীন নভেম্বর মাসের দুই তারিখে রংপুর জেলার একটি রিলিফ ক্যাম্পে ধারণকৃত ভিডিও।

এই সময় মু'জিবকে মা/র্কি'ন এক সাং'বাদিক প্রশ্ন করে বলে,
'আপনার দেশের লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মা/রা যাচ্ছে, আপনি এ বিষয়ে কিছু করছেন না কেন?'

তখন দেশের প্রথম স্বৈ/রা/চারের উত্তর ছিল 'এটা সম্পূর্ণ গু/জ/ব। সব মিলিয়ে মাত্র ২৭ হাজার মানুষ মা'/রা গি'য়েছে, আমি সবাইকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়েছি।'

শেখ মুজিবের কাছে ২৭ হাজার মানুষের জী'বন ছিল 'মাত্র'।
ওই বছরই, ওই সময় তার বড় ছেলে শেখ কামাল ব্যাং'ক লু/ট করে মা'থায় সো'না'র মু'কু'ট দিয়ে বিয়ে করেছিল!

এ কারণেই শেখ মুজিবের মৃ/ত্যু/র খবর শুনে দেশের সব মিষ্টির দোকান খা'লি হয়ে যায়, এবং তার
জা/নাজা/য় কাউকে খুঁজে পাওয়া যায়নি। কমেন্টে ছবি দিছি!

লেখা : আব্দুল্লাহ আল মুকিত

13/08/2026

নির্বাচনী ইশতেহার যে সরকার বাস্তবায়ন করে না নৈতিকভাবে সেই সরকার থাকতে পারে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি গঠনইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকম...
12/08/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপকমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান নিম্নরুপ প্রচার ও মিডিয়া উপকমিটি ঘোষণা করেন।

প্রধান সমন্বয়ক:-কে এম শরীয়াতুল্লাহ
ইউটিউব ও নিউ মিডিয়া সমন্বয়ক: ইলিয়াস হাসান
টক শো ও পডকাস্ট সমন্বয়ক: মাওলানা মাসউদুর রহমান
স্যোশাল মিডিয়া সমন্বয়ক:-হাসিব আর রহমান
ফ্যাক্ট চেকিং ও ওয়েবসাইট সমন্বয়ক:- মু. সাইফুল ইসলাম
আরবী বিভাগ সমন্বয়ক:- এরশাদুর রহমান
ইংরেজি বিভাগ সমন্বয়ক:-ড. আবু হুরায়রা
কন্টেন্ট ক্রিয়েশন সমন্বয়ক:-মাহবুব নাহিয়ান
পাবলিক রিলেশন সমন্বয়ক:-আহমেদ সাব্বির
প্রিন্ট ও ওয়েব মিডিয়া সমন্বয়ক:- শফিকুল ইসলাম
ইলেক্ট্রনিক্স মিডিয়া সমন্বয়ক:- নাজিম উদ্দিন

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ প্রচার বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ইমাম মালেক রহ. বলেন,لَنْ يُصْلِحَ آخِرَ هَذِهِ الأُمَّةِ إِلَّا مَا أَصْلَحَ أَوَّلَهَا"এই উম্মতের শেষ ভাগের সংশোধন কেবল...
11/08/2026

ইমাম মালেক রহ. বলেন,
لَنْ يُصْلِحَ آخِرَ هَذِهِ الأُمَّةِ إِلَّا مَا أَصْلَحَ أَوَّلَهَا

"এই উম্মতের শেষ ভাগের সংশোধন কেবল সেই পন্থায়ই হওয়া সম্ভব, যে পন্থায় এর প্রথম ভাগের সংশোধন হয়েছিল।"
সূত্র- আশ শিফা বি-তারিফি হুকুকিল মুস্তফা, খণ্ড ২, পৃষ্ঠা ৮৮

কি ভাবছেন!এটা হেফাজতের কাল রাত?না এটা হেফাজতের কাল রাত নয়!আওয়ামী লীগের আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপর পৈশাচিক নির্য...
11/08/2026

কি ভাবছেন!
এটা হেফাজতের কাল রাত?
না এটা হেফাজতের কাল রাত নয়!
আওয়ামী লীগের আমলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপর পৈশাচিক নির্যাতন চালায় তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনা।

তখনকার সময়ে হেফজত সম্পর্কে মানুষ ভালো ভাবে জানতই না

কিন্তু সমস্যা কি জানেন?
ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যদের মত কান্নাকাটি করতে পারেনা!

তারা নিজ গতিতে নিজের পায়ে স্বপ্ন দেখে।

১০/০৮/২০২৬
সোমবার

Admin Post

11/08/2026

কঠিন সময়ে উম্মতের পুরুষদের দৃঢ়তা দেখেই
উম্মতের সিংহ শাবকেরা জন্ম নেবে।

সৌদিতে অগ্নি দুর্ঘটনায় শোক প্রকাশনিহতদের দেশে আনা ও পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে-পীর সাহেব চরমোনাইইস...
10/08/2026

সৌদিতে অগ্নি দুর্ঘটনায় শোক প্রকাশ
নিহতদের দেশে আনা ও পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে
-পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গতকাল দুপুরে সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় অগ্নিদুর্ঘটনায় উদ্বেগ জানিয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং নিহতের শাহাদাতের মর্যাদা নিশ্চিত করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন।

আজ ১০ জুলাই, সোমবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই শোক প্রকাশ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর গভীর দুঃখ প্রকাশ করে বলেন, জীবিকার সন্ধানে যে মানুষগুলো পরিবার ও আপনজন ছেড়ে প্রবাসে কাজ করছিলো তাদের এমন করুণ মৃত্যু আমাদের ব্যথিত করেছে। এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায় না। যে পরিবারগুলো তাদের আপনজনকে আশা-ভরসা নিয়ে প্রবাসে পাঠিয়েছিলেন তাদের কষ্ট, হতাশা ও বেদনার সাথে আমরা সহমর্মীতা প্রদর্শন করছি। আল্লাহ পরিবারগুলোকে সবরে জামিল ইখতেয়ার করার তৌফিক দান করুন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বাংলাদেশ সরকারের প্রতি আহবান করে বলেন, নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা রাষ্ট্রকেই করতেই হবে। নিহতের পরিবারগুলোর পুনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে। যাতে করে পরিবারগুলো তাদের আপনজন হারানোর বেদনা সহ্য করার সাথে তাদের আর্থিক ক্ষতি খানিকটা লাঘব করতে পারেন।

বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার বিভাগ
ইসলামী আন্দোলন বাংলাদেশ

09/08/2026

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকে মঞ্চে বসিয়ে রেখে এমন বক্তব্য দেওয়ার সাহস কার ছিল........!

08/08/2026

সেই দিন উদ্ধারের নেতৃত্ব কারা ছিল? যারা আপনাকে মুলাপাম দিচ্ছে তারা নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী?

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সালনা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share