12/01/2024
৭ জানুয়ারি নির্বাচন নিয়ে এবার অভিযোগ করার জন্য বিরোধী দলের কাউকেই কষ্ট করতে হবে না!
#হাসানুল_হক_ইনু বললেন, ভোটে কারচুপি হয়েছে, প্রশাসন কারচুপিতে জড়িত"!
#জিএম_কাদের বললেন, "সরকারের ছকে নিয়ন্ত্রিত নির্বাচন হয়েছে, এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না"!
#তৈমুর_আলম_খন্দকার বললেন, "কেন্দ্রে ব্যালট পাঠানোর পরেই সব সিল মেরে দিসে, এটা কোন নির্বাচনই না"
আওয়ামী লীগের এমপি মমতাজ বেগম বললেন, "এ নির্বাচনে মৃত মানুষেরাও ভোট দিয়েছে"!
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড.আবদুস সোবহান গোলাপ বলেন, "পোলিং এজেন্ট বের করে দিয়ে কেন্দ্র দখল করে ভোটে সুক্ষ্ম কারচুপি করেছে"!
আওয়ামী লীগের সাবেক এমপি সাজিদা খানম নির্বাচনে জালিয়াতি হয়েছে দাবি করে হাইকোর্টে রিট করলে হাইকোর্ট ঢাকা-৪ আসনের ফল স্থগিত করেছে!
#রাজশাহী–৪ (বাগমারা) আসনে শেষ এক ঘন্টায় ব্যাপক জালিয়াতি হয়েছে দাবি করে নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃতফসিলের আবেদন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর আবেদন করেছেন আওয়ামী লীগের বর্তমান এমপি এনামুল হক।
#গণফোরাম'র প্রার্থী ও বর্তমান এমপি মোকাব্বির খান ব্যাপক কারচুপি হয়েছে জানিয়ে সিলেট-২ আসনে নির্বাচন বর্জন করেছেন।
#কক্সবাজার-১ আসনের আওয়ামী লীগের এমপি জাফর আলম বলেছেন, "অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম"!
#কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগ নেতা মেয়র মিজানুর রহমান বলেন, “সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে নৌকার প্রার্থী মুজিবুল হকের লোকজন প্রকাশ্যে অস্ত্র নিয়ে আমার ফুলকপি প্রতীকের এজেন্টদেরকে কেন্দ্র করে থেকে বের করে দেয়। এরপর প্রকাশ্যে নৌকাতে সিল মারে"।
#যশোর-১ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বেনাপোলের সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, "আমার এজেন্টদের মারপিট করা হয়েছে। অধিকাংশ কেন্দ্রের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ১০% ভোটকে ওরা ৫০% দেখাবে।”
#চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিএনএম প্রার্থী নোঙর প্রতীকের মোহাম্মদ আব্দুল মতিন ব্যাপক জালিয়াতি ও ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
#ফেনী-৩ আসনের প্রার্থী আওয়ামী লীগের এমপি রহিম উল্লাহ অভিযোগ করেছেন, " উপরের নির্দেশে প্রিজাইডিং কর্মকর্তারা জালভোট মেরেছেন"!
#রাজশাহী-২ সদর আসনের এমপি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন, আওয়ামী লীগ নেতাদের হুমকি-ধমকিতে ভোটাররা কেন্দ্রে আসেননি। এ রকম নির্বাচন হলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না"!
সত্য সমাগত, মিথ্যা মিথ্যা অপসৃত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী ইনশাআল্লাহ